📄 ঈমানের পূর্ণতার জন্য কিছু নিয়মকানুন আছে
[১২৭.] উমর ইবনু আবদিল আযীয আদি ইবনু আদির উদ্দেশে (একটি চিঠিতে) লিখেন,
إِنَّ لِلْإِيْمَانِ فَرَائِضَ وَشَرَائِعَ وَحُدُودًا وَسُنَنًا، فَمَنِ اسْتَكْمَلَهَا اسْتَكْمَلَ الْإِيْمَانَ، وَمَنْ لَمْ يَسْتَكْمِلُهَا لَمْ يَسْتَكْمِلِ الْإِيْمَانَ. فَإِنْ أَعِشْ فَسَأُبَيِّنَهَا لَكُمْ حَتَّى تَعْمَلُوْا بِهَا، وَإِنْ أَمُتْ فَمَا أَنَا عَلَى صُحْبَتِكُمْ بِحَرِيصٍ
"ঈমানের কিছু বাধ্যবাধকতা, কিছু বিধিনিষেধ, কিছু সীমারেখা ও কিছু রীতিনীতি আছে। যে এগুলো পুরোপুরি পালন করে, তার ঈমান পরিপূর্ণ হয়; আর যে এগুলো পুরো করে না, তার ঈমান পূর্ণতা পায় না। আমি বেঁচে থাকলে সেগুলো তোমাদের খুলে বলব, ফলে তোমরা তা জানতে পারবে, আর মারা গেলে তোমাদের সাহচর্যের জন্য আমি উদ্গ্রীব নই।"
বুখারি, ৮ নং হাদীসের আগে; বাইহাকি, শুআব ১/৭৮ (৫৯)।