📘 সবার ওপরে ঈমান > 📄 মিথ্যা ছাড়া আর পাপ পর্যন্ত ঈমানের পূর্ণতা আসে না

📄 মিথ্যা ছাড়া আর পাপ পর্যন্ত ঈমানের পূর্ণতা আসে না


[১২৬.] আবূ হুরায়রা রা. বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন—
لَا يُؤْمِنُ الْعَبْدُ الْإِيمَانَ كُلَّهُ حَتَّى يَتْرُكَ الْكَذِبَ فِي الْمُرَاحَةِ، وَالْمِرَاءَ وَإِنْ كَانَ صَادِقًا
"বান্দা পূর্ণাঙ্গ মুমিন হয় না, যতক্ষণ-না সে—
> হাসিঠাট্টার ক্ষেত্রেও মিথ্যা ছেড়ে দেয় এবং
> সত্যবাদী হওয়ার পরও তর্ক বাদ দেয়।"'
আহমাদ ২/৩৫২-৩৫৩ (৮৬৩০), ইসনাদটি সহীহ (দারানি), ২/৩৬৪ (৮৭৬৬); তাবারানি, আওসাত ৪/৩০ (৫১০৩); হিলইয়া ৫/১৭৬; আত-তারগীব ৩/৫৯৪ (১৯, ২০); কানযুল উম্মাল ৩/৬২৪ (৮২২৯), ৩/৬৪৬ (৮৩১৭); মাজমাউয যাওয়াইদ ১/৯২ (৩২৭, ৩২৮)।

টিকাঃ
[১] ابن آدم "আদম-সন্তানের" (বাইহাকি, শুআব ৪/২০৭ (৪৮১০))。
[২] لَا يَبْلُغُ الْمَرْءُ صَرِبْحَ الْإِيْمَانِ "মানুষ বিশুদ্ধ ঈমানের স্তরে পৌঁছয় না” (হিলইয়া ৫/১৭৬))。
[৩] وَهُوَ صَادِقُ مُحِيٌّ "সত্যবাদী, হকদার” (হিলইয়া ৫/১৭৬)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00