📘 সবার ওপরে ঈমান > 📄 সত্যবাদিতা ঈমানের দিকে ধাবিত করে, আর ঈমানের পরিণতি জান্নাত

📄 সত্যবাদিতা ঈমানের দিকে ধাবিত করে, আর ঈমানের পরিণতি জান্নাত


[১২৪.] আবূ হুরায়রা রা. বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন-
لَا يَجْتَمِعُ الْإِيْمَانُ وَالْكُفْرُ فِي قَلْبِ امْرِئٍ، وَلَا يَجْتَمِعُ الصِّدْقُ وَالْكَذِبُ جَمِيعًا، وَلَا تَجْتَمِعُ الْخِيَانَةُ وَالْأَمَانَةُ جَمِيعًا
“ঈমান ও কুফর কোনও ব্যক্তির অন্তরে একসঙ্গে থাকতে পারে না, সত্য ও মিথ্যাও একসঙ্গে থাকতে পারে না, আর প্রতারণা ও আমানতদারিও একসঙ্গে থাকতে পারে না।”'
আহমাদ ২/৩৪৯ (৮৫৮৮), ইসনাদটি দুর্বল (আরনাউত); ইবনু হিব্বান, আল-মাজরূহীন ১/২০৭; ইবনু আদী, আল-কামিল ২/৫৯৬; মাজমাউয যাওয়াইদ ১/৯৬ (৩৪৬)।

📘 সবার ওপরে ঈমান > 📄 মুমিনের স্বভাবের মধ্যে মিথ্যা ও প্রতারণা নেই

📄 মুমিনের স্বভাবের মধ্যে মিথ্যা ও প্রতারণা নেই


[১২৫.] আবূ উমামা বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন—
يُطْبَعُ الْمُؤْمِنُ عَلَى الْخِلَالِ كُلَّهَا، إِلَّا الْخِيَانَةَ وَالْكَذِبَ
“সব বৈশিষ্ট্য মুমিনের স্বভাব-প্রকৃতিতে আছে, নেই কেবল প্রতারণা ও মিথ্যা।”'
আহমাদ ৫/২৫২ (২২১৭০), আ'মাশ ও আবূ উমামার মাঝখানে বর্ণনাসূত্রটি বিচ্ছিন্ন (হাইসামি); বাযযার (কাশফ) ১/৬৯ (১০২), এর বর্ণনাকারীগণ বুখারি ও মুসলিমেও হাদীস বর্ণনা করেছেন (হাইসামি); আবু ইয়া'লা ২/৬৭-৬৮ (৭১১); তাবারানি, কাবীর ৯/২০৭ (৮৯০৯), ১৩/১৪০ (১৩৮১৫); ইবনু আবী শাইবা ৮/৪০৪ (২৬১১৭), ১১/১৮ (৩০৯৭৫); ইবনু আবী শাইবা, আল-ঈমান ৮০, ৮১, ৮২; ইবনুল মুবারক, আয-যুহদ ৮২৮; ইবনু আবী আসিম, আস-সুন্নাহ ১১৪, ১১৫; বাইহাকি, কুবরা ১০/১৯৭ (২০৮৬৫), ১০/১৯৭ (২০৮৬৬); বাইহাকি, শুআব ৪/২০৭ (৪৮০৯), ৪/২০৭ (৪৮১০), ৪/২০৭ (৪৮১১); ইবনু আদি ১/৪৪, ৪/১৬৩০; মুসনাদুশ শিহাব ১/৩৪৪ (৫৮৯), ১/৩৪৪ (৫৯০), ১/৩৪৫ (৫৯১); আত-তারগীব ৩/৫৯৪-৫৯৫ (২১), ৩/৫৯৫ (২২); কানযুল উম্মাল ১/১৬৬ (৮৩২, ৮৩৩, ৮৩৪), ১/১৬৭ (৮৩৫, ৮৩৬); মাজমাউয যাওয়াইদ ১/৯২ (৩২৯, ৩৩০), ১/৯৩ (৩৩১), ১/৯৩ (৩৩৩)।

📘 সবার ওপরে ঈমান > 📄 মিথ্যা ছাড়া আর পাপ পর্যন্ত ঈমানের পূর্ণতা আসে না

📄 মিথ্যা ছাড়া আর পাপ পর্যন্ত ঈমানের পূর্ণতা আসে না


[১২৬.] আবূ হুরায়রা রা. বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন—
لَا يُؤْمِنُ الْعَبْدُ الْإِيمَانَ كُلَّهُ حَتَّى يَتْرُكَ الْكَذِبَ فِي الْمُرَاحَةِ، وَالْمِرَاءَ وَإِنْ كَانَ صَادِقًا
"বান্দা পূর্ণাঙ্গ মুমিন হয় না, যতক্ষণ-না সে—
> হাসিঠাট্টার ক্ষেত্রেও মিথ্যা ছেড়ে দেয় এবং
> সত্যবাদী হওয়ার পরও তর্ক বাদ দেয়।"'
আহমাদ ২/৩৫২-৩৫৩ (৮৬৩০), ইসনাদটি সহীহ (দারানি), ২/৩৬৪ (৮৭৬৬); তাবারানি, আওসাত ৪/৩০ (৫১০৩); হিলইয়া ৫/১৭৬; আত-তারগীব ৩/৫৯৪ (১৯, ২০); কানযুল উম্মাল ৩/৬২৪ (৮২২৯), ৩/৬৪৬ (৮৩১৭); মাজমাউয যাওয়াইদ ১/৯২ (৩২৭, ৩২৮)।

টিকাঃ
[১] ابن آدم "আদম-সন্তানের" (বাইহাকি, শুআব ৪/২০৭ (৪৮১০))。
[২] لَا يَبْلُغُ الْمَرْءُ صَرِبْحَ الْإِيْمَانِ "মানুষ বিশুদ্ধ ঈমানের স্তরে পৌঁছয় না” (হিলইয়া ৫/১৭৬))。
[৩] وَهُوَ صَادِقُ مُحِيٌّ "সত্যবাদী, হকদার” (হিলইয়া ৫/১৭৬)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00