📘 সবার ওপরে ঈমান > 📄 ইয়াকীন দুর্বল হয়ে যাওয়ার ব্যাপারে নবি ﷺ-এর আশঙ্কা

📄 ইয়াকীন দুর্বল হয়ে যাওয়ার ব্যাপারে নবি ﷺ-এর আশঙ্কা


[১২২.] আবদুল্লাহ ইবনু আমর রা. বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন-
إِنَّ مِنْ ضَعْفِ الْيَقِينِ أَنْ تُرْضِيَ النَّاسَ بِسَخَطِ اللهِ، وَأَنْ تَحْمَدَهُمْ عَلَى رِزْقِ اللهِ، وَأَنْ تَذُمَّهُمْ عَلَى مَا لَمْ يُؤْتِكَ اللهُ، إِنَّ رِزْقَ اللَّهِ لَا يَجُرُّهُ حِرْصُ حَرِيصٍ، وَلَا يَرُدُّهُ كَرَاهِيَةُ كَارِهِ، وَإِنَّ اللَّهَ بِقِسْطِهِ وَعَدْلِهِ جَعَلَ الرَّوْحَ وَالْفَرَحَ فِي الرِّضَا وَالْيَقِينِ، وَجَعَلَ الْهَمَّ وَالْحَزَنَ فِي الشَّكِّ وَالسُّخْطِ
“ইয়াকীন বা দৃঢ়বিশ্বাস দুর্বল হয়ে যাওয়ার একটি লক্ষণ হলো—
» তুমি আল্লাহর অসন্তুষ্টির বিনিময়ে মানুষের সন্তুষ্টি চাইবে,
» আল্লাহর দেওয়া জীবনোপকরণের জন্য মানুষের প্রশংসা করবে, আর
» আল্লাহ যা তোমাকে দেননি, তার জন্য মানুষের নিন্দা করবে।
(মনে রাখবে) কোনও লোভীর লোভ আল্লাহর দেওয়া জীবনোপকরণ টেনে আনতে পারে না, আর কোনও ঘৃণাকারীর ঘৃণা তা ফিরিয়েও দিতে পারে না। আল্লাহ তাঁর ইনসাফ ও সুবিচারের ভিত্তিতে সন্তুষ্টি ও ইয়াকীনের মধ্যে রেখেছেন প্রশান্তি ও আনন্দ, আর সন্দেহ ও অসন্তুষ্টির মধ্যে রেখেছেন দুশ্চিন্তা ও দুঃখ।”'
তাবারানি, কাবীর ১২/৪৩৩ (১৩৫৮৯), বর্ণনাসূত্রে ইবনু লাহীআ আছেন (হাইসামি); আবূ নুআইম, হিলয়াতুল আউলিয়া ১০/১৩; বাইহাকি, শুআবুল ঈমান ১/৪২৯ (৬১৮), ১/৪৩০ (৬১৯); কানযুল উম্মাল ১/১০৯ (৪৮৯); মাজমাউয যাওয়াইদ ১/৮৬ (২৮৬)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00