📘 সবার ওপরে ঈমান > 📄 লজ্জা ও কমকথা মানুষকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়

📄 লজ্জা ও কমকথা মানুষকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়


[১১৮.] আবূ উমামা বলেন, 'আল্লাহর রাসূল বলেছেন-
إِنَّ الْحَيَاءَ وَالْعِيَّ مِنَ الْإِيمَانِ، وَهُمَا يُقَرِّبَانِ مِنَ الْجَنَّةِ، وَيُبَاعِدَانِ مِنَ النَّارِ وَالْفُحْشَ وَالْبَدَاءَ مِنَ الشَّيْطَانِ، وَهُمَا يُقَرِّبَانِ مِنَ النَّارِ، وَيُبَاعِدَانِ مِنَ الْجَنَّةِ
"লজ্জাবোধ ও কমকথা ঈমানের অংশ, এ দুটি বৈশিষ্ট্য জান্নাতের কাছে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। আর অশ্লীলতা ও অশালীনতা শয়তানের কাজ, এ দুটি বৈশিষ্ট্য জাহান্নামের কাছে নিয়ে যাবে এবং জান্নাত থেকে দূরে সরিয়ে দেবে।”'
তখন এক বেদুইন আবূ উমামা-কে বলেন, 'আমরা তো কবিতায় বলে থাকি-কমকথা বলা নির্বুদ্ধিতার নিদর্শন।' আবূ উমামা বলেন, 'তুমি দেখছো-আমি বলছি “আল্লাহর রাসূল বলেছেন", আর তুমি কিনা তোমার নষ্ট কবিতার মাধ্যমে (বাচালতাকে) ভালো বলতে চাও!'
তাবারানি, কাবীর ৮/১১৪ (৭৪৮১), বর্ণনাসূত্রে মুহাম্মাদ ইবনু মিহসান উল্কাসি ত্রুটিযুক্ত, অপ্রামাণ্য (হাইসামি); আত-তারগীব ৩/৩৯৮ (৬); কানযুল উম্মাল ৩/১২১ (৫৭৭৩); মাজমাউয যাওয়াইদ ১/৯২ (৩২৩)।

📘 সবার ওপরে ঈমান > 📄 লজ্জা ও ঈমান একসঙ্গে লাগানো, একটি গেলে অপরটিও চলে যায়

📄 লজ্জা ও ঈমান একসঙ্গে লাগানো, একটি গেলে অপরটিও চলে যায়


[১১৯.] আবূ মূসা আশআরি বলেন, 'আল্লাহর রাসূল বলেছেন-
الحَيَاءُ وَالْإِيمَانُ مَقْرُونَانِ لَا يَفْتَرِقَانِ إِلَّا جَمِيعًا
"লজ্জা ও ঈমান একসঙ্গে থাকে, আর (মানুষ থেকে) বিচ্ছিন্ন হলেও দুটি একসঙ্গে বিচ্ছিন্ন হয়।"
তাবারানি, আওসাত ৩/২৪৩-২৪৪ (৪৪৭১), এটি কেবল মুহাম্মাদ ইবনু উবাইদা কুমাসি'র একক সূত্রে বর্ণিত হয়েছে (হাইসামি); তাবারানি, সগীর ৬২২; তারীখু বাগদাদ ১০/৯৫; কানযুল উম্মাল ৩/১২১ ৫৭৫৯); মাজমাউয যাওয়াইদ ১/৯২ (৩২৪)।
[১২০.] ইবনু উমর বলেন, 'নবি বলেছেন-
الْحَيَاءُ وَالْإِيمَانُ قُرِنَا جَمِيعًا ، فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الْآخَرُ
"লজ্জা ও ঈমান একসঙ্গে লাগানো[]; [একটিকে উঠিয়ে নিলে, অপরটিও ওঠানো হয়ে যায়[৩]।"
হাকিম ১/২২ (৫৮), হাদীসটি বুখারি ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ; তাবারানি, আওসাত ৬/১৪৭ (৮৩১৩); ইবনু আদি ৭/২৬১৮; হিল্ইয়া ৪/২৯৭; বাইহাকি, শুআব ৬/১৪০ (৭৭২৫), ৬/১৪০ (৭৭২৬), ৬/১৪০ (৭৭২৭); আত-তারগীব ৩/৪০০ (১১); কানযুল উম্মাল ৩/১২১ (৫৭৫৫); মাজমাউয যাওয়াইদ ১/৯২ (৩২৫)।

টিকাঃ
]১[ فِي قَرَنٍ “একই রশিতে বাঁধা” (তাবারানি, আওসাত ৬/১৪৭ (৮৩১৩)); فِي طَلَقٍ "একই শিকলে বাঁধা” (বাইহাকি, শুআব ৬/১৪০ (৭৭২৫))|
]2[ مِنَ الْعَبْدِ “বান্দার কাছ থেকে” (বাইহাকি, শুআব ৬/১৪০ (৭৭২৫))|
]0[ فَإِذَا سُلِبٌ أَحَدُهُمَا تَبِعُهُ الْآخَرُ “একটিকে টেনে নেওয়া হলে, অপরটি তার পেছনে পেছনে চলে যায়” (তাবারানি, আওসাত ৬/১৪৭ (৮৩১৩); বাইহাকি, শুআব ৬/১৪০ (৭৭২৫))|

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00