📄 লজ্জা ঈমানের অংশ আর অশ্লীলতা অসভ্যতার অংশ
[১১৪.] আবূ হুরায়রা রা. বলেন, 'আল্লাহর রাসূল সা. বলেছেন—
الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ، وَالْإِيمَانُ فِي الْجَنَّةِ. وَالْبَذَاءُ مِنَ الْجَفَاءِ، وَالْجَفَاءُ فِي النَّارِ
“লজ্জা ঈমানের অংশ, আর ঈমানের স্থান জান্নাতে; অশ্লীলতা অসভ্যতার অংশ, আর অসভ্যতার স্থান জাহান্নামে।”'
আহমাদ ২/৫০১ (১০৫১২), হাদীসটি সহীহ (আরনাউত); তিরমিযি ২০০১; ইবনু মাজাহ ৪১৮৪; আবূ ইয়া'লা ১৩/৪৮৮ (৭৫০১); তাবারানি, কাবীর ১৮/১৭৮ (৪০৯); তাবারানি, আওসাত ৪/১৬ (৫০৫৫), ৬/২৩০ (৮৬০৭); তাবারানি, সগীর ১০৯১; ইবনু হিব্বান ২/৩৭২-৩৭৩ (৬০৮), ২/৩৭৪ (৬০৯); হাকিম ১/৫২ (১৭১), ১/৫২-৫৩ (১৭২); মুসনাদুশ শিহাব ১/৫০-৫১ (২৭); বুখারি, মুফরাদ ১৩১৪; তহাভি, মুশকিল ৪/২৩৭-২৩৮; তহাভি, শারহু মুশকিল ৮/২৩৪ (৩২০৬); বাইহাকি, শুআব ৬/১৩৩ (৭৭০৭), ৬/১৩৩-১৩৪ (৭৭০৮), ৬/১৩৪ (৭৭০৯), ৬/১৩৪ (৭৭১০); তারীখু বাগদাদ ৪/৩৩৮, ৬/১৯২; হিইয়া ৩/৫৯-৬০, ৩/৬০; আত-তারগীব ৩/৩৯৮ (৫); আল-মাতালিবুল আলিয়া ৩/৬৩ (২৮৮৫); কানযুল উম্মাল ৩/১২২ (৫৭৬৩, ৫৭৬৪); মাজমাউয যাওয়াইদ ১/৯১ (৩১৮, ৩১৯, ৩২০, ৩২১)।
📄 লজ্জা ইসলামের বিধান আর অশ্লীলতা ঘৃণা করার
[১১৫.] আবদুল্লাহ ইবনু মাসউদ রা. বলেন, 'কিছু লোক তাদের এক সঙ্গীকে নিয়ে আল্লাহর নবি সা.-এর কাছে এসে বলে, "আল্লাহর নবি! লজ্জাবোধ আমাদের এ-সঙ্গীকে বিপর্যস্ত করে দিয়েছে।" এর পরিপ্রেক্ষিতে নবি সা. বলেন—
إِنَّ الْحَيَاءَ مِنْ شَرَائِعِ الْإِسْلَامِ ، وَإِنَّ الْبَذَاءَ مِنْ لُؤْمِ الْمَرْءِ
“লজ্জাবোধ ইসলামের একটি বিধান, আর অশ্লীলতা মানুষের একটি ঘৃণ্য স্বভাব।"
তাবারানি, কাবীর ১০/২৬৩ (১০৫০৬), ইসনাদটি হাসান (দারানি); বুখারি, তারীখ ১/২২৮; আত-তারগীব ৩/৩৯৭ (১); মাজমাউয যাওয়াইদ ১/৯১-৯২ (৩২২)।
📄 লাজুকতার জন্য কাউকে তিরস্কার করা অনুচিত
[১১৬.] আবদুল্লাহ ইবনু উমর রা. থেকে বর্ণিত, 'নবি সা. আনসারদের একব্যক্তির পাশ দিয়ে গেলেন, যাকে লজ্জার কারণে তিরস্কার করা হচ্ছিল। (তিরস্কারকারী) বলছিলেন, “তোমার লজ্জা অনেক বেশি!” একপর্যায়ে তিনি যেন বলতে চাচ্ছিলেন, “লজ্জার কারণেই তোমার (এত) ক্ষতি হয়েছে!” তখন [১] আল্লাহর রাসূল সা. বলেন—
دَعْهُ ، فَإِنَّ الْحَيَاءَ مِنَ الْإِيْمَانِ
"তাকে ছেড়ে দাও, লজ্জা তো ঈমানের অংশ।"'
বুখারি ৬১১৮, ২৪; মুসলিম ১৫৪/৫৯ (৩৬), ১৫৫ (...); আবু দাউদ ৪৭৯৫; তিরমিযি ২৬১৫; নাসাঈ ৫০০৩; ইবনু মাজাহ ৫৮; মালিক ১৭৩৫; আহমাদ ২/৯ (৪৫৫৪), ২/৫৬ (৫১৮৩), ২/১৪৭ (৬৩৪১); আবদুর রাযযাক ১১/১৪২ (২০১৪৬); আবূ ইয়া'লা ৯/৩০২ (৫৪২৪); তাবারানি, সগীর ৭৪৪; তাবারানি, আওসাত ৩/৩৯৮ (৪৯৩২); ইবনু হিব্বان ২/৩৭৪-৩৭৫ (৬১০); হুমাইদি ২/১৫৯ (৬৩৮); আবদ ইবনু হুমাইদ ৭২৫; বুখারি, মুফরাদ ৬০২; ইবনু মানদাহ, আল-ঈমান ১৭৪, ১৭৫; হিইয়া ৬/৩৫২; মুসনাদুশ শিহাব ১/১২৪ (১৫৫), ১/১২৪ (১৫৬); বাগাবি, শারহুস সুন্নাহ ৩৫৯৪; কানযুল উম্মাল ৩/১২৩ (৫৭৮২)।
টিকাঃ
[১] 'একব্যক্তি তার ভাইকে লজ্জার ব্যাপারে (তিরস্কারের ভঙ্গিতে) উপদেশ দিচ্ছিল। তা শুনে' (মুসলিম ১৫৪/৫৯ (৩৬))。
📄 লজ্জা ও কমকথা ঈমানের শাখা, অসভ্যতা ও বাচালতা মুনাফিকির শাখা
[১১৭.] আবূ উমামা বাহিলি বলেন, 'আল্লাহর রাসূল বলেছেন-
الحَيَاءُ وَالْعِيُّ شُعْبَتَانِ مِنَ الْإِيْمَانِ وَالْبَذَاءُ وَالْبَيَانُ شُعْبَتَانِ مِنَ النَّفَاقِ
"লজ্জাবোধ ও অল্প কথা বলা ঈমানের দুটি শাখা, আর অশ্লীলতা ও বেশি কথা বলা মুনাফিকির দুটি শাখা।"'
হাকিম ১/৮-৯ (১৭), বুখারি ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ (হাকিম), ১/৫২ (১৭০); ইবনু আবী শাইবা, আল-মুসান্নাফ ১১/৪৪ (৩১০৬৭); আহমাদ ৫/২৬৯ (২২৩১২); তিরমিযি ২০২৭; বাইহাকি, শুআব ৬/১৩৩ (৭৭০৬); আত-তারগীব ৩/৩৯৮ (৬)।
টিকাঃ
]১[ الْجَفَاءُ "অসভ্যতা ও রুক্ষতা” (হাকিম ১/৫২ (১৭০))।