📘 সবার ওপরে ঈমান > 📄 ঈমানের আনন্দ অন্তরে ঢুকলে, মানুষ দ্বীনের ব্যাপারে অসন্তুষ্ট থাকে না

📄 ঈমানের আনন্দ অন্তরে ঢুকলে, মানুষ দ্বীনের ব্যাপারে অসন্তুষ্ট থাকে না


[১১১.] ইবনু আব্বাস রা. বলেন, 'আবূ সুইয়ান আমাকে জানিয়েছেন যে, (বাইজান্টাইন সম্রাট) হিরাক্লিয়াস তাকে বলেছিলেন- "আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তাদের (অর্থাৎ মুহাম্মাদ ﷺ-এর অনুসারীদের) সংখ্যা কি বাড়ছে, নাকি কমছে? তুমি বললে, তাদের সংখ্যা বাড়ছে। ঈমানের বিষয়টি এমনই হয়ে থাকে, যতক্ষণ-না তা পূর্ণতা পাচ্ছে। আর তোমার কাছে জানতে চাইলাম, দ্বীনে ঢুকার পর কেউ এর প্রতি অসন্তুষ্ট হয়ে দ্বীন ছাড়ছে কি না। তুমি বললে, না। ঈমানের বিষয়টি এমনই; যখন এর আনন্দ কারও অন্তরে ঢুকে, তখন সে দ্বীনের ব্যাপারে অসন্তুষ্ট থাকে না।"'
বুখারি ৫১।

📘 সবার ওপরে ঈমান > 📄 ঈমানের স্বাদ পেতে হলে তিনটি বিষয়ে সন্তুষ্ট থাকা চাই

📄 ঈমানের স্বাদ পেতে হলে তিনটি বিষয়ে সন্তুষ্ট থাকা চাই


[১১২.] আব্বাস ইবনু আব্দিল মুত্তালিব থেকে বর্ণিত, 'তিনি আল্লাহর রাসূল ﷺ-কে বলতে শুনেছেন,
ذَاقَ طَعْمَ الْإِيْمَانِ مَنْ رَضِيَ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِيْنًا، وَبِمُحَمَّدٍ رَّسُوْلًا
"সে-ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে,
» যে আল্লাহকে রব,
» ইসলামকে দ্বীন ও
» মুহাম্মাদ ﷺ-কে রাসূল [১] হিসেবে মেনে সন্তুষ্ট হয়েছে।"'
মুসলিম ১৫১/৫৬ (৩৪); আহমাদ ১/২০৮ (১৭৭৮), ১/২০৮ (১৭৭৯); তিরমিযি ২৬২৩; জামিউল উসূল ১৪; জামউল ফাওয়াইদ ৫৩।

টিকাঃ
[১] টীকা : “নবি” (আহমাদ ১৭৭৯; তিরমিযি ২৬২৩)।

📘 সবার ওপরে ঈমান > 📄 ঈমানের মিষ্টতা প্রসঙ্গে ইবনু মাসউদ (রাঃ)-এর বক্তব্য

📄 ঈমানের মিষ্টতা প্রসঙ্গে ইবনু মাসউদ (রাঃ)-এর বক্তব্য


[১১৩.] কাতাদা থেকে বর্ণিত, 'ইবনু মাসউদ রা. বলেন,
ثَلَاثُ مَنْ كُنَّ فِيْهِ يَجِدُ لَهُنَّ حَلَاوَةَ الْإِيْمَانِ تَرْكُ الْمِرَاءِ فِي الْحَقِّ وَالْكَذِبِ فِي الْمُزَاحَةِ وَيَعْلَمُ أَنَّ مَا أَصَابَهُ لَمْ يَكُنْ لِيُخْطِئَهُ وَأَنَّ مَا أَخْطَأَهُ لَمْ يَكُنْ لِيُصِيبَهُ
"কারও মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকলে, সে ঈমানের মিষ্টতা অনুভব করবে:
» সত্যের ব্যাপারে তর্কবাজি ছেড়ে দেওয়া;
» হাসিঠাট্টার ক্ষেত্রেও মিথ্যা এড়িয়ে চলা; এবং
» এ বিষয়টি জেনে নেওয়া যে-তাকে যা-কিছু স্পর্শ করেছে, এর কোনোটিই তাকে স্পর্শ না-করার মতো ছিল না, আর যা-কিছু তার হাতছাড়া হয়ে গিয়েছে, এর কোনোটিই তার পাওয়ার মতো ছিল না।"'
তাবারানি, কাবীর ৯/১৭৩ (৮৭৯০), ইসনাদের বর্ণনাকারীগণ বিশ্বস্ত, তবে সনদটি বিচ্ছিন্ন (দারানি); আবদুর রাযযাক ১১/১১৮ (২০০৮২); মাজমাউয যাওয়াইদ ১/৫৫ (১৭৭); জামউল ফাওয়াইদ ৬৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00