📘 সবার ওপরে ঈমান 📄 পানপাত্র-সম্পর্কিত নিষেধাজ্ঞা পরবর্তীকালে শিথিল করা হয়েছে

📄 পানপাত্র-সম্পর্কিত নিষেধাজ্ঞা পরবর্তীকালে শিথিল করা হয়েছে


হানতাম, দুব্বা, নাকীর, ও মুযাফ্ফাত বা মুকাইয়ার হলো বিশেষ ধরনের কিছু পাত্র যেগুলোতে মদ বানানো হতো। শুরুর দিকে মদের পাশাপাশি এসব পাত্রের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে যখন মুসলিমদের মনে মদের নিষেধাজ্ঞা ভালোভাবে গেঁথে যায়, তখন নবি ﷺ এসব পাত্র ব্যবহারের বৈধতা দেন। নবি ﷺ বলেন,
إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ نَبِيْدِ الْأَوْعِيَةِ أَلَا وَإِنَّ وِعَاءً لَا يُحَرِّمُ شَيْئًا كُلُّ مُسْكِرٍ حَرَامٌ
"কিছু কিছু পাত্রে নাবীয তৈরি করতে তোমাদের নিষেধ করেছিলাম। মনে রাখবে, পাত্র নিজে থেকে কোনোকিছুকে হারাম করে না; (মূলত) হারাম হলো প্রত্যেক নেশা-সৃষ্টিকারী বস্তু।” (ইবনু মাজাহ ৩৪০৬, সহীহ)।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية