📘 সবার ওপরে ঈমান 📄 ওহিকে সত্য হিসেবে মেনে না নেওয়ার পরিণতি জাহান্নাম

📄 ওহিকে সত্য হিসেবে মেনে না নেওয়ার পরিণতি জাহান্নাম


[৮৪.] আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, ‘নবি ﷺ বলেন,
وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيُّ وَلَا نَصْرَانِيُّ ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنُ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ
"শপথ সেই সত্তার, যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ! এ উম্মাহর কোনও ইহুদি বা খ্রিষ্টান যদি আমার সম্পর্কে শুনতে পায়, তারপর আমাকে যে বার্তা দিয়ে পাঠানো হয়েছে তাকে সত্য হিসেবে মেনে না নিয়ে মারা যায়, তাহলে সে নির্ঘাত জাহান্নামবাসী হবে।"'
মুসলিম ৩৮৬/২৪০ (১৫৩); আহমাদ ২/৩১৭ (৮২০৩), ২/৩৫০ (৮৬০৯); জামউল ফাওয়াইদ ২০।

টিকাঃ
[১] এ “উম্মাহর কোনও ব্যক্তি অথবা কোনও ইহুদি কিংবা কোনও খ্রিষ্টান” (আহমাদ ২/৩১৭ (৮২০৩), সহীহ)।

📘 সবার ওপরে ঈমান 📄 তিনটি বৈশিষ্ট্যের অধিকারীর জন্য জাহান্নাম হারাম

📄 তিনটি বৈশিষ্ট্যের অধিকারীর জন্য জাহান্নাম হারাম


[৮৫.] নাওফাল ইবনু মাসঊদ বলেন, আমরা আনাস-এর কাছে গিয়ে বলি, "আমাদের এমন কিছু বলুন, যা আপনি আল্লাহর রাসূল ﷺ-এর কাছ থেকে শুনেছেন। (এর পরিপ্রেক্ষিতে) আনাস রা. বলেন, 'আমি আল্লাহর রাসূল ﷺ-কে বলতে শুনেছি-
ثَلَاثُ مَنْ كُنَّ فِيْهِ حُرِّمَ عَلَى النَّارِ وَحُرِّمَتِ النَّارُ عَلَيْهِ : إِيْمَانُ بِاللهِ ، وَحُبُّ اللَّهِ ، وَأَنْ يُلْقَى فِي النَّارِ فَيُحْرَقَ أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ فِي الْكُفْرِ
"যার মধ্যে তিনটি (বৈশিষ্ট্য) থাকবে, তাকে জাহান্নামের জন্য হারাম করে দেওয়া হবে এবং জাহান্নامকে তার জন্য হারাম করে দেওয়া হবে:
» আল্লাহর প্রতি ঈমান;
» আল্লাহর ভালোবাসা; এবং
» (এমন অনুভূতি জাগ্রত থাকা যে,) কুফর বা আল্লাহর অবাধ্যতার জীবনে ফিরে যাওয়ার চেয়ে আগুনে নিক্ষিপ্ত হয়ে ভস্মীভূত হওয়া তার কাছে অধিক পছন্দের।"'
আহমদ ৩/১১৩-১১৪ (১২১২২), ইসনাদটি জাইয়িদ (দারানি); আবূ ইয়া'লা ৭/২৬৬ (৪২৮২); হিল্ইয়া ৮/৩৯০; মাজমাউয যাওয়াইদ ১/৫৫ (১৭৮)।

ফন্ট সাইজ
15px
17px