📘 সবার ওপরে ঈমান > 📄 আর জিহাদের জন্য জান্নাতে মর্যাদা বৃদ্ধি পায় এক শ স্তর

📄 আর জিহাদের জন্য জান্নাতে মর্যাদা বৃদ্ধি পায় এক শ স্তর


'নবি ﷺ-এর উপরিউক্ত কথা শুনে আবূ সাঈদ খুদরি রা. চমকে গিয়ে বলেন, “হে আল্লাহর রাসূল! কথাটি আমাকে আরেকবার শোনান।" নবি ﷺ তা আরেকবার শোনান। এরপর তিনি বলেন,
وَأُخْرَى يُرْفَعُ بِهَا الْعَبْدُ مِئَةَ دَرَجَةٍ فِي الْجَنَّةِ مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ
"(ওই তিনটির সঙ্গে) আরেকটি বিষয় আছে, যার মাধ্যমে বান্দার মর্যাদা জান্নাতে এক শ স্তর বাড়ানো হয়, প্রতি দু স্তরের মর্যাদার মধ্যে ব্যবধান হলো আসমান-জমিনের ব্যবধানের মতো।"
আবূ সাঈদ রা. বলেন, "হে আল্লাহর রাসূল! কী সেটি?”
রাসূল ﷺ বলেন,
الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ الْجِهَادُ فِي سَبِيْلِ اللَّهِ
"আল্লাহর রাস্তায় জিহাদ! আল্লাহর রাস্তায় জিহাদ!"'
(মুসলিম ১৮৮৪ (শেষাংশ))
আহমাদের বর্ণনা অনুযায়ী, উপরিউক্ত তিনটি বিষয় উল্লেখ করার পর রাসূল ﷺ বলেন,
يَا أَبَا سَعِيدٍ وَالرَّابِعَةُ لَهَا مِنَ الْفَضْلِ كَمَا بَيْنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ وَهِيَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ
] ১[ لَحْمَهُ "তার মাংসকে” (তাবারানি, কাবীর ১৮/১২৪ (২৫৩)); جلْدَه "তার চামড়াকে” (বাযযার ১/৩৭-৩৮ (৩৫৫৫))。
"আবূ সাঈদ! চতুর্থ বিষয়টির মর্যাদা আসমান ও জমিনের মাঝখানের ব্যবধানের মতো, আর সেটি হলো-আল্লাহর রাস্তায় জিহাদ।” (আহমাদ ৩/১৪ (১১১০২), সহীহ।)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00