📘 সবার ওপরে ঈমান > 📄 কিছু বিপথগামী লোকের দ্বারা এ বিধান লঙ্ঘন

📄 কিছু বিপথগামী লোকের দ্বারা এ বিধান লঙ্ঘন


[৬৫.] হুমাইদ ইবনু হিলাল বলেন, 'উবাদা ইবনু কুক্স লাইসি কোনও এক যুদ্ধে বেশ কিছুদিন অবস্থান করেন। ফেরার পথে আহওয়াযা। এলাকার কাছাকাছি এসে আযানের আওয়াজ শুনতে পান। তখন তিনি বলেন,
“শপথ আল্লাহর! দীর্ঘদিন ধরে মুসলিমদের সঙ্গে জামাআতে নামাজ পড়তে পারিনি!”
এ-কথা বলে নামাজের উদ্দেশে সেদিকে রওয়ানা দেন, যেদিক থেকে আযানের আওয়াজ এসেছিল। গিয়ে দেখেন-সেখানে আফ্রাকিরা অবস্থান করছে। তারা উবাদা-কে বলে, “আল্লাহর দুশমন! এখানে এসেছেন কেন?”
তিনি বলেন, "তোমরা কি আমার (দ্বীনি) ভাই নও?”
তারা বলে, "আপনি শয়তানের ভাই! আমরা আপনাকে হত্যা করব।"
উবাদা বলেন, "আল্লাহর রাসূল আমার যেটুকুতে সন্তুষ্ট হয়েছেন, তোমরা কি সেটুকুতে আমার প্রতি সন্তুষ্ট নও?"
তারা বলে, "নবি ﷺ আপনার কোন বিষয়ে সন্তুষ্ট হয়েছিলেন?"
উবাদা বলেন, "আমি কাফির অবস্থায় নবি ﷺ-এর কাছে এসে সাক্ষ্য দিই যে, আল্লাহ ছাড়া কোনও ইলাহ্ নেই আর তিনি আল্লাহর রাসূল। এর পরিপ্রেক্ষিতে তিনি আমাকে (পাকড়াও না করে) ছেড়ে দেন।"
এরপর আফ্রাকিরা তাকে ধরে হত্যা করে।'
তাবারানি, আওসাত ৬/২১৬-২১৭ (৮৫৫৯), এর বর্ণনাকারীগণ বুখারি ও মুসলিমেও হাদীস বর্ণনা করেছেন (হাইসামি); আল-ইসাবা ৫/৩২৪- ৩২৫; মাজমাউয যাওয়াইদ ১/২৬ (৫৭)।

টিকাঃ
[১] বর্তমান ইরানের একটি এলাকা, এর পশ্চিমে রয়েছে ইরাকের বসরা。
[২] এরা ছিল খারিজিদের একটি উপদল, নাফি ইবনুল আফ্রাক-এর অনুসারী。
[৩] "তাকে” (আসকালানি, মাতালিব ৩/৯৫ (২৯৭৭)) |

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00