📘 সবার ওপরে ঈমান 📄 সেই সাক্ষ্য হতে হবে অন্তর থেকে

📄 সেই সাক্ষ্য হতে হবে অন্তর থেকে


[৫৪.] হিস্সান ইবনুল কাহিল বলেন, 'আমি বসরার জামে মাসজিদে ঢুকে এক বুড়ো লোকের পাশে বসি, যার মাথার চুল ও দাড়ি সাদা হয়ে গিয়েছিল। লোকটি বলেন, "মুআয ইবনু জাবাল রা. আমাকে বলেছেন যে, আল্লাহর রাসূল ﷺ বলেছেন-
مَا مِنْ نَفْسٍ تَمُوْتُ وَهِيَ تَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَأَنِّي رَسُولُ اللهِ ، يَرْجِعُ ذَاكَ إِلَى قَلْبٍ مُوْقِنٍ ، إِلَّا غَفَرَ اللهُ لَهَا
'যে-ব্যক্তি মৃত্যুর সময় অন্তরে সংশয়-মুক্ত বিশ্বাস নিয়ে এ-মর্মে সাক্ষ্য দেবে যে-আল্লাহ ছাড়া কোনও ইলাহ্, আর আমি আল্লাহর রাসূল, আল্লাহ তাকে এ ওসীলায় মাফ করে দেবেন।'”
আমি তাকে বলি, "আপনি কি এটি মুআয থেকে শুনেছেন?" এমন প্রশ্ন শুনে লোকজন আমার সঙ্গে অত্যন্ত রুক্ষ ব্যবহার করতে যাচ্ছিল। তখন তিনি বলেন, "তার সঙ্গে রুক্ষ ব্যবহার করো না, তাকে ছেড়ে দাও। হ্যাঁ, আমি এটি মুআয-কে আল্লাহর রাসূল ﷺ-এর উদ্ধৃতি দিয়ে বলতে শুনেছি।” আমি তাদের কোনও একজনকে জিজ্ঞেস করলাম, "ইনি কে?” সে বলল, "ইনি আবদুর রহমান ইবনু সামুরা।”'
আহমাদ ৫/২২৯ (২১৯৯৮), সহীহ।

টিকাঃ
]১[ كَحْمَّدًا رَسُوْلُ اللَّهِ "মুহাম্মাদ আল্লাহর বার্তাবাহক" (তাবাবানি, সগীর ৭৩৩)।
]2[ كَاتُ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لَا إِلَهَ إِنَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ ছাড়া কোনও ইলাহ্ নেই-এ-কথা জেনে যে মারা যাবে, সে জান্নাতে যাবে" (মুসলিম ১৩৬/৪৩ (২৬))|

ফন্ট সাইজ
15px
17px