📄 ইখলাস বা নিষ্ঠার মানে কী?
[৫২.] যাইদ ইবনু আরকাম রা. বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বললেন,
مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصًا دَخَلَ الْجَنَّةَ
“যে-ব্যক্তি নিষ্ঠার সঙ্গে বলবে-আল্লাহ ছাড়া কোনও ইলাহ নেই, সে জান্নাতে যাবে।"
জিজ্ঞেস করা হলো, "ইখলাস বা নিষ্ঠার সঙ্গে বলার মানে কী?"
নবি ﷺ বললেন,
أَنْ تَحْجُزَهُ عَنْ مَحَارِمِ اللَّهِ عَزَّ وَجَلَّ
"আল্লাহ তাআলা যা-কিছু নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা।"
তাবারানি, আওসাত ১/৩৪০ (১২৩৫), বর্ণনাসূত্রটি দুর্বল; তাবারানি, কাবীর ৫/১১৭ (৫০৭৪); বাযযার (কাশফ) ১/১১-১২ (৭); কানযুল উম্মাল ১/৬১ (২০৫); আত-তারগীব ২/৪১৪ (৫); মাজমাউয যাওয়াইদ ১/১৭ (১৬), ১/১৮ (১৮)।