📘 সবার ওপরে ঈমান 📄 মুআয (রাঃ)-কে বাধা প্রদান

📄 মুআয (রাঃ)-কে বাধা প্রদান


[৪৯.] আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত, কোনও একদিন আল্লাহর রাসূল ﷺ বলেছিলেন,
مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ
"যে-ব্যক্তি বলবে—আল্লাহ ছাড়া কোনও ইলাহ নেই, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে।"
এ কথা শুনে মুআয রা. বাইরে গিয়ে লোকদের এ সুসংবাদ দেওয়ার জন্য নবি ﷺ -এর কাছে অনুমতি চান। নবি ﷺ তাকে অনুমতি দিলে, তিনি খুশিমনে দ্রুত বেরিয়ে পড়েন। উমর রা. -এর সঙ্গে দেখা হলে তিনি বলেন, 'তোমার কী অবস্থা?' তিনি তাকে বিষয়টি জানালে, উমর রা. বলেন, 'যেভাবে আছেন সেভাবেই থাকুন, তাড়াহুড়া করবেন না!' এরপর তিনি আল্লাহর রাসূল ﷺ -এর কাছে গিয়ে বলেন, 'হে আল্লাহর নবি! সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আপনিই সর্বোত্তম। (তবে) এ কথা শুনলে তো লোকেরা এর ওপর নির্ভর করে বসে থাকবে, আমল (কাজ) করবে না!' নবি ﷺ বলেন, "তাহলে তাকে ফিরিয়ে আনো।" এরপর তিনি তাকে ফেরত আনেন।'
বাযযার (দ্রষ্টব্য: কাশফুল আস্তার) ১/১২ (৮), হাইসামির মতে একজন বর্ণনাকারী দুর্বল, ইবনু হাজার আসকালানির মতে (ফাতহুল বারী, আল-মাকতাবাতুস সালাফিয়্যা সংস্করণ, ১/২২৭) ইসনাদটি হাসান; মাজমাউয যাওয়াইদ ১/১৭ (১৫); জামউল ফাওয়াইদ ১০।

📘 সবার ওপরে ঈমান 📄 বিলাল (রাঃ)-এর কথার পরিপ্রেক্ষিতে নবি ﷺ-এর মন্তব্য

📄 বিলাল (রাঃ)-এর কথার পরিপ্রেক্ষিতে নবি ﷺ-এর মন্তব্য


[৫০.] বিলাল রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ﷺ বলেন,
يَا بِلالُ نَادٍ فِي النَّاسِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ قَبْلَ مَوْتِهِ بِسَنَةٍ دَخَلَ الْجَنَّةَ أَوْ شَهْرٍ أَوْ جُمُعَةٍ أَوْ يَوْمٍ أَوْ سَاعَةٍ
"বিলাল! মানুষের মধ্যে এ ঘোষণা দিয়ে দাও—যে-ব্যক্তি মৃত্যুর এক বছর কিংবা এক মাস অথবা এক জুমুআ অথবা একদিন অথবা কিছুক্ষণ পূর্বে বলে'১), 'আল্লাহ ছাড়া কোনও ইলাহ নেই', সে জান্নাতে প্রবেশ করবে।"
বিলাল রা. বলেন, 'তাহলে তো লোকেরা এর ওপরই নির্ভর করে বসে থাকবে!'
তিনি বলেন, وَإِن اتَّكَلُوا "নির্ভর করে বসে থাকলেও।”১[
তাবারানি, কাবীর ১/৩৬৬ (১১২৩), স্মৃতিশক্তি ভালো না থাকায় একজন বর্ণনাকারী ত্রুটিযুক্ত (হাইসামি); বাযযার ১/২৭৬ (১৭৪); কাশফুল আসতার ১/১৩ (১১); ইবনু খুযাইমা, আত-তাওহীদ ২/৮০৩-৮০৪ (৫২৭); কানযুল উম্মাল ১/৬৪ (২৩১); মাজমাউয যাওয়াইদ ১/১৬-১৭ (১১), ১/১৮ (১৯); জামউল ফাওয়াইদ ১১-১২।

টিকাঃ
]১[ شهد "সাক্ষ্য দেয়” (বাযযার ১/২৭৬ (১৭৪)।
[২] 'এর পরিপ্রেক্ষিতে উমর বলেন, 'তাহলে তো এরা এর ওপর পুরোপুরি নির্ভর করে বসে থাকবে!' নবি ﷺ বলেন, دَعْهُمْ يَتَّكِلُوا "তাদের নির্ভর করে বসে থাকতে দাও!”' (বাযযার ১/২৭৬ (১৭৪))。

ফন্ট সাইজ
15px
17px