📄 সরিষার দানা বা অণু পরিমাণ ঈমান থাকলেও জাহান্নাম থেকে বের করা হবে
[৩১.] আবূ সাঈদ রা. থেকে বর্ণিত, নবি ﷺ বলেন,
يُخْرَجُ مِنَ النَّارِ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنَ الْإِيْمَانِ
"যার অন্তরে অণু পরিমাণ ঈমান থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে।"
আবূ সাঈদ রা. বলেন, 'কারও সন্দেহ হলে, সে যেন পাঠ করে—
إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ
'আল্লাহ অণু পরিমাণও জুলুম করেন না।' (সূরা আন-নিসা ৪:৪০)'
তিরমিযি ২৫৯৮, হাসান সহীহ; আহমাদ ৩/১৬-১৭ (১১১২৭, মাঝখানের অংশবিশেষ), ৩/১৪ (১১৮৯৮, মাঝখানের অংশবিশেষ); বুখারি ৭৪৩১ (দীর্ঘ বিবরণীর অংশবিশেষ); মুসলিম ৪৫৪/৩০২ (১৮৩, দীর্ঘ বিবরণীর অংশবিশেষ); জামউল ফাওয়াইদ ৫।
[৩২.] আনাস রা. থেকে বর্ণিত, 'নবি ﷺ বলেন—
يُخْرَجُ مِنَ النَّارِ مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ شَعِيرَةٍ مِنْ خَيْرٍ، وَيُخْرَجُ مِنَ النَّارِ مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ بُرَّةٍ مِنْ خَيْرٍ، وَيُخْرَجُ مِنَ النَّارِ مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ ذَرَّةٍ مِنْ خَيْرٍ
“যে-ব্যক্তি বলে 'আল্লাহ ছাড়া কোনও ইলাহ্ নেই' এবং তার অন্তরে একটি যব পরিমাণ কল্যাণ থাকে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে'খ;
*যে-ব্যক্তি বলে 'আল্লাহ ছাড়া কোনও ইলাহ্ নেই' এবং তার অন্তরে একটি গম পরিমাণ কল্যাণ থাকে, তাকে জাহান্নام থেকে বের করা হবে; আর
[*যে-ব্যক্তি বলে 'আল্লাহ ছাড়া কোনও ইলাহ্ নেই' এবং তার অন্তরে একটি অণু পরিমাণ কল্যাণ থাকে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে।”[]'
বুখারি ৪৪, ৪৪ (বর্ধিত অংশ); মুসলিম ৪৭৮/৩২৫ (...); আহমাদ ৩/১১৬ (১২১৫৩, শেষাংশ), ৩/১৭৩ (১২৭৭২), ৩/২৭৬ (১৩৯২৮), ৩/২৭৬ (১৩৯২৯); ইবনু আবী শাইবা ১১/৩০-৩১ (৩১০২৪); ইবনু হিব্বান ১৬/৫২৮-৫২৯ (৭৪৮৪); ইবনু খুযাইমা, আত-তাওহীদ ২/৭০০ (৪৪৫), ২/৭০০ (৪৪৬), ২/৭০১ (৪৪৭), ২/৭০২ (৪৪৭); তায়ালিসি ২০৭৮; তিরমিযি ২৫৯৩; ইবনু আবী আসিম, আস- সুন্নাহ ৮৪৯, ৮৫০, ৮৫১, ৮৫২; আবূ ইয়া'লা ৫/২৭০ (২৮৮৯), ৫/৩০৫ (২৯২৭), ৫/৩৩১ (২৯৫৫), ৫/৩৩২ (২৯৫৬), ৫/৩৩২ (২৯৫৭), ৫/৩৪৩ (২১৭৭), ৫/৩৫০-৩৫১ (২৯৯৩), ৬/৩০-৩১ (৩২৭৩); ইবনু মানদাহ, আল-ঈমান ৮৬৮, ৮৬৯, ৮৭০, ৮৭১, ৮৭২।
[৩৩.] আবূ সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত, 'নবি ﷺ বলেছেন-
يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ، ثُمَّ يَقُوْلُ اللهُ تَعَالَى: أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيْمَانٍ، فَيُخْرَجُوْنَ مِنْهَا قَدِ اسْوَدُّوْا، فَيُلْقَوْنَ فِي نَهْرِ الْحَيَاةِ فَيَنْبُتُونَ كَمَا تنبتُ الحبَّةُ فِي جَانِبِ السَّيْلِ، أَلَمْ تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةٌ؟
"জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে (জাহান্নাম থেকে) বের করো।' তখন তাদের বের করা হবে। ইতোমধ্যে তারা কালো হয়ে যাওয়ায়', তাদেরকে নাহরুল হায়াত বা জীবন-নদীতে ফেলা হবে। এরপর তারা গজিয়ে ওঠবে, ঠিক যেভাবে প্রবল স্রোতধারার পাশে শস্যদানা থেকে চারা গজায়। তুমি কি দেখনি, সেগুলো কেমন হলুদ রঙ ও প্যাঁচানো অবস্থা নিয়ে বেরিয়ে আসে?"
বুখারি ২২, ৬৫৬০; মুসলিম ৪৫৭/৩০৪ (১৮৪), ৪৫৮/৩০৫ (...); আহমাদ ৩/৫৬ (১১৫৩৩)।
টিকাঃ
]১[ مِثْقَالُ حَبَّةٍ خَرْدَلٍ “সরিষার দানা পরিমাণ” (আহমাদ ৩/১৬-১৭ (১১১২৭))।
]১[ مِنْ إِيْمَانِ "ঈমান” (বুখারি ৪৪ (বর্ধিত অংশ))。
]২[ أَخْرِجُوْا مِنَ النَّارِ مَنْ "আল্লাহ তাআলা বলবেন, তাকে জাহান্নাম থেকে বের করো” (আহমাদ ৩/২৭৬ (১৩৯২৮))|
[৩] 'নবি ﷺ দ্বিতীয়বার বলেন' (ইবনু আবী শাইবা ১১/৩০-৩১ (৩১০২৪)); "তারপর” (মুসলিম ৪৭৮/৩২৫ (..))
[৪] "তারপর” (মুসলিম ৪৭৮/৩২৫ (...))|
[৫] “একটি ভুট্টা” (তায়ালিসি ২০৭৮)।
[৬] - أَخْرِجُوا مِنَ النَّارِ مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ دُوْدَةٌ 'আল্লাহ ছাড়া কোনও ইলাহ্ নেই' এবং তার অন্তরে একটি ক্ষুদ্র কীট পরিমাণ কল্যাণ ছিল, তাকে জাহান্নাম থেকে বের করো" (আহমাদ ৩/২৭৬ (১৩৯২৯))|
[৭] (বর্ণনাকারী) সাঈদকে বলা হলো, "আবুন নাদর! এদের কি জাহান্নামে ঢুকানোর পর বের করা হবে?" তিনি বলেন, "তোমরা কি আরব নও? ঢুকার পরই তো বের হওয়ার প্রশ্ন আসে, নাকি?” (আবূ ইয়ালা ৫/৩৫০-৩৫১ (২৯৯৩))。
[৮] يُدْخِلُ اللهُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، يُدْخِلُ مَنْ يَشَاءُ بِرَحْمَتِهِ، وَيُدْخِلُ أَهْلُ النَّارِ النَّارَ، ثُمَّ জান্নাতের উপযুক্ত আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন-আল্লাহ যাকে চাইবেন তাকে নিজ অনুগ্রহের ভিত্তিতে জান্নাতে প্রবেশ করাবেন, আর যারা জাহান্নামের উপযুক্ত তিনি তাদের জাহান্নামে প্রবেশ করাবেন। তারপর" (মুসলিম ৪৫৭/৩০৪ (১৮৪)) |
]৯[ انظروا “দেখো,” (মুসলিম ৪৫৭/৩০৪ (১৮৪((|
]১[ قَدِ امْتُحِشُوْا وَعَادُوْا حُمَمًا "পুড়ে কয়লা হয়ে যাওয়ায়” (বুখারি ৬৫৬০)।
]2[ فِي حَمِيلِ السَّيْلِ “প্লাবনবাহিত পলিমাটিতে” (বুখারি ৬৫৬০(; حية "উষ্ণ জায়গায়” (মুসলিম ৪৫৭/৩০৪ (১৮৪))|
]৩[ القاء "ফেনা" (মুসলিম ৪৫৭/৩০৪ (১৮৪))|
📄 জান্নাতে যেতে হলে যেসব বিষয়ে সাক্ষ্য দেওয়া জরুরি
[৩৪.] উবাদাহ্ রা. থেকে বর্ণিত, 'নবি ﷺ বলেন,
مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَأَنَّ عِيسَى عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحُ مِنْهُ، وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ، أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ عَلَى مَا كَانَ مِنْ الْعَمَل
"যে-ব্যক্তি সাক্ষ্য দেয়- > আল্লাহ ছাড়া কোনও ইলাহ্ নেই, তিনি একক, তাঁর কোনও অংশীদার নেই;
> মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল[];
> ঈসা আল্লাহর বান্দা, [৮] রাসূল, তাঁর ওয়াদা বা কথার বাস্তবায়ন যা তিনি তা মারইয়াম -কে দিয়েছিলেন-ও তাঁর তরফ থেকে একটি রূহ;
> জান্নাত সত্য এবং জাহান্নام সত্য,
আল্লাহ তাআলা তাকে তার কর্মকাণ্ড অনুযায়ী (উপযুক্ত) জান্নাতোখ প্রবেশ করাবেন।"।
বুখারি ৩৪৩৫; মুসলিম ১৪০/৪৬ (২৮), ১৪১ (...); আহমাদ ৫/৩১৩-৩১৪ (২২৬৭৫), ৫/৩১৪ (২২৬৭৬); তাবারানি, আওসাত, সূত্র: মাজমাউয যাওয়াঈদ ১/২১ (৩৪), অধিকাংশ বিশেষজ্ঞের মতে এ বর্ণনাসূত্রের একজন ত্রুটিযুক্ত; কানযুল উম্মাল ১/৬১ (২০৭); জামউল ফাওয়াইদ ১-২।
যে-কয়টি হাদীসে আকীদার অনেকগুলো বিষয় একসঙ্গে স্থান পেয়েছে, তার মধ্যে উপরিউক্ত হাদীসটি অন্যতম। এখানে এমনকিছু শর্ত দেওয়া হয়েছে, যার মানদণ্ডে বিচার করলে কোনও কাফির সম্প্রদায়ই টিকে না। অর্থাৎ, তাদের মধ্যে এসব মৌলিক বিষয়ে কোনো-না-কোনো গোমরাহি রয়েছে। (ইমাম নববি'র উদ্ধৃতি দিয়ে আসকালানি, ফাতহুল বারী ১০/২২২)।
টিকাঃ
[৪] ইবনুস সামিত (মুসলিম ১৪০/৪৬ (২৮)।
]৫[ أَطَاعُ بِهَا قَلْبُهُ ، وَذَلَّ بِهَا لِسَانُهُ "অনুগত অন্তর ও বিনয়ী মুখে” (তাবারানি, আওসাত, সূত্র: মাজমাউয যাওয়াইদ ৩৪)।
]৬[ مَنْ قَالَ أَشْهَدُ “যে ব্যক্তি বলে, আমি সাক্ষ্য দিচ্ছি-” (মুসলিম ১৪০/৪৬ (২৮))。
]۹[ حَرَّمَهُ اللهُ عَزَّ وَجَلَّ عَلَى النَّارِ "আল্লাহ তাআলা তাকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন" (তাবারানি, আওসাত, সূত্র: মাজমাউয যাওয়াইদ ৩৪)|
]৮[ وَابْنُ أَمَيْهِ “ও তাঁর দাসীর ছেলে" (মুসলিম ১৪০/৪৬ (২৮))。
[৯] আবূ উবাইদ কাসিম ইবনু সাল্লামের মতে, বাক্যটি ছিল "হও!”, আর অমনি তিনি অস্তিত্ব লাভ করেছেন। (বুখারি, ৩৪৩৫ নং হাদীসের আগে)।
[১] অথবা "তার আমল যা-ই হোক না কেন।” উভয় অর্থই সঠিক (ইবনু হাজার আসকালানি, ফাতহুল বারী ১০/২২৩)।
[২] مِنْ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ أَيُّهَا شَاءَ "জান্নাতের আটটি দরজার যেটি দিয়ে সে চাইবে” (বুখারি ৩৪৩৫-এর বর্ধিত অংশ)।