📘 সবার ওপরে ঈমান > 📄 স্বার্থের বিরুদ্ধে গেলেও আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা চাই

📄 স্বার্থের বিরুদ্ধে গেলেও আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা চাই


[২৩.] উবাদা ইবনুস সামিত রা. বলেন, 'একব্যক্তি নবি ﷺ-এর কাছে এসে বলে, "আল্লাহর নবি! কোন কাজটি সর্বোত্তম?" নবি ﷺ বলেন-
الْإِيْمَانُ بِاللَّهِ ، وَتَصْدِيقُ بِهِ ، وَجِهَادُ فِي سَبِيلِهِ
"আল্লাহর ওপর ঈমান আনা, (কাজের মাধ্যমে) এর সত্যতার প্রমাণ দেওয়া ও তাঁর রাস্তায় জিহাদ করা।"
লোকটি বলে, "আল্লাহর রাসূল! আমি এর চেয়ে সহজ কিছু চাচ্ছি!”
নবি ﷺ বলেন-
السَّمَاحَةُ وَالصَّبْرُ
"উদারতা ও ধৈর্য।”
লোকটি বলে, "আল্লাহর রাসূল! আমি এর চেয়ে সহজ কিছু চাচ্ছি!”
নবি ﷺ বলেন-
لَا تَتَّهِمِ اللَّهَ فِي شَيْءٍ قَضَى لَكَ بِهِ
"আল্লাহ তোমার জন্য যে ফায়সালা করেন, সে-ব্যাপারে আল্লাহকে দোষারোপ কোরো না।"'
আহমাদ ৫/৩১৮-৩১১ (২২৭১৭), বর্ণনাসূত্রে ইবনু লাহীআ আছেন (হাইসামি), হাসান লিশ শাওয়াহিদ হওয়ার সম্ভাবনা আছে (আরনাউত); ইতহাফুল খিয়ারা ১/৪৭ (১), ১/৪৭-৪৮ (২); কানযুল উম্মাল ৫/৭১২ (৮৫৪০); মাজমাউয যাওয়াইদ ১/৫৯ (২০২)।
[২৪.] আমর ইবনুল আস রা. বলেন, 'একব্যক্তি বলল, "আল্লাহর রাসূল! কোন কাজটি সর্বোত্তম?” তিনি বলেন-
إِيْمَانُ بِاللَّهِ ، وَتَصْدِيقُ ، وَجِهَادٌ فِي سَبِيلِ اللَّهِ ، وَحَجَّ مَبْرُورُ
"আল্লাহর ওপর ঈমান আনা, (কাজের মাধ্যমে একে) সত্যে পরিণত করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা ও নিষ্কলুষ হজ আদায় করা।"
লোকটি বলল, "আল্লাহর রাসূল! আপনি তো অনেক কাজের কথা বললেন!”
তখন আল্লাহর রাসূল ﷺ বলেন-
فَلِيْنُ الْكَلَامِ ، وَبَذْلُ الطَّعَامِ ، وَسَمَاحُ وَحُسْنُ الْخُلُقِ
"তা হলে (এসব গুণ অর্জন করো) কোমল কথা, খাবার বিতরণ, উদারতা ও সুন্দর আচরণ।"
লোকটি বলল, "আমি মাত্র একটি কথা চাচ্ছি।"
আল্লাহর রাসূল ﷺ তাকে বলেন-
اذْهَبْ فَلَا تَتَّهِمِ اللَّهَ عَلَى نَفْسِكَ
"যাও, (আল্লাহর কোনও ফায়সালা) তোমার স্বার্থের বিপরীতে গেলে আল্লাহকে দোষারোপ কোরো না।"
আহমাদ ৪/২০৪ (১৭৮১৪), বর্ণনাকারী রিশদীন ত্রুটিযুক্ত (হাইসামি), হাসান লিশ শাওয়াহিদ হওয়ার সম্ভাবনা আছে (আরনাউত); মাজমাউয যাওইয়াইদ ১/৫৯-৬০ (২০৩)।

টিকাঃ
]১[ وَحَجٌ مَبْرُورٌ “এবং কলুষমুক্ত হজ আদায় করা” (ইতহাফুল বিয়ারা ১/৪৭-৪৮ (২))।

📘 সবার ওপরে ঈমান > 📄 সর্বোত্তম ঈমান হলো—আমি যেখানেই থাকি, আল্লাহ আমার সঙ্গে আছেন

📄 সর্বোত্তম ঈমান হলো—আমি যেখানেই থাকি, আল্লাহ আমার সঙ্গে আছেন


[২৫.] উবাদা ইবনুস সামিত রা. বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন-
إِنَّ أَفْضَلَ الْإِيْمَانِ أَنْ تَعْلَمَ أَنَّ اللَّهَ مَعَكَ حَيْثُمَا كُنْتَ
"তুমি যেখানেই থাকো, আল্লাহ তোমার সঙ্গে আছেন-এটি জানা থাকা হলো সর্বোত্তম ঈমান।"
তাবাবানি, আওসাত ৬/২৮৭ (৮৭৯৬), ইসনাদটি হাসান (দারানি); তাবারানি, কাবীর, অনাবিষ্কৃত খণ্ড, সূত্র: মাজমাউয যাওয়াইদ ২০৫; কানযুল উম্মাল ১/১৬৭ (১৩৩৯, ১৩৪০); মাজমাউয যাওয়াইদ ১/৬০ (২০৫)।

📘 সবার ওপরে ঈমান > 📄 প্রশ্নের মুখোমুখি হলে ঈমানের ব্যাপারে নিঃসংশয় থাকা চাই

📄 প্রশ্নের মুখোমুখি হলে ঈমানের ব্যাপারে নিঃসংশয় থাকা চাই


[২৬.] আবদুল্লাহ ইবনু যাইদ আনসারি রা. বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন-
إِذَا سُئِلَ أَحَدُكُمْ : أَمُؤْمِنُ ؟ فَلَا يَشُلَّ
"তোমাদের কাউকে যখন জিজ্ঞেস করা হয়, 'আপনি কি মুমিন?', তখন সে যেন (তার ঈমানের ব্যাপারে) কোনও সংশয়ে না ভোগে।"
তাবাবানি, কাবীর, অনাবিষ্কৃত খণ্ড, সূত্র: মাজমাউয যাওয়াইদ ১৭৩; নাসাঈ ও আবূ হাতিমের মতে বর্ণনাকারী আহমাদ ইবনু বাদীল 'বিশ্বস্ত', অন্যদের মতে দুর্বল (হাইসামি); হিল্ইয়া ৭/২৩৮; মাজমাউয যাওয়াইদ ১/৫৫ (১৭৩)।

📘 সবার ওপরে ঈমান > 📄 প্রশ্নের মুখোমুখি না হলে নিজেকে ‘মুমিন’ বলে পরিচয় দেওয়া অনুচিত

📄 প্রশ্নের মুখোমুখি না হলে নিজেকে ‘মুমিন’ বলে পরিচয় দেওয়া অনুচিত


[২৭.] আলকামা বলেন, 'একব্যক্তি আবদুল্লাহ (ইবনু মাসঊদ) রা.-এর কাছে বলে, "আমি মুমিন।” তখন আবদুল্লাহ রা. বলেন, "(ঈমানের ব্যাপারে এত নিশ্চিত হলে, এটাও) বলে দাও-'আমি জান্নাতী'! কিন্তু আমরা (এভাবে) বলি-'আমরা আল্লাহ, তাঁর ফেরেশতাবর্গ ও রাসূলগণের প্রতি ঈমান এনেছি'।"
তাবারানি, কাবীর ৯/১৭৩ (৮৭৯২), বর্ণনাকারীগণ বিশ্বস্ত (হাইসামি); মাজমাউয যাওয়াইদ ১/৫৫ (১৭৪)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00