📘 সবার ওপরে ঈমান > 📄 ইসলামের রক্ষাকবচ, মজবুত রশি ও বন্ধন-রজ্জু

📄 ইসলামের রক্ষাকবচ, মজবুত রশি ও বন্ধন-রজ্জু


[১১.] আবুদ দারদা রা. থেকে বর্ণিত, 'একব্যক্তি আল্লাহর রাসূল ﷺ-এর কাছে এসে বলে- "আল্লাহর রাসূল! কোন কোন বিষয় এ দ্বীনের জন্য রক্ষাকবচ, মজবুত রশি ও বন্ধন-রজ্জুর কাজ করে?"
আল্লাহর রাসূল ﷺ বলেন-
أَخْلِصُوا عِبَادَةَ اللهِ تَعَالَى ، وَأَقِيمُوا خَمْسَكُمْ وَأَدُّوْا زَكَاةَ أَمْوَالِكُمْ طَيِّبَةٌ بِهَا أَنْفُسُكُمْ ، وَصُوْمُوا شَهْرَكُمْ ، تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ
» “একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার গোলামি করবে;
» তোমাদের পাঁচ (ওয়াক্ত নামাজ) কায়েম রাখবে;
» খুশিমনে তোমাদের সম্পদের যাকাত দেবে; এবং
» তোমাদের (রমজান) মাসে রোযা রাখবে।
তা হলে তোমাদের রবের জান্নাতে যেতে পারবে।"'
তাবারানি, কাবীর, অনাবিষ্কৃত খণ্ড, সূত্র: মাজমাউয যাওয়াইদ ১২৭, বর্ণনাকারী ইয়াযীদ ইবনু মারসাদ আবুদ দারদা থেকে হাদীস শোনেননি (হাইসামি); হিলুইয়া ৫/১৬৬; কানযুল উম্মাল ৩/২৩ (৫২৫৯); মাজমাউয যাওয়াইদ ১/৪৫ (১২৭)।

📘 সবার ওপরে ঈমান > 📄 বানু আমির গোত্রের একব্যক্তির জিজ্ঞাসার জবাব

📄 বানু আমির গোত্রের একব্যক্তির জিজ্ঞাসার জবাব


[১২.] বানু আমির গোত্রের একব্যক্তি থেকে বর্ণিত, 'তিনি নবি ﷺ-এর কাছে অনুমতি চেয়ে বলেন, "আমি কি ঢুকব?” তখন নবি ﷺ তাঁর খাদিমকে বলেন,
أُخْرُجِيْ إِلَيْهِ، فَإِنَّهُ لَا يُحْسِنُ الْاِسْتِمْذَانَ، فَقُوْلِي لَهُ: فَلْيَقُلْ: السَّلَامُ عَلَيْكُمْ، أَأَدْخُلُ؟
"সে অনুমতি চাওয়ার আদবকায়দা জানে না, তুমি তার কাছে গিয়ে তাকে এভাবে বলতে বলো-'আস-সালামু আলাইকুম! আমি কি আসতে পারি?' "
নবি ﷺ-এর এ কথা শুনে আমি বলি- "আস-সালামু আলাইকুম! আমি কি আসতে পারি?"
তিনি অনুমতি দিলে, আমি ভেতরে গিয়ে বলি- "আপনি (আল্লাহর পক্ষ থেকে) আমাদের কাছে কী নিয়ে এসেছেন?"
নবি ﷺ বলেন,
لَمْ آتِكُمْ إِلَّا بِخَيْرٍ ، أَتَيْتُكُمْ أَنْ تَعْبُدُوا اللهَ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، وَأَنْ تَدَعُوا اللَّاتَ وَالْعُزَّى ، وَأَنْ تُصَلُّوا بِاللَّيْلِ وَالنَّهَارِ خَمْسَ صَلَوَاتٍ ، وَأَنْ تَصُوْمُوا مِنَ السَّنَةِ شَهْرًا ، وَأَنْ تَحُجُّوا الْبَيْتَ ، وَأَنْ تَأْخُذُوا مِنْ أَمْوَالِ أَغْنِيَائِكُمْ فَتَرُدُّوْهَا عَلَى فُقَرَائِكُمْ
"আমি তোমাদের কাছে যা নিয়ে এসেছি, তাতে শুধু কল্যাণ আর কল্যাণ; আমি তোমাদের কাছে নিয়ে এসেছি (এসব বার্তা)-
> তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবে, যাঁর কোনও অংশীদার নেই;
» লাত ও উয্যাকে ত্যাগ করবে;
> দিনে-রাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে;
> বছরে একমাস রোযা রাখবে;
> বাইতুল্লাহ'র হজ করবে; এবং
> তোমাদের ধনীদের সম্পদ থেকে (যাকাত) নিয়ে তোমাদের গরিবদের কাছে ফিরিয়ে দেবে।"
তিনি বলেন, "এমন কোনও জ্ঞান বাকি আছে কি, যা আপনি জানেন না?"
নবি ﷺ বলেন,
قَدْ عَلِمَ اللهُ خَيْرًا ، وَإِنَّ مِنَ الْعِلْمِ مَا لَا يَعْلَمُهُ إِلَّا اللهُ الخَمْسَ : إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضِ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ)
"কল্যাণময় জ্ঞানের অধিকারী হলেন আল্লাহ। যেসব বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া অন্য কারও কাছে নেই, সেগুলোর মধ্যে রয়েছে এ পাঁচটি বিষয়:
» 'আল্লাহর কাছেই আছে (কিয়ামতের) চূড়ান্ত সময়ক্ষণের জ্ঞান;
» তিনি বৃষ্টি বর্ষণ করেন;
» তিনি জানেন মাতৃগর্ভে কী আছে;
» কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে; এবং
» কোনও ব্যক্তির জানা নেই তার মৃত্যু হবে কোন জমিনে। আল্লাহই সকল জ্ঞানের অধিকারী এবং তিনি সবকিছু জানেন।' (সূরা লুকমান ৩১:৩৪)""
আহমাদ ৫/৩৬৮-৩৬৯ (২৩১২৭), বর্ণনাকারীদের সকলেই বিশ্বস্ত ইমাম (হাইসামি); বুখারি, মুফরাদ ১০৮৪; আবু দাউদ ৫১৭৭, ৫১৭৮, ৫১৭৯; নাসাঈ, কুবরা ১০০৭৫; মাজমাউয যাওয়াইদ ১/৪২-৪৩ (১২১)।

টিকাঃ
[১] 'নবি ﷺ একটি ঘরের ভেতর থাকাকালে বানু আমিরের একব্যক্তি অনুমতি চেয়ে বলেন-' (আবু দাউদ ৫১৭৭)।
[২] فَعَلِّمْهُ الْإِسْتِغْذَانَ "তাকে অনুমতি চাওয়ার নিয়ম শিখিয়ে দাও” (আবু দাউদ ৫১৭৭)।
[৩] জাহিলি আরবদের দুই দেবতা।

📘 সবার ওপরে ঈমান > 📄 উমর (রাঃ)-এর জবাবে ঈমানের বিভিন্ন দিক

📄 উমর (রাঃ)-এর জবাবে ঈমানের বিভিন্ন দিক


[১৩.] ইবনু আব্বাস রা. বলেন, 'আল্লাহর রাসূল ﷺ উমর রা.-এর কাছে আসেন। তাঁর পাশে ছিল কয়েকজন সাহাবি। তখন নবি ﷺ বলেন,
أَمُؤْمِنُوْنَ أَنْتُمْ
"তোমরা কি মুমিন?”
তারা চুপ করে থাকেন। তিনবার এরূপ ঘটে। শেষের বার উমর রা. বলেন, “হ্যাঁ![১]
» আপনি আমাদের কাছে যা নিয়ে এসেছেন আমরা তা সত্য বলে মানি,
» প্রাচুর্যের ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করি,
» বিপদ-মুসিবতে ধৈর্য ধরি,[২] এবং
» আল্লাহর ফায়সালা মেনে নিই।"
জবাব শুনে আল্লাহর রাসূল ﷺ বলেন,
مُؤْمِنُونَ وَرَبَّ الْكَعْبَةِ
"কা'বার মালিকের শপথ! (তোমরা) মুমিন!"'
তাবাবানি, আওসাত ৬/৪৬৭ (৯৪২৭), ইবনু হিব্বানের মতে বর্ণনাকারী ইউসুফ ইবনু মাইমুন 'বিশ্বস্ত', অধিকাংশের মতে 'ত্রুটিযুক্ত' (হাইসামি); তাবারানি, কাবীর ১১/১৫৩ (১১৩৩৬); মাজমাউয যাওয়াইদ ১/৫৪-৫৫ (১৭২)।

টিকাঃ
[১] 'আল্লাহর রাসূল ﷺ বলেন, وَمِمَّ ذلِكَ "কীসের ভিত্তিতে (বলছো)?" উমর রা. বলেন...' (তাবারানি, কাবীর ১১/১৫৩ (১১৩৩৬))|
[২] “আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশা রাখি” (তাবারানি, কাবীর ১১/১৫৩ (১১৩৩৬))।

📘 সবার ওপরে ঈমান > 📄 দিমাম ইবনু সা’লাবা (রাঃ)-এর প্রশ্নে ইসলামের কিছু মৌলিক বিষয়

📄 দিমাম ইবনু সা’লাবা (রাঃ)-এর প্রশ্নে ইসলামের কিছু মৌলিক বিষয়


[১৪.] আনাস ইবনু মালিক রা. বলেন, 'আমরা নবি ﷺ-এর সঙ্গে মাসজিদে বসে আছি, এমন- সময় একব্যক্তি উষ্ট্রীর পিঠে সওয়ার হয়ে মাসজিদে ঢুকে। এরপর উস্ত্রীটিকে বসিয়ে এর সামনের পা বেঁধে দেয়। তারপর সাহাবিদের জিজ্ঞেস করে, “আপনাদের মধ্যে মুহাম্মাদ কে?” নবি ﷺ তখন তাদের মাঝখানে ডান হাতের কনুইয়ের ওপর ভর দিয়ে বসে আছেন। আমরা বলি, "ডান হাতের কনুইয়ের ওপর ভর-দেওয়া এ ফর্সা ব্যক্তিই (হলেন মুহাম্মাদ)।”
তখন লোকটি নবি ﷺ-কে বলে, "আবদুল মুত্তালিবের সন্তান!"
নবি ﷺ বলেন, قَدْ أَجَبْتُكَ "আমি তোমার কথার জবাব দেওয়ার জন্য প্রস্তুত।”
লোকটি নবি ﷺ-কে বলে, “আমি আপনাকে কিছু প্রশ্ন করব; প্রশ্নগুলো হবে কিছুটা রুক্ষ ও কর্কশ, (দয়া করে) আমার ওপর রাগ করবেন না!"
নবি ﷺ বলেন, سُلْ عَمَّا بَدًا لَكَ "তোমার যা ইচ্ছা জিজ্ঞেস করো।”
লোকটি বলে, "আমি আপনাকে আপনার ও আপনার পূর্ববর্তীদের রবের কসম দিয়ে জিজ্ঞেস করছি-আল্লাহ কি আপনাকে সকল মানুষের কাছে পাঠিয়েছেন?”
নবি ﷺ বলেন, اللَّهُمَّ نَعَمْ “অবশ্যই!”
লোকটি জিজ্ঞেস করে, “আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি-আল্লাহ কি আপনাকে দিন-রাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন?"
নবি ﷺ বলেন, اللَّهُمَّ نَعَمْ “নিশ্চয়ই!”
লোকটি জিজ্ঞেস করে, “আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি-আল্লাহ কি আপনাকে বছরের৩) এ (রমজান) মাসে রোযা রাখার নির্দেশ দিয়েছেন?”
নবি ﷺ বলেন, اللَّهُمَّ نَعَمْ “অবশ্যই!”
লোকটি জিজ্ঞেস করে, “আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি-আল্লাহ কি আমাদের ধনীদের কাছ থেকে এ সদাকা (যাকাত) আদায় করে, আমাদের গরিবদের মধ্যে বণ্টন করার জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন?”
নবি ﷺ বলেন, نَعَمْ اللَّهُمَّ “নিঃসন্দেহে!”
তখন লোকটি বলে, “আপনি যা নিয়ে এসেছেন, আমি তা সত্য হিসেবে মেনে নিলাম'। আমি হলাম আমার গোত্রের দূত, যারা আমার পেছনে রয়েছে। আমি দিমام ইবনু সা'লাবা বানু সাদ ইবনি বকর গোত্রের এক ভাই।"'
বুখারি ৬৩; আহমাদ ৩/১৬৮ (১২৭১৯); আবু দাউদ ৪৮৬; আবু আওয়ানা, মুসনাদ ১/২-৩; ইবনু মান্দাহ, ঈমান ১২৯; তিরমিযি ৬১৯; নাসাঈ ২০৯২, ২০৯৩, ২০৯৪; নাসাঈ, কুবরা ২৪১৩, ২৪১৪, ২৪১৫; তায়ালিসি ২৪৪৯; বাযযার ১৫/১৮২ (৮৫৫৫); জামিউল উসূল ৪ (১ম বর্ণনা), ৬; জামউল ফাওয়াইদ ৪৫।

টিকাঃ
[১] "যিনি আল্লাহর দূত” (আহমাদ ১২৭১১)।
[২] "মুহাম্মাদ!” (আহমাদ ১২৭১৯)।
[৩] "বারো মাসের মধ্যে" (নাসাঈ ২০৯৪)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00