📄 তথ্যসূত্র
প্রতিটি হাদীসের পরপরই বিস্তারিত তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে। তথ্যসূত্রে সর্বপ্রথম যে হাদীস-নম্বর উল্লেখ করা হয়েছে, মূলপাঠে সেটির হুবহু অনুবাদ করা হয়েছে, আর তথ্যসূত্রের বাদবাকি নম্বরের হাদীসগুলোতে যত বাড়তি তথ্য ছিল তা সব ওই হাদীসের সংশ্লিষ্ট অংশের পাদটীকায় উল্লেখ করা হয়েছে। নিচের চিত্রটি দেখুন:
(চিত্রের বর্ণনা: এখানে ১৪২ নং হাদীসের একটি উদাহরণ দেওয়া হয়েছে। মূল হাদীসটির পর একটি দীর্ঘ তথ্যসূত্র তালিকা দেওয়া হয়েছে, যেমন- বুখারি ১৬, ২১, ৬০৪১, ৬৯৪১; মুসলিম ১৬৫/৬৭ (৪৫) ইত্যাদি। তালিকায় প্রথম রেফারেন্সটি (বুখারি ১৬) মূল হাদীসের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং বাকি রেফারেন্সগুলো থেকে অতিরিক্ত তথ্য পাদটীকায় যুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হাদীসটির মূল পাঠের বিভিন্ন শব্দের পাশে পাদটীকা নম্বর [১] থেকে [৭] দেওয়া হয়েছে এবং নিচে সেই পাদটীকাগুলোতে মূল হাদীসের বিভিন্ন বর্ণনার অতিরিক্ত তথ্য তুলে ধরা হয়েছে। যেমন, পাদটীকা [৪]-এ "কাউকে ভালোবাসলে, কেবল আল্লাহর উদ্দেশেই ভালোবাসে" অংশের একটি বিকল্প বর্ণনা দেওয়া হয়েছে।)
[১৪২] আনাস থেকে বর্ণিত, 'নবি ﷺ বলেন,
ثَلَاثُ مَنْ كُنَّ فِيْهِ وَجَدَ حَلَاوَةَ الْإِيمَانِ أَنْ يَكُونَ الله وَرَسُولُهُ أَحَبُّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَأَنْ يُحِبُّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلهِ وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ
"তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকে, সে ঈমানের মিষ্টতা অনুভব করে: > আল্লাহ ও তাঁর রাসূল তার কাছে অন্য সবকিছুর চেয়ে বেশি প্রিয়; > কাউকে ভালোবাসলে, কেবল আল্লাহর উদ্দেশেই ভালোবাসে; এবং » কুফর বা অবাধ্যতার জীবনে ফিরে যাওয়াকে সেভাবে অপছন্দ করে, যেভাবে সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে।"
তথ্যসূত্র-
বুখারি ১৬, ২১, ৬০৪১, ৬৯৪১; মুসলিম ১৬৫/৬৭ (৪৫), ১৬৬/৯৮ (...), ১৬৭ (...); তায়ালিসি ২৬১৭; আহমাদ ২/২৯৮ (৭৯৬৭), ২/৫২০ (১০৭০৮), ৩/১০০ (১২০০২), ৩/১৭২ (১২৭৯৫), ৩/১৭৪ (১২৭৮৩), ৩/২০৭ (১৩১৫১), ৩/২০৭ (১৩১৫২), ৩/২৩০ (১৩৪০৭), ৩/২৪৮ (১৩৫৯২), ৩/২৭৫ (১৫৯১২), ৩/২৭৮ (১৩৯৫৯, প্রথম অংশ), ৩/২৮৮ (১৪০৭০); তিরমিযি ২৬২৪; নাসাঈ ৪৯৮৭, ৪৯৮৮, ৪৯৮৯; ইবনু মাজাহ ৪০৩৩; বাযযার (কাশফ) ১/৫০ (৬৩); আবু ইয়ালা ৬/৩৫ (৩২৭৯); তাবারানি, কাবীর ১/২৫১- ২৫২ (৭২৪), ৮/০১৪ (৮০১৯); তাবারানি, আওসাত ১/৩২০ (১১৪১), ২/৬৭ (২৫৪০), ৩/৩৮৬ (৪৯০৫); তাবারানি, সগীর ৭২৮, আবদ ইবনু হুমাইদ ১৩২৮, হাকিম ১/৩ (৩), ৪/১৬৮ (৭৩১২); ইবনু হিব্বان ১/৪৭৩ (২৩৭); মুসনাদুশ শিহাব ১/২৭০-২৭১ (৪৪o); হিলইয়া ১/২৭, ২/২৮৮, ৭/২০৪; তারিখু বাগদাদ ২/১৯৯, বাইহাকি, শুআর ৬/৪৯১ (৯০১৮), ৬/৪৯১-৪৯২ (১০২০), ৭/৭০ (১৫১২); বাগাবি, শারহুস সুন্নাহ ২১, জামিউল উসূল ২০; মাজমাউয যাওয়াঈদ ১/৫৫ (১৭৯), ১/৫৯ (১৭৯); ১/৮৮-৮৯ (৩০২), ১/১০ (৩০৯); কানযুল উম্মাল ৯/১০ (২৪৬৭৯); জামউল যাওয়াইদ ৬৫, ৬৯।
টিকাঃ
]১[ الإسلام "ইসলামের" (বুখারি ৪১৯৯)
]২[ ظفنه; "ও স্বাদ" (মুসলিম ৬৯)
]0[ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى "তোমাদের কেউ মুমিন হবে না, যতক্ষণ-না (তার মধ্যে এসব বৈশিষ্ট্য থাকে:(" (আহমাদ ৩/২৭৮ (১৩৯৫৯)
]8[ أَنْ يُحِبُّ لِلَّهِ وَيُبْغِضُ لِلَّهِ "যে আল্লাহর উদ্দেশে ভালোবাসে এবং আল্লাহর উদ্দেশে ঘৃণা করে" مَنْ أَحَبُّ أَن يَجِدَ طَعْمَ الْإِيْمَانِ فَلْيُحِبُّ الْمَرْءَ لَا يُحِبُّه إِلَّا لِلَّهِ عَزَّ وَجَلَّ (2/2) "যে-ব্যক্তি ঈমানের স্বাদ পেতে চায়, সে যেন মানুষকে কেবল আল্লাহ তাআলার উদ্দেশেই ভালোবাসে" (আহমাদ ৭৯৬৭, ১০৭৫৮)
]0[ بَعْدَ إِذْ أَنقَدَّهُ اللَّهُ "আল্লাহ তাকে (কুফর বা অবাধ্যতার জীবন থেকে) উদ্ধার করার পর, ..." (বুখারি ২১, ৬০৪১)
]6[ أَنْ يَرْجِعَ يَهُودِيًّا أَوْ نَصْرَابَيًا "পুনরায় ইহুদি বা খ্রিষ্টান হয়ে যাওয়াকে (মুসলিম ১৯৭); أَنْ يَرْجِعَ عَن "ইসলাম থেকে ফিরে যাওয়াকে (বুখারি ১); أَنْ يزئة عن بييو "নিজের দ্বীন ছেড়ে মুরতাদ হয়ে যাওয়াকে" (তাবারানি, কাবীর ১/২৫১ (৭২৪)
" وَأَنْ تَوْقَدْ نَارٌ عَظِيمَةٌ، فَيَقَعَ فِيهَا أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يُشْرِكَ بِاللَّهِ شَيْئًا [۹] করবে, এর চেয়ে তার কাছে অধিক প্রিয় হলো-প্রকাণ্ড আগুন জ্বালানো হলে সে তাতে পড়ে যাবে।" (নাসাঈ ৪৯৮৭)।
📄 ইনডেক্স বা নির্ঘন্ট
বইয়ের একেবারে শেষে স্থান পেয়েছে একটি সূক্ষ্ম ইনডেক্স বা নির্ঘণ্ট, যাকে এ-বইয়ের প্রাণ আখ্যা দেওয়া যেতে পারে। কোন হাদীসগ্রন্থের কোন কোন হাদীস এ-বইয়ের কোথায় কোথায় স্থান পেয়েছে—এসব তথ্য নির্ঘণ্ট অংশে প্রত্যেকটি হাদীসগ্রন্থের শিরোনামের পর হাদীস-নম্বরের ক্রমধারা অনুযায়ী উল্লেখ করা হয়েছে। একজন পাঠক প্রসিদ্ধ হাদীসগ্রন্থের কোনও নির্দিষ্ট হাদীস সম্পর্কে জানতে চাইলে, এ-গ্রন্থের নির্ঘণ্ট অংশ থেকে তিনি তা সহজে খুঁজে নিতে পারবেন। নিচে ইনডেক্সের একটি নমুনা দেওয়া হলো:
(চিত্রের বর্ণনা: এখানে বুখারি শরীফের হাদীস নম্বরের একটি তালিকা দেখানো হয়েছে এবং প্রতিটি নম্বরের পাশে এই বইয়ের কোন পৃষ্ঠায় এবং কোন হাদীস নম্বরের অধীনে তা উল্লেখ করা হয়েছে, তার ক্রমিক নম্বর দেওয়া আছে। যেমন, বুখারি শরীফের ১৬ নং হাদীসটি এই বইয়ের ১৫৬ পৃষ্ঠায় ১৪২ নং হাদীসের অধীনে ৬ষ্ঠ ক্রমিকে উল্লেখ করা হয়েছে।)
হাদীসের অনুবাদ ও অন্যান্য তথ্য নির্ভুলভাবে তুলে ধরার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। তারপরও সমঝদার পাঠকের চোখে কোনও ভুল বা অসংগতি ধরা পড়লে, আমাদের জানানোর অনুরোধ রইল। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার তাওফীক দান করুন, আমীন!
জিয়াউর রহমান মুন্সী
২৮ রজব, ১৪৪২ হিজরি।