📘 সবার ওপরে ঈমান > 📄 যেসব গ্রন্থের সকল হাদীস একত্র করার পরিকল্পনা নেওয়া হয়েছে

📄 যেসব গ্রন্থের সকল হাদীস একত্র করার পরিকল্পনা নেওয়া হয়েছে


নবি ﷺ-এর হাদীসসমূহের পূর্ণাঙ্গ সংকলন প্রস্তুত করার লক্ষ্যে প্রাথমিকভাবে ১১৪টি মৌলিক হাদীসগ্রন্থ, ১৪টি রিজাল-গ্রন্থ ও ২২টি সংকলন-গ্রন্থ-মোট ১৫০টি গ্রন্থ-বাছাই করা হয়েছে। এসব গ্রন্থের বিস্তারিত তালিকা এ-বইয়ের শেষের দিকে 'গ্রন্থপঞ্জি' শিরোনামে উল্লেখ করা হয়েছে।

হাদীসের এ-পূর্ণাঙ্গ সংকলনটির নাম দেওয়া হয়েছে 'جَامِعُ السُّنَّةِ জামিউস সুন্নাহ'। বাংলায় এর নাম রাখা হয়েছে 'সুন্নাহ সমগ্র'। গ্রন্থটি রচনার কাজ চলছে আরবি ভাষায়। আরবিতে একটি উল্লেখযোগ্য অংশ প্রস্তুত হয়ে গেলে, দ্রুত ওই অংশের বাংলা অনুবাদ প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এ-মুহূর্তে প্রকাশ করা হচ্ছে ঈমান-সংক্রান্ত হাদীসের সংকলন "সবার ওপরে ঈমান"। অন্যান্য বিষয়ের হাদীসগুলো ভিন্ন ভিন্ন শিরোনামে ভবিষ্যতে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে, ইন শা আল্লাহ।

"সবার ওপরে ঈমান” গ্রন্থে ৪৬৯টি হাদীসের মূলপাঠ হুবহু অনুবাদ করা হয়েছে, আর এগুলোর পাদটীকায় যুক্ত হয়েছে ৩৫১৫টি হাদীসের বাড়তি শব্দাবলি। সংকলন-গ্রন্থাবলির যেসব হাদীস এ-গ্রন্থে উল্লেখ করা হয়েছে, সেগুলো-সহ অনূদিত হাদীসের সংখ্যা দাঁড়ায় ৪৪৬২। জামিউল উসূল, মাজমাউয যাওয়াইদ ও জামউল ফাওয়াইদ-এ-তিনটি গ্রন্থের ঈমান অধ্যায়ের সকল হাদীস এ-গ্রন্থে স্থান পেয়েছে।

📘 সবার ওপরে ঈমান > 📄 সংকলন-পদ্ধতি

📄 সংকলন-পদ্ধতি


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 সবার ওপরে ঈমান > 📄 হুবহু অনুবাদের ক্ষেত্রে হাদীস-নির্বাচন-পদ্ধতি

📄 হুবহু অনুবাদের ক্ষেত্রে হাদীস-নির্বাচন-পদ্ধতি


একই হাদীসের অনেকগুলো বর্ণনা থাকলে, কোনটিকে বইয়ের মূল অংশে হুবহু অনুবাদ করা হবে, আর কোনগুলোকে টীকায় যুক্ত করা হবে-তা নির্ধারণের ক্ষেত্রে ইমাম ইবনুল জাওযি (মৃত্যু ৫৯৭ হিজরি)-এর নীতি অনুসরণ করা হয়েছে, যা তিনি 'জামিউল মাসানীদ' গ্রন্থে প্রয়োগ করেছিলেন। 'জামিউল মাসানীদ'-এর ভূমিকার এক জায়গায় তিনি লিখেছেন,
وَآتِي بِالْحَدِيثِ بِأَتَمَّ أَلْفَاظِهِ وَأَجْوَدِهَا فِي أَيُّهَا كَانَ
"আমি সেই হাদীসটি উল্লেখ করব, যার শব্দগুলো অধিক পূর্ণাঙ্গ ও অধিক উপকারী, তা যে-গ্রন্থেই থাকুক।" [১] এ-নীতিকে সামনে রেখে অধিক অর্থবোধক ও অধিক তথ্যসমৃদ্ধ হাদীসটিকে হুবহু অনুবাদ করে, অন্যগুলোর বাড়তি তথ্য প্রাসঙ্গিক অংশের পাদটীকায় উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে পাদটীকার সংখ্যা কিছুটা কমানো সম্ভব হয়েছে।

টিকাঃ
[১] ইবনুল জাওযি, জামিউল মাসানীদ ১/৫, মাকতাবাতুর রুশদ, ১ম সংস্করণ, রিয়াদ, ১৪২৬ হি.।

📘 সবার ওপরে ঈমান > 📄 হাদীসের মান-নির্ধারণ

📄 হাদীসের মান-নির্ধারণ


যে-হাদীসটি হুবহু অনুবাদ করা হয়েছে, সেটির পাশে মুহাদ্দিসদের মূল্যায়ন উল্লেখ করা হয়েছে। বুখারি ও মুসলিমের হাদীসগুলো 'সহীহ' হিসেবে গৃহীত হওয়ায়, এগুলোর পর আর 'সহীহ' লেখা হয়নি। অন্যান্য গ্রন্থের হাদীস মূল্যায়নের ক্ষেত্রে ইমাম হাইসামি, শুআইব আরনাউত ও হুসাইন সালীম আসাদ দারানি প্রমুখ হাদীস-বিশেষজ্ঞদের মতামত উল্লেখ করা হয়েছে। সাধারণত, ইমাম হাইসামির মতামত নেওয়া হয়েছে মাজমাউয যাওয়াইদ-এর সংশ্লিষ্ট হাদীস-পরবর্তী মন্তব্য থেকে। শুআইব আরনাউতের মতামতের উৎস হলো ইমাম আহমাদের মুসনাদ, ইবনু হিব্বানের সহীহ ও তহাভির শারহু মুশকিলিল আসার-এসব গ্রন্থের রিসালা সংস্করণের টীকা। আর দারানির মন্তব্য নেওয়া হয়েছে হাইসামি'র মাজমাউয যাওয়াইদ গ্রন্থের দারুল মিনহাজ সংস্করণ, আবূ ইয়া'লা'র মুসনাদ গ্রন্থের দারুল মামুন সংস্করণ ও হুমাইদির মুসনাদ গ্রন্থের দারুস সিম্মান সংস্করণ থেকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00