📄 শেষ কথা
প্রিয় পাঠক, বইটি পাঠ করে শিয়া নিয়ে আপনার মনে থাকা যাবতীয় সংশয় কি কাটল? এ বিষয়ে জাগা সকল প্রশ্নের তৃপ্তিকর উত্তর কি পাওয়া গেল? আমার তো মনে হয়, তা সম্ভব হয়নি; আসলে হবার কথাও নয়।
সন্দেহের অবকাশ নেই, বিষয়টি খুবই জটিল, অত্যন্ত কঠিন। এ কারণে এ বিষয়ে অনেক জ্ঞানী-গুণী ও বোদ্ধা লেখকদের বইপত্র পড়েও পাঠকদের সংশয় কাটে না, মনের কোণে ঘুরপাক খায় প্রশ্নের পিঠে প্রশ্ন।
তাহলে উপায় কী এখন?
আশা করি এ বিষয়ে কিসসাতুশ শিয়া নামক আমার প্রকাশিতব্য গ্রন্থটি আপনার খুবই কাজে আসবে, যা আমি ভূমিকায়ও বলে এসেছি। ইনশা-আল্লাহ, সে গ্রন্থে ছোটো-বড়ো সকল বিষয় বিস্তারিতভাবে আলোচিত হবে; কারও মনে আর কোনো সংশয় যেন বাকি থাকে, সেই চেষ্টা করা হবে।
সম্মানিত পাঠক, প্রকাশিতব্য সে গ্রন্থ রচনায় আপনিও অংশগ্রহণ করতে পারেন এবং তা খুবই চমৎকারভাবে। হ্যাঁ, শিয়া নিয়ে আপনার মনে থাকা যে প্রশ্নগুলোর উত্তর বক্ষ্যমাণ গ্রন্থে পাননি, তা নিঃসংকোচে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। বলতে দ্বিধা নেই, আপনার মূল্যবান প্রশ্নগুলো আমাদের প্রকাশিতব্য গ্রন্থকে সন্দেহাতীতভাবে সমৃদ্ধ করবে; যা পরবর্তী সময়ে আপনাদের জন্যও সুখকর হবে, ইনশাআল্লাহ।
পাঠক, এ ব্যাপারে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করার জন্য বিনীত আহ্বান থাকছে। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক।
নিঃসন্দেহে মুসলিম উম্মাহর এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এই শোচনীয় পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ সেটাই, যে পথে চলে এই উম্মাহর প্রথম প্রজন্ম সফল হয়েছিল। সুতরাং আমাদের ফিরে যেতে হবে কুরআন-সুন্নাহর দিকে; বিশুদ্ধ আকীদা এবং সুস্থ চেতনার রজ্জু আঁকড়ে ধরতে হবে। তবেই আমরা আবার ফিরে পাব সেই সম্মান, সেই মর্যাদা—ইনশাআল্লাহ!
আল্লাহর কাছে ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য সাহায্য কামনা করছি।
ড. রাগিব সারজানি
সমাপ্ত
টিকাঃ
১. www.islamstory.com