📄 হূদ (আ.)-এর উম্মতের মাঝে শিরক
নূহ (আ:)-এর উম্মাত কর্তৃক শুরু করা শির্ক কিভাবে পরবর্তী যুগ পরম্পরায় ক্রমবিকাশ লাভ করেছিল এবং বিভিন্ন রূপ পরিগ্রহ করেছিল, তা সম্পর্কে সংক্ষেপে নিম্নে বর্ণনা করা হল:
১. হুদ (আ:)-এর উম্মতের মাঝে শিক: একমাত্র আল্লাহ্র 'ইবাদাত পরিত্যাগ করে নূহ (আ:)-এর ফেলে আসা মূর্তিপূজার 'শিক'-এর পুনরায় প্রচলন ঘটালো। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল। ফলে আল্লাহ তা'আলা তাদের হিদায়াতে জন্য তাদেরই মধ্য হতে হুদ (আ:)-কে নাবী হিসেবে প্রেরণ করলেন। মূলত নূহ (আ:)-এর মহাপ্লাবনের পরে এ 'আদ সম্প্রদায়ই (আদ-ই-ইরাম) সর্বপ্রথম মূর্তিপূজা শুরু করে। 'আদ জাতি মূর্তি নির্মাণে পটু ছিল। তাদের পূর্ববর্তী মূর্তিপূজকদের মতো তারাও বিভিন্ন দেব-দেবীর মূর্তি নির্মাণ করে পূজা করত। আব্দুল্লাহ ইবনু আব্বাস থেকে বর্ণিত, '('আদ জাতি) এক মূর্তির পূজা করত, একে সামূদ বলা হতো; আর একটি মূর্তির পূজা করত, ঐ মূর্তিকে আল্-হাতার বলা হতো। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, তাদের মূর্তি ছিল তিনটি, যথা সামাদ, সামূদ ও হারা।
টিকাঃ
১. আল-বিদায়া ওয়ান-নিহায়া, খণ্ড ১, পৃ. ১২১; আব্দুল ওয়াহ্হাব আন্-নাজ্জার, পৃষ্ঠা ৫১।
২. আব্দুল ওয়াহ্হাব আন্-নাজ্জার, পৃষ্ঠা ৫১-এর বরাতে 'সীরাত বিশ্বকোষ'।
৩. প্রাগুক্ত।
📄 ইব্রাহীম (আ.)-এর উম্মতের মাঝে শিরক
ইবরাহীম (আ:)-এর সম্প্রদায়ের লোকেরা গ্রহ-নক্ষত্রের পূজা করত। তারা বিশ্বাস করত, এগুলো জগত নিয়ন্ত্রণ করে, বিপদাপদ দূরীভূত করে, দু'আ কবুল করে, প্রয়োজন পূরণ করে। তারা আরো বিশ্বাস করত যে, এ সমস্ত গ্রহ-নক্ষত্র আল্লাহ ও সৃষ্টি জগতের মাঝে মধ্যস্থতাকারী এবং তাদেরকে দেয়া হয়েছে পৃথিবী পরিচালনার দায়- দায়িত্ব। এ বিশ্বাসের ফলে তারা অনুমানের ভিত্তিতে গ্রহ-নক্ষত্র, ফেরেস্তা প্রভৃতির মূর্তি তৈরি করে সেগুলোর ইবাদত করত।
📄 তস্ময়ব (আ.)-এর উম্মতের মাঝে শিরক
৩. শু'আয়ব (আ:)-এর উম্মতের মাঝে শিক: শু'আয়েব (আ:)-এর সম্প্রদায় চরম বিভ্রান্তিতে লিপ্ত হয়ে পড়েছিল। তারা আল্লাহ্র সাথে শির্ক করত এবং বিভিন্ন দেব-দেবীর পূজা-অর্চনা করত। এর প্রমাণ হিসেবে বলা যায়, তাদের মাঝে 'শিক' ছিল বলেই শু'আয়ব (আ:) সর্বপ্রথম তাদেরকে এক আল্লাহ্র 'ইবাদাতের প্রতি আহ্বান জানিয়েছেন।
Old Testament-এর বক্তব্য অনুযায়ী তাদের সবচেয়ে বড় দেবতার নাম ছিল 'বা'আল' (بَعل)। তারা সবাই এ মূর্তির পূজা করত, মূর্তির সম্মানে সুগন্ধি পেশ করত, এ দেবতার নামে কুরবানীও করত। তাওরাতে তিনভাবে এ দেবতার নাম এসেছে। (১) বা'ল, (২) বা'ল ফায়ূর, (৩) বা'ল বারিস।
টিকাঃ
১. [সূরা আল-আ'রাফ (৭): ৮৫], [সূরা হুদ (১১): ৮৪], [সূরা আল-'আনকাবূত (২৯): ৩৬]
২. Book of Numbers (22:41; 25:3, 9:4)
📄 ইউনুস (আ.)-এর উম্মতের মাঝে শিরক
৪. ইউনূস (আ:)-এর উম্মতের মাঝে শিক: ইউনূস (আ:)-এর উম্মাত চরম শিকে নিমজ্জিত ছিল। আল্লাহ্র সাথে কুফরী ও শির্ক তাদেরকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছিল যে, কোনপ্রকার সত্য তাদের কানে প্রবেশ করছিল না। এভাবে তারা সম্পূর্ণরূপে মুশরিকে পরিণত হয়েছিল।