📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 এ উম্মতের মধ্যে বিদ্যমান কতিপয় জাহিলী স্বভাব

📄 এ উম্মতের মধ্যে বিদ্যমান কতিপয় জাহিলী স্বভাব


(৮৭) বংশের গৌরব (الفخر بالأحساب) (৮৮) অন্যকে বংশের ব্যাপারে খোঁটা দেয়া ও নিন্দা করা (الطعن في الأنساب) (৮৯) নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা (الاستسقاء بالأنواء )ও (৯০) মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা ( النياحة ا على الميت )

ব্যাখ্যা: এ চারটি জাহিলী সমস্যা। রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "أربع في أمتي من أمر الجاهلية لا يتركونهن الفخر بالأحساب، والطعن في الأنساب والاستسقاء بالنجوم والنياحة على الميت "
আমার উম্মতের মাঝে চারটি জাহিলী সমস্যা বিদ্যমান থাকবে যা তারা বর্জন করবে না। বংশের গৌরব, অন্যকে বংশের খোঁটা দেয়া, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করা ও মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা।৫৯

৮৭. বংশের গৌরব: পূর্ব পুরুষ ও বাপদাদার মর্যাদা নিয়ে মানুষের অহংকার করা। এটাই জাহিলী দীন। কেননা, জাহিলরা মিনায় একত্রিত হয়ে আল্লাহ তা'আলার নাম স্বরণ করার পরিবর্তে পূর্বপুরুষদের মর্যাদা নিয়ে অহংকারী আলোচনা করতো। আল্লাহ তা'আলা বলেন,
{فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْراً} [البقرة: ٢٠٠]
তারপর যখন তোমরা তোমাদের হজের কাজসমূহ শেষ করবে, তখন আল্লাহকে স্মরণ কর, যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপ-দাদাদেরকে, এমনকি তার চেয়ে অধিক স্মরণ। আর মানুষের মধ্যে এমনও আছে যে বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিন। বস্তুত আখিরাতে তার জন্য কোন অংশ নেই (সূরা আল-বাক্বারাহ ২:২০০)।

তাই পূর্ব পুরুষ ও বাপদাদার যিকির (স্বরণ) নয়, আল্লাহ তা'আলার যিকির করাই আবশ্যক。

৮৮. অন্যকে বংশের খোঁটা দেয়া: এভাবে বলা যে, অমুকের কোন মূলই নেই, মূলহীন গোত্রের অমুক। এটাই হচ্ছে অন্যদেরকে নিন্দা করার অর্থ। আল্লাহ তা'আলা বলেন,
{يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوباً وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ} [الحجرات: ١٣]
হে মানুষ! আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত (সূরা আল হুজরাত ৪৯:১৩)।

তাই বংশের গৌরব নয়, কেবল তাক্বওয়ার গৌরব ধর্তব্য। তাক্বওয়া বিনষ্ট হলে বংশের গৌরব কোন কাজে আসবে না। রসূল বলেন,
" من بطأ به عمله لم يسرع به نسبه"
যে লোককে তার আমলে পিছনে সরিয়ে দিবে তার বংশ মর্যাদা তাকে অগ্রসর করে দিবে না।৬০

কুরাইশ ও বনী হাশিম বংশে জন্ম গ্রহণ করা এবং রসূল এর পরিবারের সদস্য হওয়া সৎ আমল ব্যতীত কারো জন্য কাজে আসবে না। সৎআমল ও আল্লাহভীতিই কিয়ামতের দিন কাজে আসবে。

৮৯. নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা: নক্ষত্রের উদয় ও অন্ত যাওয়ার প্রভাবে বৃষ্টি বর্ষণ হয় বলে বিশ্বাস করা। এটাই জাহিলী দীন। কেবল আল্লাহ তা'আলার ইচ্ছায় বৃষ্টি হয়। আল্লাহ তা'আলা বলেন, {وَهُوَ الَّذِي يُنَزِّلُ الْغَيْثَ مِنْ بَعْدِ مَا قَنَطُوا وَيَنْشُرُ رَحْمَتَهُ} [الشورى: ۲۸]
আর তারা নিরাশ হয়ে পড়লে তিনিই তখন বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁর রহমত ছড়িয়ে দেন (সূরা আশ শূরা ৪২:২৮)।

তিনিই আল্লাহ যার ইচ্ছা, অভিপ্রায় ও হিকমতের কারণে বৃষ্টি বর্ষণ হয়। যেভাবে ইচ্ছা তিনি যমীনে বৃষ্টি বর্ষণ করেন অথবা যমীনের কোন জায়গায় বৃষ্টি বর্ষণ করেন না। আল্লাহ তা'আলা বলেন, {وَلَقَدْ صَرَّفْنَاهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوا فَأَبَى أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُوراً} [الفرقان: ٥٠]
আর আমি তা তাদের মধ্যে বণ্টন করি, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে; তারপর অধিকাংশ লোক শুধু অকৃতজ্ঞতাই প্রকাশ করে (সূরা আল ফুরক্বান ২৫:৫০)।

তাই যে বিশ্বাস করে নক্ষত্রের উদয় অথবা অন্তে যাওয়ার প্রভাবে বৃষ্টি বর্ষণ হয়, তার এ বিশ্বাস শিরক। এজন্য তাকে তাওবা করতে হবে। আর আল্লাহ তা'আলার দিকেই বৃষ্টি বর্ষণের সম্বোধন করা ওয়াজীব。

৯০. মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা: এর দ্বারা উদ্দেশ্যে হলো মৃত্যুর সময় উৎকণ্ঠিত হয়ে কর্কশভাবে উচ্চ আওয়াজ করা অথবা মৃতের ভাল কর্ম উল্লেখ করে বিলাপ করা। তাই বিলাপ করে কান্নাকাটি করা কাবীরাহ গুনাহ। রসূল জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, " النائحة إذا لم تتب قبل موتها ، تقام يوم القيامة وعليها سربال من قطران، ودرع من جرب"
বিলাপকারী যদি মৃত্যুর পূর্বে তাওবাহ না করে তাহলে ক্বিয়ামতের দিন তাকে এভাবে উঠানো হবে যে, তার গায়ে আলকাতরার (চাদর) খসখসে চামড়ার ওড়না থাকবে।৬১

তাই বিলাপ করা কাবীরাহ গুনাহ যা জাহিলী কর্ম। এ জন্য ধৈর্য ধারণ ও ছওয়াবের প্রত্যাশা করা আবশ্যক। তাই কেউ মৃতের জন্য কান্নাকাটিতে অংশ গ্রহণ করবে না। কেননা, মানুষ কান্না দমিয়ে রাখতে সক্ষম নয়। নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পুত্র ইবরাহীমের ওফাতের পর তিনি কেঁদে বলেন, "إن العين تدمع والقلب يحزن ولا نقول إلا ما يرضي الرب، وإنا بفراقك يا إbrahim لمحزونون"
অশ্রু প্রবাহিত হয় আর হৃদয় হয় ব্যথিত। তবে আমরা মুখে তাই বলি যা আমাদের রব পছন্দ করেন। আর হে ইবরাহীম! তোমার বিচ্ছেদে আমরা অবশ্যই শোক সন্তপ্ত।৬২

রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, إن الله لا يعذب بدمع العين ولا بحزن القلب، ولكن يعذب بهذا - يعني اللسان - أو يرحم"
আল্লাহ তা'আলা চোখের পানি ও অন্তরের শোক ব্যথার কারণে আযাব দিবেন না। তিনি আযাব দিবেন এর কারণে, (এ বলে) তিনি জিহ্বার দিকে ইঙ্গিত করলেন অথবা এর কারণেই তিনি দয়া করেন।৬৩

তাই বিপদগ্রস্থ হলে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলবে, সে বলবে, ) إنا لله وإنا إليه راجعون( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আমরা সবাই আল্লাহর দিকেই প্রত্যাবর্তনকারী。

আর আল্লাহ তা'আলার প্রশংসা ও শুকরিয়া আদায় করবে। আর দু'আ করবে, আল্লাহ যেন ক্ষমা করে দেন এবং বিপদে সাহায্য করেন。

উল্লেখিত চারটি বিষয় জাহিলী কর্ম। মানুষের মাঝে এসব জাহিলী কর্ম বিদ্যমান আছে। তাই এ থেকে তাওবাহ করা আবশ্যক। হাদীছ দ্বারা বুঝা যায় যার মাঝে এসব কর্ম বিদ্যমান থাকবে সে কাফির বলে গণ্য হবে। এসব জাহিলী কর্মকান্ডের কিছু কুফরী আর কিছু অবাধ্যতা হিসাবে গণ্য。

টিকাঃ
৫৯. জ্বহীহ মুসলিম ৯৩৪।
৬০. ছহীহ মুসলিম ২৬৯৯।
৬১. জ্বহীহ মুসলিম হা/৯৩৪।
৬২. জ্বহীহ বুখারী হা/১৩০৩, জ্বহীহ মুসলিম হা/২৩১৫।
৬৩. জ্বহীহ বুখারী হা/১৩০৪, ছহীহ মুসলিম হা/৯২৪।

📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 সীমালঙ্ঘন করা

📄 সীমালঙ্ঘন করা


বাড়াবাড়ি করাই জাহিলদের নিকট গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে আল্লাহ তা'আলা যথাযথভাবে তার বাণীতে উল্লেখ করেছেন।

ব্যাখ্যা: )البغي( বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন বলতে মানুষের জীবন-সম্পদ হরণ ও সম্মানহানী করা। জাহিলরা এ ধরণের সীমালঙ্ঘন করে নিজেদের দাম্ভিকতা প্রদর্শন করতো। এর মাধ্যমে তারা তাদের নিদর্শন ও অন্যায় কথা-কর্মের প্রশংসা করতো। ইসলাম আর্বিভাবের পর তা হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মানুষের প্রতি ন্যায়ের আদেশ দেয়া হয়েছে। নিপীড়িতদের জীবনের নিরাপত্তা বিধিবদ্ধ করা হয়েছে, যাতে সীমালঙ্ঘনকারীরা পরাভূত হয় এবং নির্যাতিতরা সাহায্য প্রাপ্ত হয়। আল্লাহ তা'আলা বলেন,
{قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْأَثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ وَأَنْ تُشْرِكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ) [الأعراف: ٣٣]
বল, আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে, আর পাপ ও অন্যায়ভাবে সীমালঙ্ঘন এবং আল্লাহর সাথে তোমাদের শরীক করা, যে ব্যাপারে আল্লাহ কোন প্রমাণ অবতীর্ণ করেননি এবং আল্লাহর উপরে এমন কিছু বলা যা তোমরা জান না (সূরা আল আরাফ ৭:৩৩)।

সর্বপরি অশ্লীলতা, শিরক ও জ্ঞানহীন কথা বলা সবই বাড়াবাড়ির অন্তর্ভুক্ত। আল্লাহ তা'আলা বলেন,
{إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ} [النحل: ٩٠] .
নিশ্চয় আল্লাহ ইনসাফ, সদাচার এবং নিকটাত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন হতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর (সূরা আন নাহাল ১৬:৯০)।

বিদায় হজ্জের ভাষণে নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
"إن دماءكم وأعراضكم وأموالكم عليكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا, في شهركم هذا، ألا هل بلغت؟ "
তোমাদের জীবন, সম্পদ ও ইজ্জত-সম্মান তোমাদের জন্য তেমনি সম্মানিত, যেমন সম্মানিত তোমাদের এ দিনটি, তোমাদের এ শহর এবং তোমাদের এ মাস। পরে তিনি মাথা উঠিয়ে বললেন, হে আল্লাহ! আমি কি আপনার পয়গাম পৌঁছে দিয়েছি?৬৪ আল্লাহ তা'আলা বলেন,
{وَمَنْ يَقْتُلْ مُؤْمِناً مُتَعَمِّداً فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِداً فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَاباً عَظِيماً} [النساء : ٩٣]
আর যে ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করবে, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে। আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন, তাকে লা'নত করবেন এবং তার জন্য বিশাল আযাব প্রস্তুত করে রাখবেন (সূরা আন নিসা ৪:৯৩)।

রবের বিধান প্রতিষ্ঠার কারণে নিরাপত্তা নিশ্চিত হয়েছে, মুসলিমদের মাঝে ভালবাসা বিস্তার লাভ করেছে। জাহিলী কর্মকান্ড দূরিভূত হয়েছে। সমস্ত প্রশংসা বিশ্বজগত প্রতিপালকের জন্যই。

টিকাঃ
৬৪. ছহীহ বুখারী, হা/৬৭, ১০৫, ১৭৩৯, ছহীহ মুসলিম, হা/১৬৭৯।

📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 গন্ডা বা মিথ্যা নিয়ে অহংকার করা

📄 গন্ডা বা মিথ্যা নিয়ে অহংকার করা


অহংকার করা জাহিলদের নিকট গুরুত্বপূর্ণ বিষয়, যদিও তা হক্ব হয়। তাই এটা নিষেধ করা হয়েছে।

ব্যাখ্যা: জাহিলী সমস্যা হলো অহংকার করা যদিও তা হক্বের ব্যাপারে হয়। তারা নিজেদের ও বাপদাদার কর্ম-কান্ডের মাধ্যমে দাম্ভিকতা প্রকাশ করতো যা নিষিদ্ধ। কেননা, কর্মরীতির অহংকার আশ্চার্যবোধ এবং অন্যকে হেয় প্রতিপন্ন করতে প্রেরণা দেয় যা নিষিদ্ধ এবং তা জাহিলী কর্মের অন্তর্ভুক্ত। কোন মুসলিমের জন্য অহংকার করা বৈধ নয়। যখনই অহংকারপূর্ণ বিষয়ে প্রচেষ্টা ও আমল করবে তখনই তা অবহেলা বলে গণ্য হবে। আর তখন আল্লাহ তা'আলা যা ওয়াজীব করেছেন তা পালন করবে না। সুতরাং আল্লাহ, পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের হক্ব সর্বোত্তম। তাই মানুষ যখন ইহসান অথবা সৎ অথবা কল্যাণকর কাজ করে তখন কিভাবে অহংকার করতে পারে যদিও তার কাছে এসব কাজ সহজ হয়ে থাকে?

এটা সৃষ্টির মাঝে মানুষের অহংকার বুঝায়। অপরদিকে মানুষ যখন তার কর্ম নিয়ে আল্লাহর সাথে অহংকার করে তখন তা মারাত্মক আকার ধারণ করে। কেননা, সে তার কর্মের মাধ্যমে বিস্ময় প্রকাশ করে, কর্মের আধিক্য তুলে ধরে। এসব কর্মই মানুষের আমলকে বিনষ্ট করে দেয়। তাই স্পষ্ট কথা হলো বান্দার নিজের ও আল্লাহর ব্যাপারে সর্বদাই নিজেকে ছোট মনে করা আবশ্যক। আর বান্দা ও সৃষ্টির মাঝেও নিজেকে নিচু রাখা আবশ্যক। কেননা, মানুষ নিজেকে ছোট মনে করলে বিনম্রতা লাভে প্রেরণা পায়, যা অধিক কল্যাণ অর্জনে উদ্বুদ্ধ করে। পক্ষান্তরে, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলে এটা তাকে কল্যাণকর কাজ থেকে বিরত থাকতে প্ররোচিত করে এবং মনে করে সে চুড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এভাবে সে কল্যাণ থেকে বিরত থাকে。

মোদ্দা কথা হলো অহংকার করা কোন মুসলিমের জন্যই উচিত নয়। এটা কেবল জাহিলী কর্মই বটে。

নাবী জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন উল্লেখ করলেন যে, তিনি বনী আদমের নেতা তখন বললেন, কোন অহংকার করা চলবে না (لما ذكر أنه سيد ولد آدم ) قال: "ولا فخر" )৬৫ তার পদ-মর্যাদায় কেউ সমান হতে পারবে না এসত্ত্বেও তিনি বললেন, কোন অহংকার করা যাবে না। তিনি নিজের অহংকারকে নাকোচ করে দিলেন। কেবল তিনি আল্লাহ তা'আলার নিআ'মত ও শুকরিয়া আদায়ের সংবাদ দিলেন, অহংকার করতে বলেননি。

টিকাঃ
৬৫. আবু সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসূল জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر، وبيدي لواء الحمد ولا فخر، وما من نبي يومئذ آدم فمن سواه إلا تحت لوائي، وأنا أول من تنشق عنه الأرض ولا فخر ... " أخرجه الترمذي ٥/٣٠٨ رقم ٣١٦٠ ٥٨٧/٥ رقم ٣٦٢٤ ، وقال في الموضعين: هذا حديث حسن صحيح. وصححه الألباني في صحيح الجامع رقم ١٤٦٨ কিয়ামতের দিন আমি আদম সন্তানদের ইমাম (নেতা) হব, এতে অহংকার নেই। হামদের (আল্লাহ তা'আলার প্রশংসার) পতাকা আমার হাতেই থাকবে, এতেই গর্ব নেই। সে দিন আল্লাহ তা'আলা নাবী আদম আ. এবং নাবীগণের সকলেই আমার পতাকার নিচে থাকবেন। সর্ব প্রথম আমার জন্যই মাটিকে বিদীর্ণ করা হবে, এতে কোন অহংকার নেই। তিরমিযী ৫/৩০৮ হা/৩১৬০, ৫/৩৬২ হা/৩৬২৪। ছহীহ জামে হা/১৪৬৮।

📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 ঘৃণ্য গোঁড়ামি ও অন্ধভক্তি দেখানো

📄 ঘৃণ্য গোঁড়ামি ও অন্ধভক্তি দেখানো


হক্ক ও বাতিল যাই হোক দলের পক্ষপাতিত্ব করা, যা জাহিলরা নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছে। এব্যাপারে আল্লাহ তা'আলা যথাযথভাবে তার বাণী উল্লেখ করেছেন।

ব্যাখ্যা: ঘৃণিত পক্ষপাতিত্ব হলো অহংকার ও সীমালঙ্ঘন করতঃ বাতিল-মিথ্যাকে জানার পরও তার উপর অটল থাকা এবং ব্যক্তি অথবা গোত্রের সহযোগিতার উদ্দেশ্যে হক্ব অথবা বাতিল-মিথ্যার উপর বহাল থাকা, যা জাহিলী কর্ম。
(غَوَيْتُ وإِنْ تَرْشَد غزية أَرْشُد ... وما أنا مِنْ غزية إن غَوَتْ)
দেখাও যদি অভিযানের পথ* দেখাবো আমিও গোমরাহীর পথ কেউ ভ্রষ্ট হলে, নেইকো আমি অভিযানের দলে। এব্যাপারে আল্লাহ তা'আলা আয়াত নাযিল করেন, {وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا} [المائدة: ۸]

কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনভাবে প্ররোচিত না করে যে, তোমরা ইনসাফ করবে না (সূরা আল-মায়েদা ৫:৮)।

অর্থাৎ হকের ব্যাপারে ন্যায় প্রতিষ্ঠা করতে সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে প্ররোচিত না করে। যদিও তারা তোমাদের শত্রু। তাই শত্রু-মিত্র সকলের ব্যাপারে ন্যায় বজায় রাখাই উদ্দেশ্যে। আল্লাহ তা'আলা বলেন, {وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى} [الأنعام: ١٥২]

আর যখন তোমরা বলবে, তখন ইনসাফ কর, যদিও সে আত্মীয় হয় (সূরা আল-আন'আম ৬:১৫২)।

আত্মীয়ের সাথে অন্যায় আচরণ করবে না। ভুল হলে তা সংশোধন করে নিবে, ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে না। বরং তার কল্যাণ কামনা করবে। আল্লাহ তা'আলা বলেন,
{وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى} [الأنعام: ১৫২]
আর যখন তোমরা বলবে, তখন ইনসাফ কর, যদিও সে আত্মীয় হয় (সূরা আল- আন'আম ৬:১৫২)। আল্লাহ তা'আলা আরো বলেন,
{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ} [المائدة: ৮] ،
হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষদানকারী হিসাবে সদা দন্ডয়মান হও (সূরা আল-মায়িদা ৫:৮)। তিনি আরো বলেন,
{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنْفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيّاً أَوْ فَقِيراً فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلا تَتَّبِعُوا الْهَوَى أَنْ تَعْدِلُوا وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيراً} [النساء: ১৩৫]
হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষীরূপে। যদিও তা তোমাদের নিজদের কিংবা পিতা-মাতার অথবা কাছে আত্মীয়দের বিরূদ্ধে হয়। যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে- পেঁচিয়ে কথা বল কিংবা এড়িয়ে যাও তবে আল্লাহ তোমরা যা কর সে বিষয়ে সম্যক অবগত (সূরা আন নিসা ৪:১৩৫)।

সুতরাং নিজের ক্ষেত্রে এবং শত্রু-মিত্র সকলের সাথে ন্যায় সঙ্গত আচরণ করা মানুষের উপর আবশ্যক। কারো শত্রুতা যেন অন্যায় আচরণ ও অত্যাচারে প্ররোচিত না করে। এটাই মুসলিমের কাজ। অপরদিকে জাহিলরা তাদের সম্প্রদায়ের পক্ষপাতিত্ব করে যদিও ঐ সম্প্রদায় যালেম হয়ে থাকে। আল্লাহ তা'আলা মুসলিমদেরকে জাহিলদের বিপরীত কর্মের আদেশ করেন এবং নিজ, আত্মীয়-স্বজন ও শত্রু-মিত্র সকলের ব্যাপারে হক্ব কথা বলার নির্দেশ দেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
"انصر أخاك ظالماً أو مظلوماً"، قالوا: يا رسول الله، ننصره إذا كان مظلوماً، فكيف ننصره إذا كان ظالماً؟! قال: "تمنعه عن الظلم، فذلك نصره"
তুমি তোমার ভাইকে সাহায্য কর হোক সে যালেম অথবা মাযলুম। ছাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! আমরা মাযলুমকে সহযোগিতা করতে পারি, কিন্তু কিভাবে যালেমকে সাহায্য করবো? তিনি বললেন, তোমরা যুলুম থেকে তাকে বিরত রাখবে। এটাই হবে তার প্রতি সাহায্য করা।৬৬

সাহায্য করা অর্থ কাউকে যুলুম করা হতে বিরত রাখা। যুলুম করতে সহযোগিতা করা সাহায্য নয়। এটাই অনুসরণীয়。

টিকাঃ
৬৬. জ্বহীহ বুখারী হা/২৪৪৩, ২৪৪৪, ৬৯৫৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00