📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 আল্লাহর শরী'আত বাতিল করণে ফন্দি-ফিকির ও ষড়যন্ত্র করা

📄 আল্লাহর শরী'আত বাতিল করণে ফন্দি-ফিকির ও ষড়যন্ত্র করা


রসূলগণ যা নিয়ে এসেছেন সে ব্যাপারে প্রকাশ্যে ও গোপনে ষড়যন্ত্র করা। যেমন আল্লাহ তা'আলার কথা:
{وَمَكَرُوا وَمَكَرَ اللهُ} [آل عمران : ٥٤]
আর তারা কুটকৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন (সূরা আলে- ইমরান ৩:৫৪)। তিনি আরো বলেন,
{ وَقَالَتْ طَائِفَةٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمِنُوا بِالَّذِي أُنْزِلَ عَلَى الَّذِينَ آمَنُوا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوا آخِرَه ... } [آل عمران: ۷২]
আর কিতাবীরা একদল বলে, মুমিনদের উপর যা অবতীর্ণ করা হয়েছে, তোমরা তার প্রতি দিনের প্রথম ভাগে ঈমান আন, আর শেষ ভাগে তা কুফরী কর (সূরা আলে-ইমরান ৩:৭২)।
ব্যাখ্যা: কিতাবধারী ও নিরক্ষর জাহিলদের কর্ম হলো আল্লাহ তা'আলার শরী'আত হতে নিষ্কৃতি লাভের জন্য কৌশল করে তা পরিবর্তন করা এবং তাদের কুফরী ও ভ্রষ্টতাকে বাস্তবায়ন করা। কেননা তারা সত্য গ্রহণে অনীহা। তাই শরী'আত পরিবর্তনে গোপন ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়। একারণে আল্লাহ তা'আলা তাদের ব্যাপারে বলেন,
{ وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ} [آل عمران: ٥٤]
আর তারা কুটকৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন। আর আল্লাহ উত্তম কৌশলকারী (সূরা আলে-ইমরান ৩:৫৪)।

আর গোপন কুট-কৌশলের মাধ্যমে অপছন্দনীয় বিষয় পরিচালনা করাকে বলা হয় ষড়যন্ত্র। নাবীগণকে হত্যার অভ্যাস অনুযায়ী ইয়াহুদীরা যখন মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইলো তখন তাকে হত্যা করার উদ্দেশ্যে নিয়ে তারা মূর্তি পূজক কাফির রাজার নিকট গেল।
অতঃপর তারা তাকে বললো, যদি আপনি এ লোককে ছেড়ে দেন তাহলে সে আপনার শাসন ব্যবস্থা পরিবর্তন করে ফেলবে। অতঃপর ঈসা মাসিহকে হত্যার উদ্দেশ্যে রাজা একটি দল প্রেরণ করলো এবং তারা ঈসা আলাইহিস সালাম এর ঘরে প্রবেশ করে তাকে হত্যা করতে চাইলো। কিন্তু আল্লাহ তা'আলা তার নাবীর জন্য কৌশল করলেন। ঈসা আলাইহিস সালাম এর অনুসারীর মধ্যে একজনকে আল্লাহ তা'আলা ঈসা আলাইহিস সালাম এর চেহারার সাদৃশ্য করে দিলেন। সে নিজেকে তাদের সামনে তুলে ধরে আল্লাহ তা'আলার নিকট প্রতিদান চাইলো। সে যেন ঈসা মাসিহ রূপেই প্রকাশ পেল। অতঃপর তারা তাকে পাঁকড়াও করে হত্যা করলো এবং তাকে কাষ্ঠ খন্ডে শুলে চড়িয়ে ছিল। তারা ধারণা করেছিল তিনিই মাসিহ। আর আল্লাহ তা'আলা তাদের মাঝ থেকে ঈসা মাসিহকে তার নিকট তুলে নিলেন, অথচ তারা বুঝতেই পারল না। আর এ কারণে আল্লাহ তা'আলা বলেন, :{ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ} [النساء : ١٥٧] .
তারা তাকে হত্যা করেনি এবং তাকে শূলেও চড়ায়নি। বরং তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল (সূরা নিসা ৪:১৫৭)। এটাই আল্লাহ তা'আলার কথার অর্থ:
{ وَمَكَرُوا وَمَكَرَ اللَّه} [آل عمران : ٥٤] ،
আর তারা কুটকৌশল করেছে এবং আল্লাহও কৌশল করেছেন (সূরা আলে-ইমরান ৩:৫৪)।

এ কৌশল তাদের সাথে মোকাবেলা ও শান্তির অন্তর্ভুক্ত বিষয়। আল্লাহ তা'আলা ঈসা আলাইহিস সালাম এর ব্যাপারে ন্যায়পরায়ণ। সৃষ্টির ষড়যন্ত্র (আল্লাহর কৌশলের) বিপরীত। কেননা, তা যুলুম ও সঠিক নয়। আল্লাহ তা'আলা বলেন, { وَقَالَتْ طَائِفَةٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمِنُوا بِالَّذِي أُنْزِلَ عَلَى الَّذِينَ آمَنُوا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوا آخِرَهُ} [آل عمران: ৭২]
আর কিতাবীরা একদল বলে, মুমিনদের উপর যা অবতীর্ণ করা হয়েছে, তোমরা তার প্রতি দিনের প্রথম ভাগে ঈমান আন, আর শেষ ভাগে তা অস্বীকার কর (সূরা আলে-ইমরান ৩:৭২)। এটাও ছিল ইয়াহুদীদের ষড়যন্ত্র।

নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় হিজরত করলেন, আল্লাহ তা'আলা বিধান জারি করলেন, আর বদর যুদ্ধে মুশরিকদের বিরদ্ধে মুসলিমদের সাহায্য করলেন, তাতে হক্বপন্থী ও বাতিলপন্থী সুস্পষ্ট হলো। আর মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দীন থেকে মানুষকে বিমুখ করতে ইয়াহুদীরা অক্ষম হলো, ফলে তারা ষড়যন্ত্র ও প্রতারণার আশ্রয় নেয়। তাদের একদল বললো, তোমরা দিনের প্রথম ভাগে ইসলাম গ্রহণ করো। আর দিনের শেষে ইসলাম পরিত্যাগ করো। আর তোমরা বল, মুহাম্মাদের দীনে আমরা কোন উপকারিতা পাইনি। তাহলে মানুষ তোমাদের অনুসরণ করবে, কেননা তোমরা আহলে কিতাব।

আর তারা বলে, যদি ইয়াহুদীরা মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দীনের উপকার লাভ করতোই তাহলে তার দীন থেকে তারা বেরিয়ে যেত না। তাই তারা তোমাদের অনুসরণ করবে। আল্লাহ তা'আলা তাদের কুটকৌশল প্রকাশ করে দেন। তিনি বলেন, {وَقَالَتْ طَائِفَةٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمِنُوا بِالَّذِي أُنْزِلَ عَلَى الَّذِينَ آمَنُوا وَجْهَ النَّهَارِ} [آل عمران: ৭২]
আর কিতাবীদের একদল বলে, মুমিনদের উপর যা অবতীর্ণ করা হয়েছে, তোমরা তার প্রতি দিনের প্রথম ভাগে ঈমান আন, আর শেষ ভাগে তা অস্বীকার কর (সূরা আলে-ইমরান ৩:৭২)। অর্থাৎ এখানে দিনের প্রথম ভাগ সময় বুঝানো হয়েছে। আর কোন জিনিসের সূচনা বলতে তার শুরুর পর্যায় ও তার প্রারম্ভিকা বুঝায়।

যারাই আল্লাহর শরী'আত পরিবর্তন ও তার অনুসারীদের ক্ষতি করার জন্য প্রতারণার আশ্রয় নেয়, তারাই জাহিলী রীতির উপর বিদ্যমান। আহলুস সুন্নাহ ও তাওহীদপন্থীদের মধ্যে থেকেও কেউ যদি দুনিয়া লাভের জন্য এরূপ কাজ করে তবে সেটাও জাহিলী পন্থা।

📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 হক্ ব্যতিত করার উদ্দেশ্যে হকের স্বীকৃতি প্রদান

📄 হক্ ব্যতিত করার উদ্দেশ্যে হকের স্বীকৃতি প্রদান


প্রতিহত করার উদ্দেশ্যে জাহিলরা হক্ব স্বীকার করে। যেমনভাবে আল্লাহ তা'আলা পূর্বের আয়াতে উল্লেখ করেন。
ব্যাখ্যা: জাহিলী রীতি হলো কেবল হকুকে প্রতিহত করার উদ্দেশ্যে তারা তার স্বীকৃতি দেয়, আনুগত্যের উদ্দেশ্যে নয়। যেমনভাবে ইয়াহুদীরা স্বীকৃতি দিয়েছিল। আল্লাহ তা'আলা বলেন, {آمِنُوا بِالَّذِي أُنْزِلَ عَلَى الَّذِينَ آمَنُوا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوا آخِرَهُ لَعَلَّهُمْ يَرْجِعُونَ} [آل عمران: [٧২
আর কিতাবীরা একদল বলে, মুমিনদের উপর যা অবতীর্ণ করা হয়েছে, তোমরা তার প্রতি দিনের প্রথম ভাগে ঈমান আন, আর শেষ ভাগে তা কুফরী কর (সূরা আলে-ইমরান ৩:৭২)। এ বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে。

শত্রুদের মধ্যে যারা মুসলিমদের মধ্যে গোপনে প্রবেশ করে, তাদের এ ষড়যন্ত্রের বর্ণনা মুসলিমদের নিকট দৃষ্টান্ত হয়ে থাকবে। শত্রুরা প্রকাশ্যে হক্ব গ্রহণের স্বীকৃতি দিয়ে ইসলামের পরিবর্তন ও ফাসাদ সৃষ্টি করতে চায়।
নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে এমনটা ঘটেছিল। বর্তমান সময় পর্যন্ত তা ঘটেই চলছে, আল্লাহ তা'আলা যতদিন চান চলবে। ইসলামের শত্রুরা গোপনে ইসলামে প্রবেশ করে, মুসলিমদের মাঝে বিশৃঙ্খলা, সন্দেহ, কালিমার বিভক্তি, তাদের মাঝে শত্রুতা ও তাদেরকে দলে দলে বিভক্ত করার জন্যই ইসলাম পালন করছে। এটাই শত্রুদের কৌশল ও ষড়যন্ত্র।
এ জঘন্য ষড়যন্ত্র সম্পর্কে মুসলিমদের উপর আবশ্যক হলো সতর্ক হওয়া এবং প্রত্যেক উদ্যমী ব্যক্তির প্রতি আস্থাভাজন না হওয়া। বরং মানুষকে যাচাই বাছাই এবং গভীরভাবে পরখ করে দেখাও তাদের উপর আবশ্যক। আর মানুষের সততা প্রমাণিত হলে তখনই তাদেরকে বিশ্বাস করবে。

📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 তারা যে বাতিলের উপর রয়েছে, তার প্রতি অন্ধভক্তি

📄 তারা যে বাতিলের উপর রয়েছে, তার প্রতি অন্ধভক্তি


নিজ মাযহাবের পক্ষপাতিত্ব করা। যেমন আল্লাহ তা'আলা বলেন, {وَلا تُؤْمِنُوا إِلا لِمَنْ تَبِعَ دِينَكُمْ} [آل عمران: ৭৩]
আর তোমরা কেবল তাদেরকে বিশ্বাস কর, যারা তোমাদের দীনের অনুসরণ করে (সূরা আলে-ইমরান ৩:৭৩)।
ব্যাখ্যা: কোন জিনিসের জঘন্যতম পক্ষপাতিত্ব হলো মিথ্যা জানা সত্ত্বেও তা আঁকড়ে ধরা। জাহিলী সমস্যা হলো মিথ্যা মতের পক্ষ অবলম্বন করা। এ কারণে ইয়াহুদীরা বলেছিল, { وَلا تُؤْمِنُوا إِلا لِمَنْ تَبِعَ دِينَكُمْ} [آل عمران: ৭৩]
আর তোমরা কেবল তাদেরকে বিশ্বাস কর, যারা তোমাদের দীনের অনুসরণ করে (সূরা আলে-ইমরান ৩:৭৩)। অন্য আয়াতে আছে, {نُؤْمِنُ بِمَا أُنْزِلَ عَلَيْنَا} [البقرة: ٩١]
আমাদের প্রতি যা নাযিল হয়েছে আমরা তা বিশ্বাস করি (সূরা আল-বাক্বারাহ ২:৯১)। অর্থাৎ কেবল আমাদের নাবীগণের উপর (যা নাযিল হয়েছে)।
আল্লাহ তা'আলা নাবীগণের উপর যা নাযিল করেছেন তার প্রতি ঈমান আনা ওয়াজীব। অথচ নাবীগণের উপর যা নাযিল করা হয়েছে তারা তা বিশ্বাস করে না। এ কারণে আল্লাহ তা'আলা বলেন, {فَلِمَ تَقْتُلُونَ أَنْبِيَاءَ اللَّهِ} [البقرة: ٩١]
বল, তবে কেন তোমরা আল্লাহর নাবীদেরকে পূর্বে হত্যা করতে, যদি তোমরা মুমিন হয়ে থাক? (সূরা আল-বাক্বারাহ ২:৯১)।
অর্থাৎ আল্লাহ তা'আলা তোমাদের উপর যা নাযিল করেছেন তাতে কি নাবীগণকে হত্যার কথা আছে, যা তোমরা করো?
আর এ কারণে বিভিন্ন মাযহাবপন্থীরা দলীল ছাড়াই তাদের মাযহাবের পক্ষপাতিত্ব করে। তাই হক্ব নিজের মাযহাব অথবা অন্যের মাযহাবে থাকুক সাধারণ মুসলিম ও শিক্ষার্থীর উপর তা অনুসরণ ওয়াজীব।
যে মাযহাবে সঠিক ও ভুল দুটোই রয়েছে আমরা তার সবই গ্রহণ করবো না। বরং আমরা সঠিকটাই গ্রহণ করবো এবং ভুল অংশ পরিত্যাগ করবো। কেউ হাম্বলী মাযহাবের অনুসারী হলে মালেকী বা হানাফী বা শাফেয়ী মাযহাবে সঠিক মাসআলা পেলে তা গ্রহণ করবে, হোক তা নিজের মাযহাবের বিরোধী।
কেননা, এখানে উদ্দেশ্যে হলো হক্ব গ্রহণ করা, আর যে শিক্ষায় দলীল বিদ্যমান তা আহলুল ইলম বা বিদ্বানগণের গ্রহণ করা ওয়াজীব। আর যদি কেউ বিদ্বান না হয়, তাহলে কোন নির্ভরযোগ্য আহলুল ইলম বা বিদ্বানের নিকট জেনে নেয়া আবশ্যক। তারা যে ফাতওয়া দিবেন তা গ্রহণ করবে, এটাই সঠিক পন্থা। অপর দিকে মাযহাব হকু অথবা বাতিল যাই হোক তার পক্ষপাতিত্ব করা জাহিলী রীতি। যেমনভাবে আল্লাহ তা'আলা ইয়াহুদীদের ব্যাপারে উল্লেখ করেছেন।

📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 তাওহীদকে শিরক গণ্য করা

📄 তাওহীদকে শিরক গণ্য করা


ইসলামের অনুসরণকে শিরক মনে করে। যেমন আল্লাহ তা'আলা বলেন, {مَا كَانَ لِبَشَرٍ أَنْ يُؤْتِيَهُ اللهُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا عِبَادَاً لِي مِنْ دُونِ اللَّهِ } [آل عمران: ۷۹] الآية
কোন মানুষের জন্য সংগত নয় যে, আল্লাহ তাকে কিতাব, হিকমাত ও নবুয়্যত দান করার পর সে মানুষকে বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও (সূরা আলে-ইমরান ৩:৭৯)।
ব্যাখ্যা: জাহিলী সমস্যা হলো তাওহীদ ও হক্বের অনুসরণকে শিরক মনে করা। তাওহীদকে শিরক গণ্য করা বাস্তবতা ও স্বভাব বিরোধী। নাজরানের খ্রিষ্টান প্রতিনিধি দলের ব্যাপারে আয়াতটি নাযিল হয়েছে। দলটি নাবী জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে পারস্পারিক আলোচনা করার জন্য মসজিদে প্রবেশ করে এবং আলোচনায় লিপ্ত হয়। তিনি তাদেরকে ইসলাম গ্রহণের প্রস্তাব দেন। আর তাদের নিকট বর্ণনা করেন যে, আল্লাহ তা'আলা সকল নাবীর কাছে থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন। তিনি আরো বর্ণনা করেন, মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রেরিত নাবী; যে কেউ জীবিত থাকলে অবশ্যই তার অনুসরণ করবে। তাদের একজন বললো, হে মুহাম্মাদ! আপনি কি চান যে, আমরা আপনার ইবাদত করি? এভাবে শিরকের সাথে হকের অনুসরণ ও রসূলের ইবাদতের নামকরণ করা হলে আল্লাহ তা'আলা আয়াত নাযিল করেন। তিনি বলেন,
{ مَا كَانَ لِبَشَرٍ أَنْ يُؤْتِيَهُ اللهُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا عِبَادَاً لِي مِنْ دُونِ اللَّهِ ... } [آل عمران: ৭৯]
কোন মানুষের জন্য সংগত নয় যে, আল্লাহ তাকে কিতাব, হিকমাত ও নবুয়্যত দান করার পর সে মানুষকে বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও (সূরা আলে-ইমরান ৩:৭৯)।
কেননা, নাবীগণ তাওহীদ নিয়ে এসেছেন, শিরক নিয়ে আসেননি এবং তাদের ইবাদতের উদ্দেশ্যে মানুষের নিকট দাওয়াত নিয়ে আসেননি। বরং শিরককে অস্বীকার করার উদ্দেশ্যে তারা প্রেরিত হয়েছেন। কিন্তু ঐসব লোক পক্ষপাতিত্ব করে এ সব বলে। আল্লাহ তা'আলা তাদের কথা প্রত্যাখ্যান করে আয়াত নাযিল করেন।
গতরাতের সাদৃশ্য কেমন হয়! যারা আল্লাহ তা'আলার একনিষ্ঠভাবে ইবাদতকে কুফরী গণ্য করে এবং দীন থেকে বের হওয়া ও শিরক মনে করে। আর বলে: কবরের ইবাদত করা তাওহীদ এবং এটাই ইসলাম। কারণ তা নেকলোকদের সাথে সাক্ষাত ও তাদেরকে ভালবাসার মাধ্যম।
তাদের দৃষ্টিভঙ্গি হলো, যে ব্যক্তি রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইবাদত করবে না, তার নিকট সাহায্য চাইবে না, সে হবে রসূলের শত্রু এবং রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হজ্বের ব্যাপারে সে অন্যায়কারী বিবেচিত হবে। এটা রসূল জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আনুগত্যের ব্যাপারে নাজরান খ্রিষ্টানদের কথার মতই, (তাদের কথা) রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য ইবাদত সাব্যস্ত। এভাবে জাহিলী মতের বিস্তার ঘটে। জাহিলদের প্রত্যেকেই হকুকে বাতিল ও বাতিলকে হক্ব হিসাবে নামকরণ করেছে। এ থেকে আমরা আল্লাহ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
জাহমিয়া ও মু'তাযিলারা আল্লাহ তা'আলার গুণাবলীকে শিরক সাব্যস্ত করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00