📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 আল্লাহর কতিপয় আয়াতকে অস্বীকার করা

📄 আল্লাহর কতিপয় আয়াতকে অস্বীকার করা


কতেক আয়াত অস্বীকার করা。
ব্যাখ্যা: আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার ব্যাপারে জাহিলদের মধ্যে বৈপরীত্য দেখা যায়। তাদের কতিপয় আল্লাহর সকল আয়াতকে মিথ্যা মনে করে এবং আল্লাহর কোন কিতাব বিশ্বাস করে না। যেমনভাবে মুশরিকরা নাবী-রসূলগণকে বিশ্বাস করে না। আর চুড়ান্ত কথা হলো আল্লাহ তা'আলার পক্ষ থেকে অবতীর্ণ কোন কিতাবই তারা বিশ্বাস করে না।
আর জাহিলদের কতিপয় কিছু আয়াতকে বিশ্বাস করে এবং কতেককে অস্বীকার করে। যেমন ইয়াহুদী ও খ্রিষ্টান। যারা কতিপয় আয়াত বিশ্বাস করে এবং কতিপয়কে বিশ্বাস করে না, তারা মূলতঃ তাদের মতই যারা সকল আয়াতকেই অস্বীকার করে। আল্লাহ তা'আলা বলেন,
{أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الحياةِ} [البقرة: ٨٥]
তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখ আর কিছু অংশ অস্বীকার কর? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ব্যতীত তাদের কী প্রতিদান হতে পারে? (সূরা আল বাক্বারাহ ২:৮-৫)।

কেবল তাদের কুপ্রবৃত্তি অনুসারেই তারা বিশ্বাস করে। তাদের কু-প্রবৃত্তি বিরোধী যা মনে করে সেটাকেই তারা মিথ্যা প্রতিপন্ন করে। কিতাবের আংশিক অস্বীকার করার কারণে অবশিষ্ট আংশিক বিশ্বাস জাহিলদের কোন কাজে আসবে না। যদিও কুরআনের একটি আয়াত বা কথা হয়ে থাকে তা জাহিলদের কোন উপকারে আসবে না। জাহিলদের মধ্যে আশা'ইরা (أشاعرة) বলে, কুরআনের শব্দ ও অর্থ উভয়ই সৃষ্ট অথবা কুরআনের অর্থ ব্যতীত শুধু শব্দাবলী সৃষ্ট। এটা কুরআনের প্রতি মিথ্যারোপ করা বুঝায়। আর জাহমিয়্যাহ (الجهمية) সম্প্রদায়ও বলে, কুরআনের শব্দ ও অর্থ উভয়ই সৃষ্ট অথবা শুধু শব্দ সৃষ্ট ও অর্থ আল্লাহ তা'আলার পক্ষ থেকে নির্ধারিত, এটাও কুফরী।
শুধু শব্দ অথবা অর্থের অনুসরণ অথবা অপব্যাখ্যা করলে বিপথগামী হবে। কেননা শব্দ ও অর্থের সমন্বয়ে কুরআন আল্লাহর কালাম। কুরআনের অক্ষর ও সমুদয় অর্থ মিলেই আল্লাহ তা'আলার বাণী হিসাবে গণ্য। অর্থ ছাড়া অক্ষর আল্লাহর কালাম নয়, তেমনই অক্ষর ছাড়া অর্থও আল্লাহর কালাম নয়।

📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 রসূলগণের উপর কিতাব নাযিল হওয়ার বিষয়টি অস্বীকার করা

📄 রসূলগণের উপর কিতাব নাযিল হওয়ার বিষয়টি অস্বীকার করা


জাহিলদের কথা: আল্লাহ তা'আলার বাণী: {مَا أَنْزَلَ اللَّهُ عَلَى بَشَرٍ مِنْ شَيْءٍ} [الأنعام: ٩١] আল্লাহ কোন মানুষের উপর কিছুই নাযিল করেননি (সূরা আন'আম ৬:৯১)।
ব্যাখ্যা: ইয়াহুদীরা বলে, আল্লাহ তা'আলা বলেন, {مَا أَنْزَلَ اللَّهُ عَلَى بَشَرٍ مِنْ شَيْءٍ} [الأنعام: ٩١] আল্লাহ কোন মানুষের উপর কিছুই নাযিল করেননি (সূরা আন'আম ৬:৯১)। এর অর্থ হলো নাবী-রসূলগণের রিসালাত-বার্তা ও অহীকে সম্পূর্ণরূপে অস্বীকার করা। মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি হিংসা করার কথা বলে জাহিলরা যে প্ররোচনা দেয়, সে ব্যাপারে আল্লাহ তা'আলা তাদেরকে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, {قُلْ مَنْ أَنْزَلَ الْكِتَابَ الَّذِي جَاءَ بِهِ مُوسَى نُوراً وَهُدَى لِلنَّاسِ} [الأنعام: ٩١]

বল, কে নাযিল করেছে সে কিতাব, যা মূসা নিয়ে এসেছে মানবজাতির জন্য আলো ও পথনির্দেশস্বরূপ? (সূরা আন'আম ৬:৯১)।

এটা হলো ইয়াহুদীদের বিরোধিতা। আল্লাহ তা'আলা তাদেরকে অভিশাপ দেন। মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হিংসা করতে তারা উদ্বুদ্ধ হয়। মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও কুরআনের কারণে সকল রসূল, কিতাবসমূহকে তারা মিথ্যা প্রতিপন্ন করে। আমরা আল্লাহ তা'আলার নিকট এ থেকে আশ্রয় চাই। ভেবে দেখা দরকার যে, হিংসুকরা কি করেছিল? জাহমিয়্যাদের কথা হলো কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়নি। আবার কেউ বলে, সুন্নাহ অহী নয় বরং তা রসূল জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথা।

📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 কুরআনকে মানুষের কথা মনে করা

📄 কুরআনকে মানুষের কথা মনে করা


কুরআন সম্পর্কে জাহিলদের কথা: إِنْ هَذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ} [المدثر : ২৫]
এটা তো মানুষের কথা মাত্র (সূরা মুদ্দাস্সির ৭৪:২৫)।
ব্যাখ্যা: জাহিলী সমস্যা: জাহিলরা বলে, কুরআন মানুষের কথা। যেমন ওয়ালিদ ইবনুল মুগিরাহ বলেছিল। অথচ কুরআন আল্লাহ তা'আলার কালাম। প্রকৃত অর্থে আল্লাহ তা'আলাই কুরআনে কথা বলেছেন অথবা জিবরাঈল আলাইহিস সালাম এর মাধ্যমে তার নাবী মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর তিনি কুরআন অবতীর্ণ করেছেন। তাই সত্যিকার অর্থেই কুরআন আল্লাহর কালাম। আর অনেক আয়াতে কুরআনকে তিনি 'আল্লাহর কালাম' নামে অভিহিত করেছেন। যেমন আল্লাহ তা'আলা বলেন, {حَتَّى يَسْمَعَ كَلامَ الله } [التوبة: ৬] , এমনকি সে আল্লাহর কালাম শুনে (সূরা আত-তাওবা ৯:৬)।

يُرِيدُونَ أَنْ يُبَدِّلُوا كَلامَ اللَّهِ ... } [الفتح: ١٥] .
তারা আল্লাহর বাণী পরিবর্তন করতে চায় (সূরা আল-ফাতাহ ৪৮:১৫)।

কুরআন আল্লাহর কালাম এটাই আহলে সুন্নাত ওয়াল জামা'আত এবং রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসারীদের বিশ্বাস। আর মুশরিকরা জানে যে, কুরআন আল্লাহর কালাম এবং তা মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী নয়। কেননা, কুরআন যদি মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী হতো, তাহলে তারাও মুহাম্মাদের মত কুরআনের অনুরূপ কিছু রচনা করতে সক্ষম হতো। কিন্তু তা সম্ভব নয়, কেননা মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের মতই একজন মানুষ। তাই কুরআন তার কথা হলে মুশরিকরাও তার মত করে বর্ণনা করতে পারতো। আর আল্লাহ তা'আলাও কুরআনের অনুরূপ কিছু রচনা করা অথবা দশটি অথবা একটি সূরা রচনা করে দেখাতে তাদের প্রতি চ্যালেঞ্জ করেছেন। তারা কুরআনের অনুরূপ কিছুই রচনা করতে সক্ষম হয়নি। অথচ কুফরী, অবাধ্যতা এবং আল্লাহ ও তার রসূলকে কষ্ট দেয়ার লিপ্সা তাদের রয়েছে।
কুরআনের অনুরূপ সূরা রচনা করতে সক্ষম হলে তারা বিলম্ব করতো না। কিন্তু তারা অক্ষমতাই প্রকাশ করেছিল। তাই প্রমাণিত, কুরআন আল্লাহর কালাম, অন্যের কালাম নয় এবং জিবরাঈল ও মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কালামও নয়। তারা আল্লাহ তা'আলার পক্ষে তার কালামের আমানাত স্বরূপ প্রচারক মাত্র। প্রথমে যিনি কথা বলেন, তার দিকেই কথার সম্বন্ধ করা হয়, ঐ কথা প্রচারকের দিকে সম্বন্ধ করা হয় না। কাফিররা দম্ভ করে বলতো, কুরআন যাদু গ্রন্থ। তারা এটাও বলতো, আহলে কিতাবের আলেমদের নিকট থেকে মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন শিক্ষা করেছে। তারা বিভিন্ন রকমের কথা বার্তা বলতো। যা কুরআনের ব্যাপারে জাহিলদের মিথ্যা বলা ও দোষারোপ করাই প্রমাণ করে।
যারা বিশ্বাস করে যে, কুরআন মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কালাম আর তা মানুষের কথা। তা জাহিলদের কথার মতই। জাহমিয়্যাহ, মু'তাযিলা ও তাদের মত অন্য গোষ্ঠিদের মধ্যে কেউ বলে, কুরআন আল্লাহর কালাম নয়। তাদের কথা, কুরআনকে আল্লাহ তা'আলা জিবরাঈলের মাঝে সৃষ্টি করে দিয়েছেন অথবা তিনি লাওহে মাহফুযে তা সংরক্ষণ করেছেন। এরূপ আরো বাতিল-মিথ্যা কথা তারা বলে থাকে, যা জাহিলদের কথার মতই।

📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 আল্লাহ তা'আলার কর্মের প্রজ্ঞা অস্বীকার করা

📄 আল্লাহ তা'আলার কর্মের প্রজ্ঞা অস্বীকার করা


আল্লাহ তা'আলার হেকমত-প্রজ্ঞা সম্পর্কে দোষারোপ করা。
ব্যাখ্যা: আল্লাহ তা'আলা নিজেকে হেকমত-তাৎপর্যের সাথে গুনান্বিত করেছেন যে, তিনি প্রজ্ঞাময়। আর )الحكمة( হেকমত-প্রজ্ঞা হলো কোন জিনিসকে তার স্ব স্থানে রাখা। তাই যিনি কোন বিষয়-বস্তুকে যথাস্থানে রাখেন তিনিই প্রজ্ঞাময়। আল্লাহ তা'আলা নিজেকে হেকমতের সাথে হাকীম বা প্রজ্ঞাময় গুনান্বিত করেছেন। কারণ হাকীম অর্থ পূর্ণ প্রজ্ঞার অধিকারী। তাই সৃষ্টিকুল হেকমতের উপর নির্মিত। আল্লাহ তা'আলা হেকমত ছাড়া অনর্থক কোন জিনিস সৃষ্টি করেন না। তিনি আকাশ-জমিন, পাহাড়-পর্বত, জীন-মানব, পশু-পক্ষি সবকিছুই হেকমতের সাথেই সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের পূর্ণাঙ্গতা ও ফলাফল নিয়ে গভীরভাবে চিন্তা করলে আল্লাহ তা'আলার হেকমত বুঝা যায়। আর এ সৃষ্টি জগতের স্রষ্টা প্রজ্ঞাময়, যিনি পূর্ণ প্রজ্ঞার অধিকারী তাকে চেনা যায়। আল্লাহ তা'আলা বলেন,
أَعْطَى كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَى} [طه: ٥٠] ،
যিনি সকল বস্তুকে তার আকৃতি দান করেছেন, অতঃপর সঠিক পথ নির্দেশ করেছেন (সূরা ত্বা-হা ২০:৫০)। তিনি আরো বলেন,

{وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلاً ذَلِكَ ظَنُّ الَّذِينَ كَفَرُوا فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنَ النَّارِ} [ص: ۲۷] .
আর আসমান, যমীন এবং এ দু'য়ের মধ্যে যা আছে তা আমি অনর্থক সৃষ্টি করিনি। এটা কাফিরদের ধারণা, সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ (সূরা ছোয়াদ ৩৮:২৭)।

আল্লাহ তা'আলার সকল সৃষ্টি, তার আদেশ, নিষেধ ও শরী'আতের ব্যাপারে তিনি প্রজ্ঞাময়। আর যে বিষয়ে নিশ্চিত ক্ষতি রয়েছে অথবা ক্ষতির সম্ভাবনা আছে সে ব্যাপারেই তিনি নিষেধ করেন। পক্ষান্তরে, যে বিষয়ে নিশ্চিত ও সম্ভাব্য কল্যাণ রয়েছে সে ব্যাপারে তিনি আদেশ করেন। আল্লাহ তা'আলার আরো হেকমত হলো তিনি সৃষ্টি জগতের হিসাব সংরক্ষণ করেন, অতঃপর ইহসানকারীর ইহসান এবং পাপীর পাপ অনুযায়ী তিনি প্রতিদান দেন। তিনি মানুষের প্রত্যেক কর্মের বিনিময় নির্ধারণ করে ছেড়ে দিয়েছেন। অতঃপর তিনি কর্মের প্রতিফল না দিলে তা হবে তার হেকমত বিরোধী। এ কারণে তিনি বলেন,
{وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لاعِبِينَ} [الأنبياء : ١٦]
আসমান-যমীন ও তাদের মাঝখানে যা কিছু আছে তার কোন কিছুই আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি (সূরা আল আম্বিয়া ২১:১৬)। তিনি আরো বলেন,
{وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلاً ذَلِكَ ظَنُّ الَّذِينَ كَفَرُوا فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنَ النَّارِ} [ص: ۲۷] ،
আর আসমান, যমীন এবং এ দু'য়ের মধ্যে যা আছে তা আমি অনর্থক সৃষ্টি করিনি। এটা কাফিরদের ধারণা, সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ (সূরা সা'দ ৩৮:২৭)।

যারা পুনরুত্থানকে অস্বীকার করে তাদেরকে তিনি প্রত্যাখ্যান করে বলেন,
{أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لا تُرْجَعُونَ} [المؤمنون: ١١٥] ،
তোমরা কি মনে করেছিলে যে, আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছিলাম এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না?' (সূরা মু'মিনিন ২৩:১১৫)।
{أَيَحْسَبُ الْإِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدى} [القيامة : ٣٦]

মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে? (সূরা কিয়ামাহ ৭৫:৩৬)।

অর্থাৎ আদেশও দেয়া হবে না, নিষেধও করা হবে না, আবার প্রতিদান ও দিবেন না?! জাহিলরা আল্লাহ তা'আলার সৃষ্টি ও কর্মের হেকমত অস্বীকার করে। আশা'ইরা ও মু'তাযিলারাও আল্লাহ তা'আলার কর্মের হেকমত অস্বীকার করে। আশা'ইরা আল্লাহ তা'আলার কর্মের হেকমত অস্বীকার করে বলে, আল্লাহ তা'আলা প্রজ্ঞার সাথে কোন কিছু করেন না। বরং তার ইচ্ছা প্রকাশের জন্যই কোন কিছু সৃষ্টি করেন, হেকমতের জন্য নয়। কেননা, হেকমত অর্থ হলো কোন উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা। আর আল্লাহ তা'আলা সকল উদ্দেশ্য থেকে মুক্ত। আর হেকমত তার উপর প্রভাবিত হলে এ কারণেই তখন সবকিছু সৃষ্টি বলে গণ্য হবে। তাই আল্লাহ তা'আলা কেবল ইচ্ছা ও কল্পনার মাধ্যমেই সব কিছু সৃষ্টি করেন, হেকমতের জন্য নয়।

সুতরাং আল্লাহ তা'আলাকে বিভিন্ন উদ্দেশ্য হতে তার পবিত্রতা বজায় রাখার জন্য ধারণা বশতঃ তার কর্ম ও শরী'আতে নিহীত হেকমতকে তারা অস্বীকার করে। আর এ কারণেই তারা বলে, কুফরী, ফাসেকী ও অবাধ্যতার নির্দেশ দেয়াও আল্লাহর জন্য বৈধ। আর আনুগত্য, জ্বলাত প্রতিষ্ঠা, আত্মীয় স্বজনের প্রতি দয়া প্রদর্শন এবং ভাল কাজের আদেশ করা হতেও তিনি নিষেধ করতে পারেন। কেননা, তিনি যা চান তাই করতে পারেন। এ ব্যাপারে আমরা তাদেরকে বলবো, আল্লাহ তা'আলা যা ইচ্ছা তাই করতে পারেন তবে তিনি হেকমত ছাড়া কোন কিছু করেন না। তারা আরো বলে, কাফিরকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তা'আলার জন্য বৈধ। আর মু'মিন-মুত্তাক্বিকে জাহান্নামে প্রবেশ করানোও তার জন্য বৈধ।

কেননা এ বিষয় কেবল তার দিকেই ফিরে আসে। কোন কিছুই তাকে আদেশ করতে পারে না। আমরা বলবো, এ ধরণের কথা-বার্তা বাতিল যা আল্লাহ তা'আলার হেকমতের সাথে মানানসই নয়। আল্লাহ তা'আলা বলেন,
{أَمْ نَجْعَلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَالْمُفْسِدِينَ فِي الْأَرْضِ أَمْ نَجْعَلُ الْمُتَّقِينَ كَالْفُجَّارِ } [ص: ۲۸]
যারা ঈমান আনে ও নেক আমল করে আমি কি তাদেরকে যমীনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব? নাকি আমি মুত্তাকীদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য কর? (সূরা জ্বদ ৩৮:২৮)। তিনি আরো বলেন,

{أَمْ حَسِبَ الَّذِينَ اجْتَرَحُوا السَّيِّئَاتِ أَنْ تَجْعَلَهُمْ كَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَوَاءً مَحْيَاهُمْ وَمَاتُهُمْ سَاءَ مَا يَحْكُمُونَ} [الجاثية: ٢١]
না কি যারা দুষ্কর্ম করেছে তারা মনে করে যে, জীবন ও মৃত্যুর ক্ষেত্রে আমি তাদের এ সব লোকদের সমান গণ্য করব যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে? তাদের বিচার কতই না মন্দ! (সূরা জাছিয়া ৪৫:২১)।

সুতরাং যারা এ সব কথা রচনা করে এবং আল্লাহ তা'আলাকে মন্দ ও পাপ সংক্রান্ত ব্যাপারে গুণান্বিত করে তাদের রীতিই হচ্ছে জাহিলী রীতি। আর আশা'ইরা ও অন্যান্য দল কর্তৃক আল্লাহ তা'আলার হেকমতকে অস্বীকার করা থেকে আমরা আল্লাহ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করছি。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00