📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 ভূমিকা

📄 ভূমিকা


بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين
সমস্ত প্রশংসা বিশ্ব-প্রতিপালক আল্লাহ তা'আলার জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নাবী মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার পরিবারবর্গ ও ছাহাবীগণের উপর।
আমি মাসজিদে কতিপয় বিষয়ের উপর পাঠদান করেছিলাম, সেগুলোর মধ্যে শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রহিমাহুল্লাহ বিরচিত 'মাসাইলুল জাহিলিয়্যাহ'ও ছিল। কয়েকজন ছাত্র ঐ পাঠগুলো ক্যাসেটে রেকর্ড করে। আরো কয়েকজন ছাত্র রেকর্ড থেকে পাঠগুলো কাগজে লিপিবদ্ধ করে আমার নিকট পেশ করে। আমি তা পড়ার পর কিছু ত্রুটি থাকা সত্ত্বেও তা মুদ্রণ ও প্রকাশনার পরামর্শ দেই, যাতে এর মাধ্যমে ব্যাপক উপকার লাভ হয়। কারণ কথায় বলে, নাই মামার চেয়ে কানা মামা ভাল। পাঠকের নিকট আমি আশা করবো, ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনের জন্য তারা আমাকে সে বিষয়ে অবহিত করবেন। আল্লাহ তা'আলা সকলকে উপকারী জ্ঞানার্জন ও ভাল আমল করার তাওফীকু দান করুন। আল্লাহ আমাদের নাবী মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর জ্বলাত ও সালাম বর্ষণ করুন।
লেখক: ড. জ্বলিহ ইবনে ফাওযান আল-ফাওযান

📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 অনুবাদকের কথা

📄 অনুবাদকের কথা


সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক। দরূদ ও সালাম বর্ষিত হোক নাবী মুহাম্মাদ জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার পরিবারবর্গ ও ছাহাবীগণের উপর। আল্লাহ তা'আলা ইসলামকে মনোনিত জীবন-বিধান হিসাবে নির্ধারণ করেছেন। ইসলামের প্রতিটি বিধান ও মূলনীতি দলীলসহ স্পষ্ট। তাই এখানে কুসংস্কার, জাহিলিয়্যাত-মূর্খতা, শিরক-বিদ'আত ও মস্তিষ্ক প্রসূত রীতি-নীতির কোন স্থান নেই। ইসলাম আর্বিভাবের পূর্বাপর কিছু জাহিলিয়‍্যাত এখনও মানুষের মাঝে বিদ্যমান। ফলতঃ ইসলামের বিধান দলীলসহ না বুঝার কারণে মানুষ ভ্রান্ত মতবাদ লিপ্ত রয়েছে। তাই প্রকৃত ইসলামের দিকে প্রত্যাবর্তন না করা পর্যন্ত মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণ এবং তাদের অবস্থার সংশোধন সম্ভব নয়।
এহেন অবস্থায় জাহিলীয়‍্যাত-মূর্খতা সম্পর্কে বিভ্রান্ত সমাজের অবগতির জন্য ড. জ্বলিহ ইবনে ফাওযান আব্দুল্লাহ আল ফাওযান বিরচিত শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ নামক গ্রন্থটির বঙ্গানুবাদ করি। এতে অন্তর্ভুক্ত বিষয়গুলো সাবলীল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করার চেষ্টা করেছি। এসত্ত্বেও পাঠক সমাজের নিকট ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনের লক্ষ্যে তা অবগতির জন্য অনুরোধ রইল। সর্বপরি খড়-কুটা তুল্য সামান্য এ খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করছি।
বিনীত মোজাফ্ফার বিন মুকসেদ

📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 জাহিলী বিষয়সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও মারাত্মক বিষয়

📄 জাহিলী বিষয়সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও মারাত্মক বিষয়


সবচেয়ে ভয়াবহ ও মারাত্মক জাহিলিয়্যাত হচ্ছে, অন্তরে নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর নাযিলকৃত ওহীর প্রতি বিশ্বাস না রাখা। এর সাথে যদি জাহিলরা যে নীতি অবলম্বন করতো, তা যুক্ত হয়, তাহলে ক্ষতি পূর্ণতা লাভ করবে। আল্লাহ তা'আলা বলেন,
وَالَّذِينَ آمَنُوا بِالْبَاطِلِ وَكَفَرُوا بِاللَّهِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ﴾ [سورة العنكبوت: ٥٢]
'যারা বাতিলে বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত' (সূরা আল আনকাবূত ২৯:৫২)।

📘 শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ > 📄 মাসাইলুল জাহিলিয়্যাহ দ্বারা উদ্দেশ্য

📄 মাসাইলুল জাহিলিয়্যাহ দ্বারা উদ্দেশ্য


জাহিলী সমস্যা সম্পর্কে মুসলিমদের সতর্ক করা, যাতে তারা সেগুলো থেকে বিরত থাকতে পারে। কেননা সেগুলো মারাত্মক ক্ষতি সাধন করে। যে সব বিষয় বা সমস্যার ব্যাপারে জাহিল কিতাবধারী ও উম্মি বা নিরক্ষরদের রসূল জ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিরোধিতা করেছেন, তা লেখক রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00