📘 শেষ বিদায়ের আগে রেখে যাও কিছু উত্তম নিদর্শন 📄 সৎভাবে যেকোনো কাজের মাধ্যমে মানুষের উপকার করা, যদিও তা একটি বাক্য দ্বারাও হয়

📄 সৎভাবে যেকোনো কাজের মাধ্যমে মানুষের উপকার করা, যদিও তা একটি বাক্য দ্বারাও হয়


মুআবিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল-কে বলতে শুনেছি :

إِنَّكَ إِنِ اتَّبَعْتَ عَوْرَاتِ النَّاسِ أَفْسَدْتَهُمْ، أَوْ كِدْتَ أَنْ تُفْسِدَهُمْ، فَقَالَ أَبُو الدَّرْدَاءِ: كَلِمَةٌ سَمِعَهَا مُعَاوِيَةُ مِنْ رَسُولِ اللَّهِ نَفَعَهُ اللَّهُ تَعَالَى بِهَا

'যদি তুমি মানুষের গোপন বিষয় নিয়ে খোঁজাখুঁজি করো, তাহলে হয়তো তাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করবে অথবা বিশৃঙ্খলা সৃষ্টির উপক্রম হবে।' অতঃপর আবু দারদা বলেন, 'মুআবিয়া রাসুল-এর কাছ থেকে একটি বাক্য শুনেছিলেন। আল্লাহ তাআলা তাঁকে সেই বাক্য দ্বারা উপকৃত করেছেন।'১৩৮

আওনুল মাবুদ গ্রন্থে এসেছে: 'অর্থাৎ যদি তোমরা কেউ অন্য লোকের গোপন-প্রকাশ্য দোষ-ত্রুটি খোঁজাখুজি করো, তারপর তা ফলাও করে প্রচার করো, তাহলে তারাও তোমার ব্যাপারে লজ্জা হারিয়ে ফেলবে। এরপর তারা প্রকাশ্যেই এমন সকল গুনাহ করতে থাকবে।'১৩৯

টিকাঃ
১৩৮. সুনানু আবি দাউদ: ৪৮৮৮
১৩৯. আওনুল মাবুদ: ৩/১৯৫

মুআবিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল-কে বলতে শুনেছি :

إِنَّكَ إِنِ اتَّبَعْتَ عَوْرَاتِ النَّاسِ أَفْسَدْتَهُمْ، أَوْ كِدْتَ أَنْ تُفْسِدَهُمْ، فَقَالَ أَبُو الدَّرْدَاءِ: كَلِمَةٌ سَمِعَهَا مُعَاوِيَةُ مِنْ رَسُولِ اللَّهِ نَفَعَهُ اللَّهُ تَعَالَى بِهَا

'যদি তুমি মানুষের গোপন বিষয় নিয়ে খোঁজাখুঁজি করো, তাহলে হয়তো তাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করবে অথবা বিশৃঙ্খলা সৃষ্টির উপক্রম হবে।' অতঃপর আবু দারদা বলেন, 'মুআবিয়া রাসুল-এর কাছ থেকে একটি বাক্য শুনেছিলেন। আল্লাহ তাআলা তাঁকে সেই বাক্য দ্বারা উপকৃত করেছেন।'১৩৮

আওনুল মাবুদ গ্রন্থে এসেছে: 'অর্থাৎ যদি তোমরা কেউ অন্য লোকের গোপন-প্রকাশ্য দোষ-ত্রুটি খোঁজাখুজি করো, তারপর তা ফলাও করে প্রচার করো, তাহলে তারাও তোমার ব্যাপারে লজ্জা হারিয়ে ফেলবে। এরপর তারা প্রকাশ্যেই এমন সকল গুনাহ করতে থাকবে।'১৩৯

টিকাঃ
১৩৮. সুনানু আবি দাউদ: ৪৮৮৮
১৩৯. আওনুল মাবুদ: ৩/১৯৫

📘 শেষ বিদায়ের আগে রেখে যাও কিছু উত্তম নিদর্শন 📄 দুআর মাধ্যমেও মানুষের উপকার করা সম্ভব

📄 দুআর মাধ্যমেও মানুষের উপকার করা সম্ভব


আবু দারদা থেকে বর্ণিত, তিনি রাসুল ﷺ-কে বলতে শুনেছেন: مَنْ دَعَا لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ، قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ، وَلَكَ بِمِثْلٍ 'যে তার অনুপস্থিত ভাইয়ের জন্য দুআ করে, তখন তার ওপর নিয়োজিত ফেরেশতা বলেন, “আমিন, তোমার জন্যও অনুরূপ।”’

টিকাঃ
১৪০. সহিহ মুসলিম: ২৭৩২

📘 শেষ বিদায়ের আগে রেখে যাও কিছু উত্তম নিদর্শন 📄 পথ দেখানোর মতো কাজ হলেও উপকার করা

📄 পথ দেখানোর মতো কাজ হলেও উপকার করা


বারা বিন আজিব থেকে বর্ণিত, তিনি বলেন: مَرَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّমَ عَلَى مَجْلِسِ الْأَنْصَارِ فَقَالَ: إِنْ أَبَيْتُمْ إِلَّا أَنْ تَجْلِسُوا ، فَاهْدُوا السَّبِيلَ، وَرُدُّوا السَّলَامَ، وَأَعِينُوا الْمَظْلُوم 'একদা রাসুল আনসারদের একটি মজলিশের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, “তোমরা যদি এখানে বসবেই, তাহলে মানুষকে রাস্তা দেখিয়ে দাও; সালামের উত্তর দাও এবং মাজলুমকে সাহায্য করো।”’

টিকাঃ
১৪১. মুসনাদু আহমাদ: ১৮৫৯০

📘 শেষ বিদায়ের আগে রেখে যাও কিছু উত্তম নিদর্শন 📄 প্রাণিকুলের প্রতি সদয় হওয়া

📄 প্রাণিকুলের প্রতি সদয় হওয়া


মুসলমানদের কল্যাণ হচ্ছে শান্তিময় প্রবাহিত বাতাসের ন্যায়, যা দ্বারা সকল মাখলুক উপকৃত হতে পারে; এমনকি জীবজন্তুও।

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুল ﷺ বলেন: بَيْنَمَا رَجُلٌ يَمْশِي بِطَرِيقٍ، اشْتَدَّ عَلَيْهِ العَطَشُ، فَوَجَدَ بِثْرًا فَنَزَلَ فِيهَا، فَশَرِبَ ثُمَّ خَرَجَ، فَإِذَا كَلْبُ يَلْهَثُ، يَأْكُلُ الثَّرَى مِنَ العَطَশِ, فَقَالَ الرَّجُلُ: لَقَدْ بَلَগَ هَذَا الكَلْبَ مِنَ العَطَশِ মִثْلُ الَّذِي كَانَ بَلَغَ بِي, فَنَزَلَ البِثْرَ فَمَلَأَ خُفَّهُ ثُمَّ أَمْسَكَهُ بِফِيهِ, فَسَقَى الكَلْبَ فَশَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ, قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَإِنَّ لَنَا فِي البَهَائِمِ أَجْرًا? فَقَالَ: فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرُ

‘একদা রাস্তা দিয়ে জনৈক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। পিপাসায় তার প্রাণ ওষ্ঠাগত। পাশে একটি কূপ পেয়ে সেখানে নেমে সে পানি পান করে নিল। কূপ থেকে উঠে দেখল—একটি কুকুর পিপাসায় হাঁপাচ্ছে আর মাটি চাটছে। লোকটি মনে মনে বলল, কিছুক্ষণ আগে তৃষ্ণায় আমার যে অবস্থা হয়েছিল, এই কুকুরটিরও একই অবস্থা হয়েছে। সে আবার কূপে নেমে তার মোজায় পানি ভর্তি করে মুখ দিয়ে আঁকড়ে ধরে ওপরে উঠে আসলো। অতঃপর কুকুরটিকে পান করালো। অতঃপর সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করল। ফলে আল্লাহ তাআলা লোকটিকে ক্ষমা করে দিলেন। সাহাবিগণ বললেন, “হে আল্লাহর রাসুল, এসব চতুষ্পদ জন্তুর উপকার করলে আমাদেরও সাওয়াব হবে?” তিনি বললেন, “জীবন্ত কলিজাধারী প্রত্যেক প্রাণীর উপকারের ক্ষেত্রে উত্তম প্রতিদান রয়েছে।”’

নববি র. বলেন, ‘(في كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرُ)’ এই কথার দ্বারা উদ্দেশ্য হলো: যেকোনো জীবিত প্রাণিকে পানি পান করালে বা এমন কিছু দ্বারা তার উপকার করলে, এর বিনিময়ে আল্লাহ তাআলা অনেক প্রতিদান দান করবেন।’

কতক আলিমের মতে:

অতিশয় তৃষ্ণার্ত সে কুকুরকে পানি পান করানোর ফলে যেহেতু আল্লাহ তাআলা সে ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন, তাহলে আল্লাহ সেই মুসলিমকে কেমন প্রতিদান দেবেন, যে পিপাসার্ত মানুষকে পানি পান করায়, ক্ষুধার্তকে আহার দান করে, বিবস্ত্রকে বস্ত্র দান করে?

জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসুল বলেন: مَنْ حَفَرَ مَاءً لَمْ يَশْرَبُ مِنْهُ كَبِدُ حَرِيٌّ مِنْ جِنَّ وَلَا إِنِّসٍ وَلَا طَائِرٍ إِلَّا آجَرَهُ اللَّهُ يَوْমَ الْقِيَامَةِ،

'যদি কেউ কূপ খনন করে, তা থেকে কোনো অনুকূল (তৃষ্ণার্ত) প্রাণী—জিন, মানুষ, পাখি ইত্যাদি পান করে, আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে কিয়ামতের দিন প্রতিদান দান করবেন।'

উমর বিন খাত্তাব বলেন: لو عثرت بغلة بالعراق، لسألني الله تبارك وتعالى عنها يوم القيامة

'যদি ইরাকে একটি খচ্চরও হোঁচট খেয়ে পড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে এর জন্য জিজ্ঞেস করবেন।'

টিকাঃ
১৪২. সহিহুল বুখারি : ২৩৬৩, সহিহু মুসলিম : ২২৪৪
১৪৩. শারহুন নববি আলা মুসলিম : ১৪/২৪১
১৪৪. সহিহু ইবনি খুজাইমা: ১২৯২
১৪৫. আনসাবুল আশরাফ: ৩/৩০৯

ফন্ট সাইজ
15px
17px