📘 সীরাহ (রেইনড্রপস) 📄 মাইমুনা বিনত আল-হারিসের ؓ সাথে রাসূলুল্লাহর ﷽ বিয়ে

📄 মাইমুনা বিনত আল-হারিসের ؓ সাথে রাসূলুল্লাহর ﷽ বিয়ে

মাইমুনাহ বিনত আল হারিস ছিলেন আল-আব্বাস ইবন মুত্তালিবের স্ত্রী উম্ম ফাদলের বোন। তার আগের স্বামী আবু রুহম মারা গেলে তিনি আরেকটি বিয়ে করার ইচ্ছে পোষণ করলেন। আল-আব্বাস তার ভাতিজা আল্লাহর রাসূলকে মাইমুনাহর স্বামী হিসেবে পছন্দ করলেন, মোহরানা নির্ধারিত হলো চারশো দিরহাম। আল-আব্বাস নিজের পকেট থেকে চারশো দিরহাম দিয়ে রাসূলুল্লাহর পক্ষে বিয়ের মোহরানা আদায় করলেন। আল্লাহর ইচ্ছায় বেশ দ্রুতই বিয়েটি হয়ে গেল।

রাসূলুল্লাহ চাইলেন মক্কায় থাকতে থাকতেই এই বিয়ের ওয়ালিমা করে যেতে, কিন্তু ততদিনে তিনদিন পার হয়ে গেছে। হুয়াইতাব ইবন আবদুল উযযাহ, সুহাইল ইবন আমর-- এরা এসে রাসূলুল্লাহকে মক্কা ছেড়ে যাওয়ার জন্য তাগাদা দিতে লাগলো। 'আপনার সময় শেষ, আপনি চলে যান।' চুক্তিবদ্ধ একটি মানুষের সাথে নূন্যতম ভদ্রতাবোধ বজায় রাখার মতো অবস্থাও তাদের ছিল না। বিদ্বেষের বিষাক্ত গরল যেন তাদের অন্তর দিয়ে উপচে পড়ছিল। রাসূলুল্লাহকে তারা তিনদিনের বেশি একটা দিনও সহ্য করতে পারছিল না, এতটাই ছিল তাদের বিদ্বেষের মাত্রা। রাসূলুল্লাহ তাদের বললেন, 'আমি তো তোমাদেরই এক মহিলাকে বিয়ে করেছি। আমি যদি এখানেই আমার বিয়েটা সম্পন্ন করি আর তোমাদের জন্য কিছু খাওয়া-দাওয়ার আয়োজন করি, তাহলে ক্ষতি কী?' নবীজি চাইছিলেন এই বিয়ের মাধ্যমে কুরাইশদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে। কিন্তু কুরাইশরা গোঁয়ারের মতো বলতেই থাকলো, 'না, আপনার ভোজের কোনো প্রয়োজন আমাদের নেই, আপনি চলে যান।' এই কথার পরে আর মক্কায় থাকা যায় না। তাই আল্লাহর রাসূল মক্কা ছেড়ে চলে গেলেন এবং সারিফে তার ওয়ালিমা সম্পন্ন করলেন। মাইমুনাহ ছিলেন আল্লাহর রাসূলের সর্বশেষ স্ত্রী। মাইমুনাহ মারা যান সেই সারিফেই, যেখানে তার ওয়ালিমা হয়েছিল।

📘 সীরাহ (রেইনড্রপস) 📄 হামযা-কন্যাকে নিয়ে কাড়াকাড়ি

📄 হামযা-কন্যাকে নিয়ে কাড়াকাড়ি

যখন রাসূলুল্লাহ মক্কা থেকে চলে যাচ্ছিলেন, সে মুহূর্তে এক অল্পবয়স্ক বালিকা দৌড়ে এসে বলতে লাগলো, 'চাচা! চাচা! চাচা!' সে মদীনায় যেতে চাচ্ছিল। এই হলো উহুদ যুদ্ধে শহীদ হামযা ইবন আল-মুত্তালিবের মেয়ে। আলী ইবন আবু তালিব তাকে খপ করে ধরে এনে স্ত্রী ফাতিমার কাছে দিয়ে বললেন, 'তোমার চাচাতো বোনের যত্ন নাও। তাকে মদীনায় ফিরিয়ে নিতে হবে।' ওদিকে জাফর ইবন আবি তালিব বাধ সাধলেন, বললেন, 'না, ওকে আমি নিতে চাই।' আলী অধিকার দেখিয়ে বললেন, 'কিন্তু আমি ওর চাচাতো ভাই।' জাফরও ছাড়বার পাত্র নন, বললেন, 'আমিও ওর চাচাতো ভাই আর আমার স্ত্রী ওর খালা!'

যেন এই বিবাদ যথেষ্ট ছিল না, তৃতীয় আরও একজন সেখানে উদয় হলেন-- যাইদ ইবন হারিসা। তিনি এসেই বললেন, 'ও তো আমার ভাইয়ের মেয়ে!' হামযার মেয়েকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেল। আল্লাহর রাসূলের প্রিয় চাচার মেয়ের দায়িত্ব বলে কথা-- কেউই এত বড় একটা কাজের সুযোগ হাতছাড়া করতে চাইছিলেন না।

রাসূলুল্লাহ তখন আসলেন তাদের এই মধুর দ্বন্দ্ব মিটমাট করতে। সেই বালিকার দায়িত্ব তুলে দিলেন জাফর ইবন আবি তালিবের স্ত্রীর হাতে, আর সেই সাথে কারণটাও ব্যাখ্যা করলেন, বললেন, 'খালার মর্যাদা মায়ের সমতুল্য।' বাকিরা যেন মন খারাপ না করে এজন্যই হয়তো নবীজি এরপর একে একে প্রত্যেকের প্রশংসা করলেন। আলীকে বললেন, 'তুমি আমার থেকে এবং আমি তোমার থেকে।' যাইদকে বললেন, 'তুমি হলে আমাদের ভাই এবং আমাদের মাওলা।' আর জাফরকে বললেন, 'চেহারায় আর চরিত্রে আমার সাথে যার সবচাইতে মিল সে হচ্ছো তুমি।'

টিকাঃ
৯৯. সহীহ বুখারি, অধ্যায় মাঘাযি, হাদীস ২৮৬।

ফন্ট সাইজ
15px
17px