📘 সীরাহ (রেইনড্রপস) 📄 অভিযানে মুসলিমদের অর্জন

📄 অভিযানে মুসলিমদের অর্জন


১) এই অভিযান থেকে ফেরার পথে উয়াইনাহ নামের এক ব্যক্তির সাথে রাসূলুল্লাহর ﷺ দেখা হয়। সে মদীনা থেকে ছত্রিশ কিলোমিটার দূরের মাঠে তার উট আর ভেড়া চরানোর অনুমতি চায়। রাসূলুল্লাহ ﷺ অনুমতি দিলেন। প্রতিবেশি গোত্রগুলোর ওপর মুসলিমদের কী পরিমাণ প্রভাব ছিল এই ছোট্ট ঘটনা থেকেই স্পষ্ট বোঝা যায়।

২) এ অভিযানের মাধ্যমে মুসলিমরা নতুন নতুন এলাকা সম্পর্কে পরিচিতি লাভ করে। একটি সুদীর্ঘ সামরিক অভিযানের অভিজ্ঞতা লাভ করে।

৩) এই অভিযানগুলোর মাধ্যমে মুসলিমদের মধ্যে বন্ধন দৃঢ় হয়। এক সময় যে বন্ধন ও আনুগত্য ছিল নিজ গোত্র আর পরিবারের প্রতি, সে বন্ধন এখন মুসলিমদের সাথে, আর আনুগত্য আল্লাহ ও রাসূলের ﷺ প্রতি। তাদের পরিচয় এখন আর আওসী, খাযরাজি কিম্বা কুরাইশি নয়। তাদের পরিচয় তারা মুসলিম। অভিযান চলাকালীন সময়ে মদীনার ভারপ্রাপ্ত গভর্নর ছিলেন গিফার গোত্রের সিবা। এই গিফার গোত্র ছিল ডাকাতির জন্য বিখ্যাত। মদীনার ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে তাঁকে নিযুক্ত করার মাধ্যমে আল্লাহর রাসূল শিক্ষা দিলেন, নেতার বংশমর্যাদা বা গোত্র যা-ই হোক, তার আনুগত্য করতে হবে। দেশ-গোত্র ভুলে মুসলিমদের পরস্পরকে আপন করে নিতে হবে।

ফন্ট সাইজ
15px
17px