📘 সীরাহ (রেইনড্রপস) 📄 আনসারদের মর্যাদা

📄 আনসারদের মর্যাদা


বারা থেকে বর্ণিত, 'আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, মু'মিন ছাড়া আনসারদের কেউ ভালবাসে না এবং মুনাফিক ছাড়া কেউ তাদের ঘৃণা করে না। যে তাদেরকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন আর যে তাদের ঘৃণা করবে আল্লাহ তাকে ঘৃণা করবেন।'

আনসারদের রাসূলুল্লাহ খুব ভালোবাসতেন এবং এই ভালবাসা তিনি বারবার প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'আনসাররা যদি এক পথে চলে আর বাকিরা অন্য পথে, তাহলে আমি আনসারদের পথেই চলবো। যদি না আমাকে হিজরত করতে হতো তবে আমি নিজেকে আনসারদের একজন ভাবতাম।' আনসারদের ভুলত্রুটির মাফ করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ নিজেই আল্লাহর কাছে দুআ করে বলেছিলেন, 'হে আল্লাহ! আনসার ও তাদের সন্তানদের ক্ষমা করে দাও।' তিনি তাদের ব্যাপারে বলেছেন, 'আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আনসারদের ভালোবাসি। তাঁরা তাদের দায়িত্ব পালন করে গেছেন, এখন তোমাদের পালা।'

টিকাঃ
৭৭. সহীহ বুখারি, অধ্যায় আনসারদের মর্যাদা, হাদীস ৮।

ফন্ট সাইজ
15px
17px