📘 সিক্রেটস অব ডিভাইন লাভ > 📄 শাহাদাহ : একত্ববাদের সৌধ

📄 শাহাদাহ : একত্ববাদের সৌধ

আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সা) আল্লাহর রাসূল।

একজন মানুষ মুসলিমে পরিণত হয় যে ঘোষণা দিয়ে, তাকে বলা হয় শাহাদাহ। ইসলামের মহাসমুদ্রে প্রবেশের প্রথম দরজা হলো শাহাদাহ। শাহাদাহ বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রক্রিয়ার কাঠামো বিনির্মাণ করে। শাহাদাহর প্রথম অংশ হলো সকল মিথ্যা খোদা এবং জগতের সবকিছুর সাথে সংশ্লিষ্টতাকে অস্বীকার করে আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে সাক্ষ্য দান করা। শাহাদাহর দ্বিতীয় অংশ হলো-মুহাম্মাদ (সা)-কে আল্লাহর রাসূল (বার্তাবাহক) হিসেবে সাক্ষ্য প্রদান করা, যার সারকথা হলো-তাঁর সকল পদক্ষেপকে অনুসরণের সংকল্প করা। যখন কোনো মানুষ হৃদয়ের গভীর থেকে 'আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ-আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল'-ঘোষণাটি দেয়, তখন সে মুসলিম হিসেবে বিবেচিত হয়।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঈমান এমন কিছু নয়-যা অর্জনযোগ্য; বরং ঈমান হলো ইতোমধ্যে আল্লাহ আমাদের যা দিয়েছেন, তা উন্মোচনের পথে যাত্রা। যে কুফরি করে অর্থাৎ আল্লাহকে মানতে অস্বীকার করে, তাকে বলা হয় কাফির। কাফির শব্দের আভিধানিক অর্থ হলো এমন ব্যক্তি, যে সত্যকে ঢেকে রাখে। এ অর্থে কৃষক তার বীজ মাটিতে পুঁতে রাখে বলে কৃষককে আরবিতে কাফির বলা হয়। আধ্যাত্মিক অর্থে কাফির হলো সেই ব্যক্তি, যে তার হৃদয়ে থাকা ঈমানের মহামূল্যবান রত্নকে ঢেকে রাখে। পবিত্র কুরআনে শোকর বা কৃতজ্ঞতার বিপরীত শব্দ হিসেবে কুফর ব্যবহৃত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন-
'আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম এবং বলেছিলাম-আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞ হয়, সে তো কেবল নিজ কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয় আর কেউ অকৃতজ্ঞ (কাফারা) হলে আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসিত।' সূরা লোকমান: ১২

মুসলিমদের কাছে কাফির সে নয়, যে আন্তরিকভাবে সত্যের সন্ধান করে চলেছে; বরং সেই কাফির, যে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানা সত্ত্বেও অহংকার, দম্ভ ও অকৃতজ্ঞতার কারণে আল্লাহর আনুগত্য করতে অস্বীকার করে। অন্যকথায়, কাফিরদের মানসিক অবস্থা হলো মানবীয় স্বাভাবিক অবস্থার বিপরীত।

তবে লক্ষণীয় বিষয় হলো-আপনি কাউকে ইসলাম গ্রহণ করতে বা ইসলামের বার্তাগুলোকে মেনে নিতে বাধ্য করতে পারেন না। ঈমান স্বীকৃতি লাভ করে মানুষের ইচ্ছার স্বাধীন প্রয়োগের মাধ্যমে। মানুষ যখন তার ইচ্ছার স্বাধীনতাকে পূর্ণভাবে ব্যবহার করে আল্লাহর অস্তিত্ব ও প্রভুত্বকে মেনে নেবে, তখনই সে ঈমানদার বলে বিবেচিত হবে। এ কারণে কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে- 'দ্বীনের ক্ষেত্রে কোনো জবরদস্তি (বাধ্যবাধকতা) নেই।' সূরা বাকারা: ২৫৬

জগতের প্রতিটি মানুষ তার হৃদয়ে ঈমানের বীজ বহন করে চলেছে। এই বীজ কীভাবে বেড়ে উঠবে, তা নির্ভর করে আল্লাহ তার জন্য কী পরিকল্পনা করে রেখেছেন এবং সে আধ্যাত্মিকতার পথে কতটুকু চেষ্টা-সাধনা করবে তার ওপর।
'যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তার হৃদয়কে সঠিক পথে পরিচালিত করবেন।' সূরা তাগাবুন: ১১

শাহাদাহর প্রথম অংশ
আল্লাহকে বাইরের জগতে খুঁজে বের করা আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো নিজের ভেতরের দিকে দৃষ্টি দেওয়া এবং আল্লাহ ইতোমধ্যে কতখানি আমাদের নিকটে অবস্থান করছেন, তা স্মরণ করা। শাহাদাহ শব্দের অর্থ কেবল 'সাক্ষ্য দেওয়া' নয়; বরং কোনো কিছুর চাক্ষুষ সাক্ষী হওয়ার ঘোষণা দেওয়া। এ অর্থে শাহাদাহর মাধ্যমে আমরা রুহের জগতের দৃশ্যমান চাক্ষুষ সাক্ষ্যের ঘোষণা দিয়ে থাকি। [১১৬] আমরা যখন বর্তমানে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিই, তার মানে মূলত আমরা রুহের জগতের সেই সাক্ষ্যেরই পুনরাবৃত্তি করি। যখন আমরা বলি-'লা ইলাহা ইল্লাল্লাহ', তখন আমরা শুধু এ কথাই বলি না যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; বরং এ কথাও বলি যে, আল্লাহ ছাড়া জগতের কোনো কিছুরই সত্যিকারের কোনো অস্তিত্ব নেই। কারণ, তিনি সৃষ্টিজগতের সবকিছুরই একাধারে উৎস ও গন্তব্য।

যেকোনো সংখ্যাকে অসীম দিয়ে ভাগ দিলে যেমন শূন্য হয়, তেমনি যেকোনো সসীম সৃষ্টি ও অসীম আল্লাহর ভাগফলও শূন্য হয়।
'পৃথিবীপৃষ্ঠে যা কিছু আছে-সবই ধ্বংসশীল। কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা (সত্তা); যিনি মহীয়ান, গরীয়ান।' সূরা আর-রহমান: ২৭

আল্লাহ ছাড়া অন্য কোনো লক্ষ্য, পরিণাম বা গন্তব্যের জন্য বিনিয়োগ করা হলো অনেকটা মরুভূমিতে বরফ বিনিয়োগ করার মতো; যে বিনিয়োগের পরিণামে লোকসান অনিবার্য। আমরা যদি আমাদের পার্থিব কামনা-বাসনাগুলোকে আমাদের খোদা বানিয়ে ফেলি, তাহলে নিরন্তর অস্থিরতা ও দুশ্চিন্তা আমাদের গ্রাস করে রাখে। কেননা, আমাদের আবেগ ও ইচ্ছা প্রতিনিয়ত পরিবর্তনশীল।

'আসমান ও জমিনে যদি আল্লাহ ছাড়া আরও অনেক উপাস্য থাকত, তবে উভয়ই (আসমান ও জমিন) ধ্বংস হয়ে যেত। কাজেই আরশের অধিপতি আল্লাহ মহান ও পবিত্র সেসব থেকে, যা তারা তাঁর প্রতি আরোপ করে।' সূরা আম্বিয়া: ২২

যেখানেই পৃথকীকরণ, সেখানে মতের ভিন্নতা; যার অনিবার্য পরিণাম দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা। আল্লাহ তায়ালা বলেন-
'আল্লাহ দৃষ্টান্ত পেশ করছেন: এক ব্যক্তির প্রভু অনেক, যারা পরস্পর বিরুদ্ধভাবাপন্ন এবং আরেক ব্যক্তি, যে এক প্রভুর অনুগত-এ দুজনের অবস্থা কি সমান? সমস্ত প্রশংসা আল্লাহরই, কিন্তু তাদের অধিকাংশই জানে না।' সূরা জুমার : ২৯

আপনি যদি এ বিশ্বজগৎকে আপনার প্রভু হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনি সৃষ্টির সবকিছুর দাসে পরিণত হবেন। কিন্তু আপনি যদি এক আল্লাহকে আপনার একমাত্র প্রভু হিসেবে গ্রহণ করেন, তাহলে সৃষ্টিজগতের সবকিছু আপনার দাসত্ব করবে। আল্লাহর ভালোবাসা ও দয়ার প্রবাহ সকল সৃষ্টির মধ্যে সঞ্চারিত করাই হবে আপনার মিশন।

সকল নবি ও রাসূলকে আল্লাহর এককত্ব ও শ্রেষ্ঠত্বের একই বার্তা দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। আল্লাহ তায়ালা বলেন-
‘আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো তাগুতকে। অতঃপর, তাদের মধ্যে আল্লাহ কাউকে হিদায়াত দান করেছেন এবং তাদের মধ্য থেকে কারও ওপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। সুতরাং তোমরা জমিনে ভ্রমণ করো-অতঃপর দেখ, অস্বীকারকারীদের কী পরিণতি হয়েছে।' সূরা নাহল : ৩৬

আমাদের হৃদয় কেবল তখনই পরম শান্তির স্বাদ অনুভব করতে পারে, যখন আমরা আমাদের সকল কামনা-বাসনাকে এক আল্লাহর ইচ্ছার কাছে সোপর্দ করত সক্ষম হই। মহানবি বিষয়টি‌কে এভাবে তুলে ধরেছেন-
'যে ব্যক্তি এর ওপর মৃত্যুবরণ করল-সে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য সম্পর্কে জানে না, সে জান্নাতে প্রবেশ করবে।' [১১৭]

'লা ইলাহা ইল্লাল্লাহ' বাক্যটির দুটি অংশ রয়েছে; লা ইলাহা অর্থ-কোনো উপাস্য (ইলাহ) নেই। ইল্লাল্লাহ অর্থ-আল্লাহ ছাড়া। এখান থেকে জানা যায়, আল্লাহ চান তাঁর স্বীকৃতি দেওয়ার পূর্বে আমরা যেন সকল উপাস্যকে প্রত্যাখ্যানের ঘোষণা দিই। যখন হতাশা বা একাকিত্ব আমাদের গ্রাস করে, ভাবি-কেন মানুষ দুনিয়া ত্যাগ করে, কেন কোনো কিছুই স্থায়ী হয় না, কেন আমাদের চারদিকে যা ছড়িয়ে আছে-তাকে মিথ্যা মোহ ছাড়া আর কিছুই মনে হয় না, তখন আমরা লা ইলাহা পর্যায়ে থাকি; যতক্ষণ না ইল্লাল্লাহর দিকে হাঁটা শুরু করি। আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিলে আমাদের যাবতীয় ব্যথা-বেদনা ও শূন্যতা দূর হয়ে যায়। হৃদয় অনাবিল শান্তিতে পূর্ণ হয়ে ওঠে।

আমরা আল্লাহর খাঁটি বান্দা হওয়ার উপযুক্ত নই-এই ভেবে আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করা পুরো মাত্রায় ভুল কাজ। মনে রাখতে হবে, আমরা পুরোপুরি নির্ভুল হয়ে যাই-এমনটি আল্লাহ আমাদের কাছ থেকে আশা করেন না। তিনি চান আমরা আমাদের সকল ত্রুটি-বিচ্যুতিকে সাথে নিয়েই যেন তাঁর কাছে ফিরে আসি। আমরা যখন আমাদের দারিদ্র্য, অভাব ও শূন্যতাগুলোকে আল্লাহর কাছে সোপর্দ করে দিই, তখন তিনি তাঁর দানশীলতা (আল কারিম), পরাক্রমশীলতা (আস-সামাদ) ও ঐশ্বর্যময়তা (আল গানি) দিয়ে সেগুলোকে পূর্ণ করে দেন। আমাদের ঘরকে আলোকিত করতে হলে আমরা যেমন দরজা-জানালা খুলে দিই-যাতে সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারে, তেমনি আমাদের হৃদয়ের ঘরকে আলোকিত করতে হলেও হৃদয়ে দরজা খুলে দিতে হবে, যাতে আল্লাহর নুর সেখানে প্রবেশ করতে পারে।

আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা একটি বিভ্রম ছাড়া আর কিছুই নয়। কেননা, আমরা যেখানেই থাকি না কেন, তিনি আমাদের সাথে থাকেন। তাঁর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার আমাদের পক্ষে অসম্ভব। আল্লাহর সাথে আমাদের দূরত্ব তৈরি হয় তাঁকে ভুলে যাওয়ার প্রবণতা থেকে। এ কারণে আমরা যখন আমরা অনিশ্চয়তা, সংশয় বা আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্নতা অনুভব করি, তখন 'লা ইলাহা ইল্লাল্লাহ'র জিকির আমাদের সাহায্যে এগিয়ে আসে। এই জিকির আমাদের ভেতরে আল্লাহর নুর প্রবেশ করায়। ফলে আমরা আল্লাহর নৈকট্য অনুভব করি এবং আমাদের ভেতরকার ঈমান বিকশিত হতে শুরু করে।

কোনো কিছুকে অস্তিত্বে আনতে হলে সেটির জন্য আগে জায়গা খালি করতে হয়। 'লা ইলাহা'র মাধ্যমে আমরা আগে শূন্যতা তৈরি করি, তারপর 'ইল্লাল্লাহ'র মাধ্যমে সেই শূন্য স্থানকে পূর্ণ করি। লা ইলাহা'র মাধ্যমে আমরা সকল মিথ্যা খোদা, বস্তুগত সম্পদ, দুনিয়ার প্রভাবশালী ও ক্ষমতাবান মানুষ, নিজের লোভ-লালসা ইত্যাদিকে প্রত্যাখ্যানের ঘোষণা দিই। নতুন সফটওয়্যার ডাউনলোড করতে যেমন পুরোনো ভার্সনকে আনইনস্টল করতে হয়, তেমনি আল্লাহকে হৃদয়ে ইনস্টল করতে পুরোনো সকল খোদাকে আনইনস্টল করতে হয়। অন্য কথায়, ইল্লাল্লাহ'র পূর্বশর্তই হলো-'লা ইলাহা'। আল্লাহকে একমাত্র প্রভু হিসেবে মেনে নিতে হলে আপনাকে দুনিয়াবি সকল খোদা বা খোদাসদৃশ সবকিছুকে প্রত্যাখ্যান করেই আসতে হবে; অন্যথায় আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেওয়ার ঘোষণা দিলেও সে ঘোষণা হবে কৃত্রিম ও নিষ্ফল।

আপনি যখন আল্লাহর প্রভুত্বকে নিজের ভেতর সত্যিকারার্থে ধারণ করতে পারবেন, তখন যেদিকে আপনি মুখ ফেরাবেন (পূর্ব বা পশ্চিম), কেবল আল্লাহর চেহারাই দেখতে পাবেন। আল্লাহর অনুগ্রহ ও দয়া ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব আপনার চোখে পড়বে না। নিচের ঘটনায় এই চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে-
'এক সুফি একদিন দেখলেন, একটি বালক জ্বলন্ত মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে। সুফি ঠিক করলেন, বালকটিকে জীবন সম্পর্কে কিছু শিক্ষা দান করবেন। তিনি বালকটিকে জিজ্ঞেস করলেন- "এ আলো কোথা থেকে এসেছে?” বালকটি প্রথমে আলোর দিকে তাকাল, তারপর তাকাল সুফির দিকে। এরপর আচমকা সে ফুঁ দিয়ে আলো নিভিয়ে দিয়ে পালটা প্রশ্ন করল- “কিন্তু আলোটা গেল কোথায়?"
ঘটনার আকস্মিকতায় সুফি নির্বাক হয়ে গেলেন। বালকটি যে মহাসত্য উন্মোচন করল, তা হলো-যে উৎস থেকে আলো আসে, অবশেষে একই জায়গায় আলো ফিরে যায়।'

পবিত্র কুরআনের এ আয়াতে সে কথাই ফুটে উঠেছে- 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন-নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।' সূরা বাকারা: ১৫৬

আল্লাহর এককত্বের ভেতর তিনিই শুরু, তিনিই শেষ; তিনিই অতীত, তিনিই বর্তমান, তিনিই ভবিষ্যৎ। আল্লাহর অস্তিত্বের সামনে সব বিচ্ছেদ বিলীন হয়ে যায়, জগতের সবকিছু অস্তিত্বহীন হয়ে পড়ে।

শাহাদাহর দ্বিতীয় অংশ
একজন মানুষ যখন আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়ার মাধ্যমে তাঁর আত্মার সহজাত জ্ঞানকে বাস্তবে পরিণত করে, তখন অনিবার্যভাবে যে প্রশ্ন এসে দাঁড়ায়, তা হলো-এ জ্ঞান দিয়ে সে কী করবে? মুসলিমদের জন্য মুহাম্মাদ (সা) হলেন এ প্রশ্নের উত্তর। কুরআনের কথাগুলো লিখিত আকারে আসেনি; বরং ২৩ বছর ধরে নবিজির ওপর কুরআন ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে। সাহাবিরা যখন কুরআনের কথা ভাবতেন, তখন তাঁদের কল্পনায় রাসূল (সা)-এর মুখ ও তাঁর কণ্ঠের তিলাওয়াতই ভেসে আসত। এ দৃষ্টিতে আল্লাহর বার্তা ও বার্তাবাহক পরস্পর অবিচ্ছেদ্য। মুহাম্মাদ (সা) হলেন ইসলামের কালিমার মৌলিক একটি অংশ। কারণ, তিনি আল্লাহর এককত্বের বিশ্বাসকে কাজে পরিণত করে দেখিয়েছেন। তাঁকে পবিত্র কুরআনে 'বিশ্ববাসীর জন্য রহমত' এবং 'উজ্জ্বল প্রদীপ' হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি শুধু একজন বার্তাবাহকই ছিলেন না; বরং তিনি ছিলেন জীবন্ত কুরআন, আল্লাহর একত্ববাদের সূর্য থেকে সংগৃহীত আলোর পূর্ণিমার চাঁদ। [১১৮] তিনি ছিলেন দুনিয়াতে আল্লাহর দাস ও আল্লাহর প্রতিনিধি-এ দুটি পরিচয়ের সংক্ষিপ্তসার। তাঁর চলার পথ অনুসরণ করার মাধ্যমেই আমরা কেবল সত্য ও বিভ্রমের মাঝে পার্থক্য নির্ণয় করতে পারি।

পবিত্র কুরআনে মুহাম্মাদ (সা)-কে 'খাতামুন নাবিয়্যিন' [১১৯] বা নবিদের সিলমোহর হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি নবুয়তের বিশাল গ্রন্থের শেষ অধ্যায় ছিলেন না; বরং তিনি ছিলেন এ গ্রন্থের বাঁধাই (বাইন্ডিং)। তাঁর কাছে যে বার্তাগুলো প্রেরণ করা হয়েছিল, তা ছিল সকল নবি-রাসূলের কাছে প্রেরিত বার্তার নির্যাস। পবিত্র কুরআনে মুসলিমদের বলতে নির্দেশ দেওয়া হয়েছে-
'আমরা তাঁর রাসূলগণের কারও মধ্যে তারতম্য করি না।' সূরা বাকারা: ২৮৫

যদি প্রত্যেক নবিকে নবুয়তের এক একটি 'পাজল পিস' হিসেবে বিবেচনা করা হয়, তাহলে মুহাম্মাদ হবেন সেই পাজলের চূড়ান্ত পিস-যা নবুয়তের ধারাবাহিকতাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। তিনি ফেরেশতা বা অতিমানব ছিলেন না; ছিলেন আমাদের মতোই মরণশীল মানুষ। আল্লাহ তায়ালা বলেন-
'বলো, আমি তোমাদেরই মতো একজন মানুষ। আমার নিকট ওহি প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহই একমাত্র ইলাহ।' সূরা কাহাফ : ১১০

বর্ণিত আছে, তিনি যখন নামাজ পড়তেন, তখন এতখানি শূন্য হৃদয়ে নামাজ পড়তেন, যেন আল্লাহর স্মরণ ছাড়া জগতে আর কিছুর অস্তিত্ব নেই। তিনি কেবল খাদ্য ও পানি থেকে বিরত থেকেই রোজা করতেন না; বরং তাঁর ও আল্লাহর মধ্যকার যাবতীয় কিছু থেকে বিরত থেকেই রোজা করতেন। তিনি তাঁর অর্থ ও সম্পদ দিয়েই কেবল অভাবগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসতেন না; বরং তাঁর সমগ্র অস্তিত্বকে আল্লাহর পথে বিলিয়ে দিতেন।

মহানবি তাঁর নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে পূর্ণভাবে সঁপে দিয়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ'র প্রকৃত অর্থকে বাস্তবে রূপায়িত করেছেন। তাই মহানবি (সা)-এর কার্যক্রম হলো দুনিয়াতে আল্লাহর গুণাবলির প্রতিফলন। আল্লাহ তায়ালা এ কথাটি এভাবে বলেছেন-
'আমি তাঁর কান, যা দিয়ে সে শোনে, তাঁর চোখ-যা দিয়ে সে দেখে, তাঁর হাত-যা দিয়ে সে ধরে, তাঁর পা-যা দিয়ে সে হাঁটে। সে আমার কাছে কিছু চাইলে আমি তাকে তা দান করি। সে আমার কাছে কোনো কিছু থেকে পানাহ চাইলে আমি তা মঞ্জুর করি।' হাদিসে কুদসি

মহানবি কেবল আল্লাহর পথনির্দেশনার মানচিত্র প্রেরণের বাহনই ছিলেন না; বরং তিনি স্বয়ং ছিলেন সেই মানচিত্রের বহিঃপ্রকাশ। এ কারণে আল্লাহ তায়ালা বলেছেন-
'যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য করল।' সূরা নিসা : ৮০

মহানবি ছিলেন আল্লাহর নিখাদ আয়না, আল্লাহর ইচ্ছার প্রয়োগের খাঁটি পাত্র। আল্লাহ তায়ালা বলেন-
'যারা তোমার কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে, তারা তো আল্লাহর কাছেই আনুগত্যের শপথ গ্রহণ করে। তাদের হাতের ওপর রয়েছে আল্লাহর হাত।' সূরা ফাতহ: ১০

আল্লাহ তাঁর অন্যান্য রাসূলদের মতো মুহাম্মাদ (সা)-কে আমাদের জন্য 'সুসংবাদদাতা ও সতর্ককারী' [১২০] হিসেবে প্রেরণ করেছেন।
তিনি বাদশাহ বা শাসক হিসেবে দুনিয়াতে আসেননি; বরং তিনি এসেছিলেন নিরাশার অন্ধকারে নিমজ্জিত মানবতার জন্য আশার আলো হিসেবে, ভয়ার্ত মানুষের জন্য নিরাপত্তা হিসেবে, দরিদ্র মানুষের জন্য দাতা হিসেবে এবং হতাশাগ্রস্ত মানুষের জন্য প্রেরণা হিসেবে। তিনি মন্দ মানুষকে ভালো মানুষ বানানোর জন্য আসেননি; তিনি এসেছেন এমন ঝরনা হয়ে, যা ঈমানের মৃত বীজে প্রাণের সঞ্চার করে।

কে ছিলেন মুহাম্মাদ
মুহাম্মাদ-এর বংশধারা ওপরের দিকে ইবরাহিম (আ)-এর সাথে যুক্ত হয়েছে, যিনি ইহুদি, খ্রিষ্টান ও মুসলিম তিন জাতির একত্ববাদের জনক। [১২১] মুহাম্মাদ ৫৭০ খ্রিষ্টাব্দ মক্কায় জন্মগ্রহণ করেন এবং ৬২ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে মদিনায় মৃত্যুবরণ করেন। তিনি ৪০ বছর বয়সে ফেরেশতা জিবরাইল-এর মাধ্যমে প্রথম ওহিপ্রাপ্ত হন।

প্রথম কিছুদিন তিনি গোপনে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত বার্তাগুলো পরিচিত মহলের মানুষের কাছে পৌঁছে দিতে থাকেন এবং একপর্যায়ে আল্লাহর নির্দেশে বহুবাদী মক্কার মানুষের কাছে একত্ববাদের ধারণা উপস্থাপন করেন। মক্কার অভিজাত ও নেতৃত্বস্থানীয় বংশ কুরাইশদের নেতাদের কাছে তিনি ঘোষণা করলেন, আল্লাহ তাঁকে বার্তাবাহক (রাসূল) হিসেবে মনোনীত করেছেন। তিনি বললেন— ‘হে কুরাইশগণ! আমি যদি বলি—পাহাড়ের পেছনে একটি বড়ো সেনাবাহিনী তোমাদের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে?’ মানুষের ভিড় থেকে বলা হলো—‘হ্যাঁ। কেননা, আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে শুনিনি।’ [১২২]

মক্কার লোকেরা মহানবি (সা)-কে এত বিশ্বাস করত যে, তাঁকে আস-সাদিক বা সত্যবাদী ও আল আমিন বা নির্ভরযোগ্য বলে ডাকত। তাঁর সততার আকাশচুম্বী সুনাম থাকা সত্ত্বেও মক্কার অধিকাংশ লোক তাঁর রাসূল মনোনীত হওয়ার দাবিকে প্রত্যাখ্যান করল। তবুও মক্কার কুরাইশদের শত্রু ও সহিংস প্রতিরোধের মুখে মুহাম্মাদ তাঁর বার্তা প্রচার চালিয়ে গেলেন।

তেরো বছর ধরে মক্কাবাসীর শারীরিক ও মানসিক নিপীড়ন সহ্য করার পর অবশেষে মহানবি মদিনায় হিজরত করলেন। মদিনার লোকেরা তাঁকে সাদরে গ্রহণ করল এবং তিনি মদিনায় একটি নতুন ইসলামি সমাজ বিনির্মাণ করলেন। সেখানে তাঁর নেতৃত্বে গড়ে ওঠা আল্লাহর একত্ববাদের ধারণা এতখানি জনপ্রিয়তা অর্জন করল যে, মক্কার কুরাইশদের অর্থনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব হুমকির সম্মুখীন হলো।

কয়েকটি সংঘাত সংঘর্ষের পর অবশেষে বড়ো যুদ্ধ এড়াতে মুসলিম ও মক্কাবাসীদের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হলো—যার নাম হুদাইবিয়ার সন্ধি। আপাত দৃষ্টিতে এ সন্ধি ছিল মক্কার অনুকূলে; কিন্তু এ চুক্তির পর মুসলিমরা স্বাধীনভাবে তাদের বার্তা সম্প্রসারণ ও সামাজিক ভিত্তি মজবুত করার দিকে মনোনিবেশের সুযোগ পেল। ফলে দলে দলে লোকেরা ইসলামের সুমহান আহ্বানে সাড়া দিতে থাকল। ওই সন্ধি সম্পর্কে কুরআনে বলা হয়েছে— ‘নিশ্চয়ই আমরা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি।’ সূরা ফাতাহ: ১

হুদাইবিয়ার চুক্তি স্বাক্ষরের দুই বছরেরও কম সময়ের মধ্যে মক্কার কুরাইশরা চুক্তিভঙ্গ করল, ফলে এই চুক্তি অকার্যকর হয়ে গেল। ফলে রাসূল ১০ হাজার অনুসারী নিয়ে মক্কা অভিযানে বেরিয়ে পড়লেন এবং শান্তিপূর্ণভাবে মক্কার নিয়ন্ত্রণ লাভ করলেন। তিনি প্রচলিত সকল নিয়মনীতিকে উপেক্ষা করে পরাজিতপক্ষের লোকদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। যারা বছরের পর বছর ধরে নিপীড়ন চালিয়ে তাঁর জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল, তারা রাসূল-এর ক্ষমা পেয়ে অভিভূত হয়ে গেল।

জীবনের শেষ বছরগুলোতে মহানবি মুসলিম বিশ্বের সীমানা সংরক্ষণ, আরবের গোত্রীয় সংঘাত নিরসন এবং ইসলামের দাওয়াত সম্প্রসারণের দিকে তাঁর মনোযোগ নিবদ্ধ করলেন। নবিজি তাঁর মৃত্যুর বছর (৬৩২ সালে) জীবনের প্রথম ও শেষ হজ সম্পাদন করেন। মহানবি (সা)-এর মৃত্যুর ১৪০০ বছর পরও তাঁর ক্ষমা, দয়া, বিশ্বাস ও ধৈর্যের শিক্ষা দুনিয়ার আনাচে-কানাচে কোটি মানুষের জন্য প্রেরণার উৎস হয়ে আছে।

মুহাম্মাদ (সা)-এর জীবনের কয়েকটি ঘটনা বিরল সততা ও পরস্পর সংঘাতে লিপ্ত দুটি পক্ষের ভেতর শান্তি স্থাপনের বিস্ময়কর ক্ষমতার জন্য দুনিয়াজুড়ে মুসলিম ও অমুসলিম নির্বিশেষে সকল মানুষের কাছে রাসূল বিশেষ সম্মানের পাত্র হিসেবে বিবেচিত হয়ে আছেন। নিচের ঘটনায় এ রকম একটি চমৎকার উদাহরণ তিনি স্থাপন করেছিলেন-
একবার কাবার একটি অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তখন কাবা ঘরে কয়েকশো মূর্তি ছিল। মক্কায় হজ করতে আসা বিভিন্ন গোত্রের হাজিরা এ মূর্তিগুলোকে কাবা ঘরে এনে স্থাপন করেছিল। ক্ষতিগ্রস্ত কাবা ঘর সংস্কার করা শেষ হলে বিভিন্ন গোত্রের নেতারা কাবার দেয়ালে স্থাপিত পবিত্র কালো পাথর (হাজরে আসওয়াদ) সরানোর উদ্যোগ নিল। কিন্তু মক্কার বিভিন্ন গোত্রের নেতারা পাথরটিকে সরানোর সম্মানসূচক কাজ কে করবে, তা নিয়ে বিতর্কে লিপ্ত হলো; এমনকী এ নিয়ে সংঘাতের সূত্রপাতও হলো। একজন বয়স্ক লোক বিবাদমান পক্ষগুলোকে থামিয়ে একটি সমঝোতায় পৌছাল। ঠিক হলো-পরবর্তী সময়ে যে ব্যক্তি প্রথম কাবায় প্রবেশ করবে, তাঁর সিদ্ধান্ত মোতাবেক বিষয়টির সুরাহা হবে। তখনও পর্যন্ত নবুয়ত লাভ না করা মুহাম্মাদ প্রথম কাবায় প্রবেশ করলেন। তিনি সবটা শুনে একটি চমৎকার সমাধান দিলেন।
প্রথমে তিনি একটি বড়ো চাদর আনতে বললেন, এরপর পাথরটিকে চাদরের মধ্যে রাখলেন, এরপর প্রতিটি গোত্রের একজন করে নেতাকে চাদরের একেকটি প্রান্ত ধরতে বললেন। সকলে মিলে নতুন স্থানে পাথরটিকে নিয়ে গেলে। এবার মুহাম্মাদ নিজ হাতে পাথরটিকে নির্দিষ্ট স্থানে স্থাপন করে দিলেন। এভাবে একটি সংঘাতমূলক পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হলো।

নবুয়ত প্রাপ্তির আগে থেকেই রাসূল (সা)-এর মধ্যে শান্তি ও সম্প্রীতি স্থাপনের অসাধারণ সৃজনশীলতা কার্যকর ছিল। একেবারে ছেলেবেলা থেকে তিনি সমাজে শান্তি স্থাপনের উপায় খুঁজে বেড়াতেন।

ক্ষমতা, সম্পদ বা সুনাম অর্জন মহানবি নবিজির লক্ষ্য ছিল না। তাঁর একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর সন্তোষ অর্জন। এমনকী মহানবি (সা)-এর একজন অনুসারী একবার তাঁর কুটির ঘরের দারিদ্র্য দশা স্বচক্ষে দেখে কেঁদে ফেলেছিলেন। রাসূল তাঁর কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন-যখন রোম ও পারস্যের সম্রাটরা আরাম-আয়েশ ও জাঁকজমকভাবে জীবনযাপন করছে, তখন আল্লাহর রাসূল এমন শক্ত মাদুরে শুয়ে রাত্রিযাপন করছে যে, তাঁর শরীরে মাদুরের দাগ ফুটে উঠছে। এ দৃশ্য সহ্য করতে না পেরে তিনি কাঁদছেন। রাসূল জবাবে বলেছিলেন, এ দুনিয়ার আরাম-আয়েশের কোনো মূল্য তাঁর কাছে নেই। রাসূল (সা)-এর দৃষ্টি নিবদ্ধ ছিল পরকালের ওপর, যেখানকার আরাম-আয়েশ হবে সীমাহীন, যেখানকার সৌন্দর্য হবে অতুলনীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-সেখানে তিনি থাকবেন তাঁর প্রভুর সবচেয়ে নিকটে। [১২৩]

এমনকী ইসলামের বিজয়ের পর বিপুল পরিমাণ ধন-সম্পদ তাঁর হস্তগত হলেও তিনি সেখান থেকে নিজের মৌলিক চাহিদা মেটানোর জন্য কোনো সম্পদ গ্রহণ করেননি। তিনি ছিলেন শান্ত ও বিনয়ী একজন মানুষ। তিনি কারও ওপর নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেননি; যদিও তিনি ছিলেন আল্লাহর প্রেরিত শ্রেষ্ঠ রাসূল, মুসলিম বিশ্বের নেতা ও শাসক। তিনি ছাগলের দুধ দোহাতেন, [১২৪] নিজের ছেঁড়া কাপড়ে তালি জুড়ে দিতেন এবং দৈনন্দিন সাংসারিক কাজ করতেন। [১২৫]

পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন-
'তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে।' সূরা আহজাব: ২১

রাসূল (সা)-এর রেখে যাওয়া উদাহরণের মাধ্যমেই আমরা কুরআনের শিক্ষা বাস্তবে রূপায়িত করার প্রশিক্ষণ পেয়ে থাকি। মহানবি তাঁর সবচেয়ে ভয়ংকর শত্রুর প্রতিও দয়া ও ক্ষমা প্রদর্শন করতেন। তাঁর জীবনের একটি বিখ্যাত ঘটনা ছিল এমন-
রাসূল (সা)-এর প্রতিবেশী ছিলেন এক বৃদ্ধা মহিলা। বৃদ্ধা রাসূল (সা)-এর দিকে প্রতিদিন ময়লা-আবর্জনা নিক্ষেপ করতেন। কারণ, তিনি রাসূল (সা)-এর প্রচারিত বক্তব্যের সাথে একমত ছিলেন না। একদিন রাসূল লক্ষ করলেন, বৃদ্ধাকে কোথাও দেখা যাচ্ছে না। তিনি বৃদ্ধাকে খুঁজতে বের হলেন এবং জানতে পারলেন, বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন। রাসূল অসুস্থ বৃদ্ধাকে দেখতে গেলেন। বৃদ্ধা যখন জানতে পারলেন রাসূল তাকে দেখতে এসেছেন, তখন তিনি রাসূল (সা)-এর বদান্যতায় অভিভূত হয়ে গেলেন এবং অবশেষে ইসলাম গ্রহণ করলেন। [১২৬]

অন্য একটি ঘটনা। মক্কার মূর্তিপূজারিদের অত্যাচার যখন সহ্যসীমা ছাড়িয়ে যাচ্ছিল, তখন একবার রাসূল (সা)-এর সাহাবিরা রাসূল (সা)-কে বললেন- তিনি যেন শত্রুদের প্রতি অভিসম্পাত করেন, যাতে তারা ধ্বংস হয়ে যায়। রাসূল জবাবে বললেন- 'নিশ্চয়ই আমি অভিশাপ দেওয়ার জন্য প্রেরিত হইনি; আমি কেবল রহমত হিসেবেই প্রেরিত হয়েছি। [১২৭] রাসূল যখন তায়েফ নগরীতে ইসলামের আহ্বান নিয়ে গেলেন, তখন তায়েফের লোকেরা তাঁর প্রতি পাথর নিক্ষেপ করল এবং তাঁকে অপদস্থ করল। এমন নাজুক মুহূর্তেও রাসূল তায়েফবাসীর ধ্বংস কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করেননি; বরং তিনি তাদের জন্য দুআ করেছেন এই আশায় যে, তাদের বংশধররা হয়তো ইসলামের বক্তব্য গ্রহণ করবে। [১২৮]

রাসূল বিশ্বাস করতেন, প্রত্যেক মানুষের হৃদয়ের ভেতরে কল্যাণময়তার বীজ বসবাস করে এবং আল্লাহ ইচ্ছা করলে যেকোনো মুহূর্তে এ বীজ বিকশিত হতে পারে। রাসূল-এর চোখ ছিল আধ্যাত্মিকতার গভীরতাসম্পন্ন। ফলে তিনি কোনো কিছুর বাহ্যিক দিকগুলোর পাশাপাশি অন্তর্নিহিত দিকগুলোর প্রতিও দৃষ্টিপাত করতে পারতেন। তিনি বীজের ভেতর ফুল দেখতে পেতেন, রাতের ভেতর ভোর দেখতে পেতেন, বাঁকা চাঁদের ভেতর পূর্ণিমা দেখতে পেতেন। তিনি মানুষের সর্বোচ্চ সুন্দর রূপটি দেখতে পেতেন। মানুষের সবচেয়ে বড়ো সম্ভাবনাগুলো তাঁর চোখে পড়ত। তিনি ভালোবাসা ও অন্তর্ভেদী কথা দিয়ে মানুষের ভেতরের সৃজনশীলতাকে পরিচর্যা করতেন।

পবিত্র কুরআনে মুহাম্মাদ-এর নাম বিশেষ মর্যাদার সাথে উচ্চারিত হয়েছে। সূর্যের আলোকে বোঝাতে কুরআনে যে শব্দ ব্যবহার করা হয়েছে, মুহাম্মাদ (সা)-এর আলো দানকারী প্রকৃতিকে বোঝাতে একই শব্দ ব্যবহার করা হয়েছে। সূর্যের আলো সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন-
'কতই না কল্যাণময় তিনি; যিনি আসমানে নক্ষত্ররাজির সমাবেশ ঘটিয়েছেন এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ (সিরাজান) আর আলো বিকিরণকারী চন্দ্র!' সূরা ফুরকান: ৬১

মুহাম্মাদ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন-
'আর আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহ্বানকারী ও আলোকদীপ্ত প্রদীপ (ওয়া সিরাজান) হিসেবে।' সূরা আহজাব : ৪৬

সূর্য যেমন অস্ত গেলেও হারিয়ে যায় না, তেমনি মুহাম্মাদ মৃত্যুবরণ করলেও তাঁর রেখে যাওয়া শিক্ষার আলো তাঁর অগণিত অনুসারীর হৃদয়কে আলোকিত করে চলেছে।

রাসূল খোদা নন; কেবল একজন মানুষই ছিলেন। তাই তাঁর মানবীয় বৈশিষ্ট্য তাঁর জীবন ও সকল মানুষের জীবনের মধ্যে একটি সেতুবন্ধন রচনা করে। আপনি যদি শরণার্থী হয়ে থাকেন, তাহলে জেনে রাখুন-মুহাম্মাদ আপনার ব্যথা বোঝেন। কেননা, তিনিও একজন শরণার্থী ছিলেন, যাকে তাঁর দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনি যদি প্রিয়জন হারানোর বেদনায় কাতর হয়ে থাকেন, তাহলে জেনে রাখুন-মুহাম্মাদ আপনার কষ্ট অনুভব করতে পারেন। কেননা, তিনি জীবদ্দশায় তাঁর প্রিয় স্ত্রী ও তিন শিশুপুত্রকে হারিয়েছেন। আপনি যদি ইয়াতিম হয়ে জন্ম নিয়ে থাকেন অথবা আপনি যদি জীবদ্দশায় আপনার বাবা-মা-কে হারিয়ে থাকেন, তাহলে জানুন-মুহাম্মাদ আপনার দুঃখ বোঝেন। কেননা, তিনি জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, মাত্র ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন। আপনি যদি আপনার বন্ধুমহল ও পরিবারের কাছ থেকে প্রত্যাখ্যানের শিকার হয়ে থাকেন, তাহলে জানুন-তিনি আপনার সমব্যথী। কেননা, তিনি তাঁর প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের দ্বারা মানসিক ও শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন। যদি দুনিয়ার কেউ আপনাকে গুরুত্ব না দেয় বা অবহেলা করে, তাহলে জেনে রাখুন-মহানবি আপনার কষ্ট বুঝতে পারেন। কেননা, তিনি মানুষকে যা বোঝাতে চেয়েছিলেন, তা বোঝাতে তাঁর বহু বছর লেগেছে।

আপনি যে অবস্থায় নিপতিত হন না কেন, রাসূল আপনার সে অবস্থার অনুভূতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছেন এবং আপনি যে উচ্চতর অবস্থানে যেতে চান না কেন, তিনি সেই শিখরে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। আপনার সবচেয়ে বড়ো সাফল্য বা সবচেয়ে বড়ো ব্যর্থতার মুহূর্তেও তাঁকে আপনি দৃষ্টান্ত ও পথনির্দেশক হিসেবে গ্রহণ করতে পারেন। কেননা, তাঁর জীবন এমন এক কম্পাস-যা আপনাকে জান্নাতের চূড়ায় পৌছে দিতে পারে।

মুহাম্মাদ আমাদের মনে করিয়ে দেন আমরা কে
পবিত্র কুরআনে আল্লাহ মহানবি (সা)-কে এভাবে সম্মানিত করেছেন-'আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত। [১২৯] অনেক বিশ্লেষকের মতে, আল্লাহ যখন রাসূল (সা)-কে 'তুমি' বলে সম্বোধন করেন, তখন তিনি মানবজাতির প্রত্যেকের বক্ষস্থিত হৃদয়কেও সম্বোধন করে থাকেন। কারণ, সকল মানুষ এক ব্যক্তি থেকে সৃষ্ট। সূরা আ'রাফ: ১৮৯

আমরা যখন মুহাম্মাদ (সা)-এর কথা আলোচনা করি এবং তাঁর জন্য দরুদ পাঠ করি, তখন আমরা মূলত আল্লাহর ইবাদতেই লিপ্ত হই। কেননা, আমরা আল্লাহর নির্দেশেরই অনুসরণ করছি। কুরআনে আল্লাহ তায়ালা বলেন-
'আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবির প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরাও নবির জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাঁর প্রতি সালাম প্রেরণ করো।' সূরা আহজাব: ৫৬

মহানবি (সা)-এর নবুয়তি আলোর (নুর মুহাম্মাদ) স্মরণ আমাদের ভেতরের কল্যাণময়তার বীজকে বিকাশে সাহায্য করে। আমরা যখন রাসূল (সা)-এর প্রতি সালাম প্রেরণ করি, তখন আমরা মূলত নিজের প্রতিও সেই সালাম প্রেরণ করে থাকি।

আমরা যতই মানবীয় মনস্তত্ত্ব আবিষ্কার করছি, ততই দেখতে পাচ্ছি-মানবীয় সীমাবদ্ধতার দেয়ালকে ভাঙতেই দুনিয়াতে নবি-রাসূলদের আগমন ঘটেছিল। দৌড়বিদ রজার ব্যানিস্টার-এর উদাহরণ থেকে বিষয়টি পরিষ্কার বোঝা যেতে পারে-
১৯৫৪ সালে রজার ব্যানিস্টার নামে এক দৌড়বিদ মানবেতিহাসে প্রথমবারের মতো চার মিনিটের কম সময়ে এক মাইল দূরত্ব অতিক্রমের রেকর্ড স্থাপন করে। বিস্ময়কর ব্যাপার হলো, ব্যানিস্টারের এ রেকর্ড গড়ার কয়েক বছরের মধ্যে বেশ কয়েকজন দৌড়বিদ চার মিনিটের কম সময়ের মধ্যে এক মাইল দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। ব্যানিস্টার মূলত কোনো রেকর্ড ভাঙেননি, তিনি শুধু মানুষের মধ্যকার মনস্তাত্ত্বিক দেয়াল ভেঙে দেখিয়ে দিয়েছেন-মানুষের পক্ষে কী করা সম্ভব! [১৩০] একইভাবে আল্লাহ তাঁর নবি-রাসূলদের দুনিয়াতে পাঠিয়েছেন আধ্যাত্মিকতার সামনের বাধা অপসারণের জন্য, যাতে মানুষ তার নিজের সম্ভাবনা বিকাশের জন্য উপযুক্ত দৃষ্টান্ত চোখের সামনে দেখতে পায়।

সূর্যের সাথে তুলনা করলে মহানবি (সা)-কে পূর্ণিমার চাঁদ হিসেবে আখ্যা দেওয়া যায়। কেননা, তিনি আল্লাহর পরম সত্যের দিকে মুখ করে আছেন এবং আমাদের আত্মার ভেতরের অন্ধকারকে আলোকিত করে চলেছেন। তিনি আল্লাহর বার্তার সাথে নিজের বিনয়, নম্রতা, দয়া, ভালোবাসা ও ক্ষমার গুণকে একীভূত করেছেন। তাঁর কাজ ওহির চেতনার পর্দাকে উন্মোচিত করেছে, তাঁর কথা মানুষের মধ্যে প্রচলিত ভুল ধারণার অপনোদন করেছে, তাঁর চরিত্র ইবাদতের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং তাঁর পুরো জীবন আল্লাহর একত্ববাদ ধারণার বহিঃপ্রকাশ হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। রাসূল আমাদের শিখিয়েছেন-কী করে হিংসা, কাম, ক্রোধ, লোভ, অহংকারের মতো কুপ্রবৃত্তিগুলো থেকে বেঁচে থাকা যায়, কী করে তওবা ও জিকিরের মাধ্যমে নিজের হৃদয়কে পরিশুদ্ধ করে তোলা যায়। রাসূল আমাদের শিখিয়েছেন, জগতে যা কিছু আমরা দেখি-তা হলো সেই জিনিসের প্রতিফলন, যা আমরা নিজের ভেতর বহন করে চলেছি। কাজেই আমাদের জীবনকে বদলাতে হলে আমাদের হৃদয়কে বদলানোর দিকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে।

পচে যাওয়া হৃদয়ের সাথে সৎকর্ম একটি কপটতা এবং পবিত্র হৃদয়ের সাথে সৎকর্মহীনতা একটি বিভ্রম। মহানবি আমাদের শিখিয়েছেন-কীভাবে অভ্যন্তরীণ পরিশুদ্ধি ও বাহ্যিক আনুগত্যের সমন্বয় সাধান করে আধ্যাত্মিক পূর্ণতার যাত্রাপথে এগিয়ে যেতে হয়। মহানবি বলেছেন- 'আমি মহান চারিত্রিক বৈশিষ্ট্যের পূর্ণতা সাধনের জন্য দুনিয়াতে এসেছি।' [১৩১]

রাসূল দেখিয়ে গেছেন, নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়; বরং নেতৃত্ব মানে ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয়কে অনুপ্রাণিত করা।

টিকাঃ
১১৬. এর আগে উল্লেখ করা হয়েছে, সকল মানুষের রুহ সৃষ্টির পর সব রুহকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন-'আমি কি তোমাদের রব নই?' সবগুলো রুহ জবাবে বলেছিল- 'নিশ্চয়ই, এ ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি।' সূরা আ'রাফ: ১৭২
১১৭. তিরমিজি
১১৮. মহানবি -এর স্ত্রী আযিশা বলেছেন-'নিশ্চয়ই করআনই ছিল প্রিয়নবির চরিত্র।'
১১৯. সূরা আহজাব: ৪০
১২০. সূরা বাকারা: ১১৯
১২১. মুসা ছিলেন ইবরাহিম-এর দ্বিতীয় পুত্র ইসহাক-এর বংশধর এবং মুহাম্মাদ ছিলেন ইবরাহিম-এর প্রথম পুত্র ইসমাইল-এর বংশধর।
১২২. বুখারি, মুসলিম
১২৩. বুখারি, মুসলিম
১২৪. আহমাদ
১২৫. বুখারি
১২৬. Arbil, Majd. 'The Compassion of the Prophet Towards Those Who Abused Him.' IslamiCity, June 26, 2018
১২৭. মুসলিম
১২৮. বুখারি, মুসলিম
১২৯. সূরা কালাম: ৪
১৩০. Taylor, Bill. 'What Breaking the Four-Minute Mile Taught Us About the Limits of Conventional Thinking.' Harvard Business Review. April 10, 2018

📘 সিক্রেটস অব ডিভাইন লাভ > 📄 নামাজ : আল্লাহর ভালোবাসাকে ধারণ

📄 নামাজ : আল্লাহর ভালোবাসাকে ধারণ

আরবি শব্দ সালাহ (নামাজ) এসেছে তিন বর্ণের মূল শব্দ, ص ل থেকে, যার অর্থ-মিনতি করা, কাছ থেকে অনুসরণ করা, সংযুক্ত হওয়া, বন্ধনে আবদ্ধ হওয়া ইত্যাদি। আমরা যখন নামাজ পড়ি, তখন আমরা জগতের সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করি এবং আল্লাহর পরম সত্যের (আল হাক্ক) সাথে নিজেকে যুক্ত করি। নামাজ হলো এমন এক ইবাদত-যেখানে বিনয়, ধ্যান ও কুরআন পাঠের মাধ্যমে মানুষের শরীর, মন, চেতনা ও আত্মা একাকার হয়ে যায়। নামাজ হলো এমন এক চার্জিং স্টেশন, যেখান থেকে দৈনিক পাঁচবার আমরা আমাদের হৃদয়কে আল্লাহর ভালোবাসার চার্জ দিয়ে পূর্ণ করি।

আল্লাহ তায়ালা বলেন- 'আমি জিন ও মানুষকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি।' (সূরা জারিয়াত: ৫৬)। আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো-আল্লাহর নিঃশর্ত ভালোবাসার যন্ত্রে পরিণত হওয়ার মাধ্যমে তাঁকে জানা, ভালোবাসা এবং তাঁর ইবাদতে মগ্ন হওয়া। নামাজ হলো একটি অ্যান্টেনার মতো, যে অ্যান্টেনা দিয়ে বিশ্বজগতে প্রচারিত (ব্রডকাস্ট) আল্লাহর ভালোবাসাকে নিজের হৃদয়ে ধারণ করা যায়।

আল্লাহ তায়ালা বলেন- 'তোমরা যেখানেই থাকো, তিনি তোমাদের সাথে আছেন।' (সূরা হাদিদ : ৪)। তিনি আরও বলেন- 'আমি মানুষ সৃষ্টি করেছি। তার মন নিভৃতে যে কুচিন্তা করে, সে সম্বন্ধেও আমি অবগত। আমি তার গ্রীবাস্থিত ধমনি থেকেও অধিক নিকটবর্তী।' (সূরা ক্বফ : ১৬)। তাই নামাজ মানে আল্লাহর নিকটবর্তী হওয়া নয়; বরং আমরা আল্লাহর কতটা নিকটবর্তী সে কথা স্মরণ করা।

'যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই, যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায়, তারা সঠিক পথে চলবে।' (সূরা বাকারা: ১৮৬)। আমরা যখন আন্তরিকভাবে আল্লাহকে ডাকি, তখন তিনি আমাদের ডাকে সাড়া দেন এবং তাঁর নৈকট্যকে আমাদের জন্য উন্মোচন করেন। আমরা যখন নিজেদের সত্তাকে পেছনে রেখে আল্লাহর দিকে ফিরি, তখন অনুভব করতে পারি যে, আমরা সৃষ্টিজগৎ থেকে বিচ্ছিন্ন নই। আল্লাহ দূর আকাশের বাসিন্দা নন; বরং আমাদের হৃদয় থেকে শুরু করে সৃষ্টিজগতের সবকিছুতে আল্লাহর ভালোবাসার প্রতিফলন অবিরতভাবে ঘটে চলেছে।

'ভালোবাসা খুঁজে বেড়ানো তোমার কাজ নয়। তোমার কাজ হলো- ভালোবাসার সামনে যে দেয়ালগুলো তুমি নির্মাণ করেছ, সেগুলো খুঁজে বের করা।' -জালালুদ্দিন রুমি। নামাজ কেবল কিছু শারীরিক অবস্থান পরিবর্তনের নাম নয়। কিছু প্রার্থনা-বাক্য উচ্চারণ ও বিনয় প্রদর্শনই নামাজের মূলকথা নয়। আমরা যখন নামাজে দাঁড়াই, তখন মূলত ভালোবাসার কক্ষপথে যুক্ত হই, নদীর সাথে প্রবাহিত হই, গাছের ঝিরঝিরে বাতাসের সাথে মিশে যাই, চাঁদের সঙ্গে নাচি এবং পাখিদের সাথে গান গাই। আমরা যখন নামাজ পড়ি, তখন জগতের অস্তিত্বশীল সেই সব সৃষ্টির সাথে যুক্ত হই-যারা অবিরতভাবে আল্লাহর প্রশংসা করে চলেছে।

'তুমি কি দেখ না যে, আল্লাহকে সিজদা করে যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে; সূর্য, চাঁদ, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে। আবার অনেকের ওপর শাস্তি অবধারিত হয়ে আছে। আল্লাহ যাকে অপমানিত করেন, তাকে আর সম্মানিত করার কেউ নেই। আল্লাহ যা ইচ্ছা তা-ই করেন।' (সূরা হজ: ১৮)। নামাজ কোনো শাস্তি নয়, নয় কোনো পুরস্কার; বরং নামাজ হলো আল্লাহর সাথে আমাদের সহজাত সংযুক্ততার একটি চর্চা। নামাজের গভীরতম উদ্দেশ্য কোনো লক্ষ্য অর্জন নয়; বরং নামাজ হলো আল্লাহর সাথে আন্তরিক কথোপকথনের একটি মাধ্যম মাত্র।

নামাজ আপনারই জন্য। আল্লাহর আমাদের প্রার্থনার কোনো প্রয়োজন নেই। তাই আমাদের প্রার্থনা আল্লাহর জন্য নয়; বরং আমাদের নিজেদের আত্মার সুরক্ষার জন্য। ১০০ আমরা যদি পাপ করার পর আল্লাহর কাছে প্রার্থনা করা বন্ধ করে দিতাম, তাহলে জগতের কাউকে প্রার্থনারত দেখতে পাওয়া যেত না। মানুষ মাত্রই ভুল; পাপের ঊর্ধ্বে কেউ নেই। ঈমানদার সে নয়, যার কোনো পাপ নেই; বরং ঈমানদার সে, যে পথভ্রষ্ট হওয়ার পর আবার আল্লাহর কাছে ফিরে আসে।

'এসো, তুমি যে-ই হও, চলে এসো। তুমি পর্যটক, প্রার্থনাকারী, প্রেমিক, পরিত্যাগকারী যে-ই হও-কোনো সমস্যা নেই। এটি হতাশার কাফেলা নয়। তুমি যদি তোমার ওয়াদা হাজারবারও ভেঙে থাকো, তবুও তুমি নির্ভয়ে চলে এসো। এসো, তুমি চলে এসো।' -জালালুদ্দিন রুমি।

প্রকৃতপক্ষে সে-ই সবচেয়ে বড়ো দুর্ভাগা, যে আল্লাহর ক্ষমা প্রার্থনাহীন জীবনযাপন করে। আল্লাহ হলেন 'আফউ' বা ক্ষমাকারী, যাঁর ক্ষমাশীলতা মহাসাগরের চাইতেও বিশাল। তিনি আমাদের পাপের সকল রেকর্ড এমনভাবে মুছে দেন, যেন ওই রেকর্ডে কোনো কালে কিছুই ছিল না।

'তোমার রবের সপ্রশংস তাসবিহ পাঠ করো এবং তাঁর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।' (সূরা নাসর: ৩)। যদি আপনি দেখেন-আপনি কুপ্রবৃত্তির সেই প্ররোচনায় আবার পড়েছেন, যে প্ররোচনাকে আপনি আগেই জয় করেছেন বলে ভেবেছিলেন, তাহলে হতাশ হবেন না। ভুল করা ও ফিরে আসার প্রক্রিয়াটি অনেকটা স্পাইরালের মতো। আপনি হয়তো ভাবছেন, আপনি পেছনে চলে গেছেন; কিন্তু আপনি জানেন না, আপনি আরও গভীরে প্রবেশ করেছেন। তওবার চর্চা হলো আপনার ভেতকার এমন আধ্যাত্মিক সংশোধন, যার মাধ্যমে আপনি আপনার হৃদয় ও সংকল্পকে আবার আল্লাহর সাথে যুক্ত করতে পারেন।

নামাজ আমাদের আধ্যাত্মিক, শারীরিক ও মানসিক উপশম দান করে। কয়েক ডজন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মাটি বা মেঝেতে উবু হয়ে সিজদা করার মধ্যে অনেক উপকারিতা রয়েছে। খালি পা, হাত ও কপাল যখন মাটি স্পর্শ করে, তখন আমাদের শরীরের অনেক ক্ষতিকর বৈদ্যতিক চার্জ ডিসচার্জ হয়ে যায়। ১৩৮ শুধু শারীরিক উপকারিতা নয়, সিজদার মাধ্যমে আমরা অনেক আধ্যাত্মিক উপকারিতা পেয়ে থাকি। সিজদা আমাদের আল্লাহর শ্রেষ্ঠত্ব ও নিজের তুচ্ছতার কথা মনে করিয়ে দেয়। মুসলিম শরিফে রাসূল ﷺ বলেছেন- 'আল্লাহর বান্দা তাঁর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় তখন, যখন সে সিজদায় থাকে। অতএব, তোমরা আল্লাহর কাছে মিনতি করো।'

কখনো কখনো রাসূলুল্লাহ ﷺ এত লম্বা সময় ধরে সিজদা করতেন যে, সেই সময়ে ৫০টি কুরআনের আয়াত তিলাওয়াত করা যেত। ১৩৯ আমরা যখন সিজদা করি, তখন দুনিয়ার সকল দুশ্চিন্তার বোঝা আমাদের মাথা থেকে নেমে যায়। নদীর স্রোত যেমন সমুদ্রে প্রবেশ করে প্রশান্ত হয়ে যায়, আমাদের কষ্ট-বেদনা ও নানা সমস্যাও তেমনি আল্লাহর ভালোবাসার সমুদ্রে প্রবেশ করে প্রশমিত হয়ে যায়।

'নিশ্চয়ই যখন বান্দা নামাজে দাঁড়ায়, তখন তার পাপগুলো মাথায় অবস্থান করে। যতবার সে রুকু ও সিজদা করে, ততবার তার পাপগুলো ঝরে পড়ে যায়।' ১৪০

নামাজের বিধান নামাজই একমাত্র ইবাদত, যেটি জিবরাইল (আ)-এর মাধ্যমে নয়; মহানবি মুহাম্মাদ (সা)-কে আল্লাহ সরাসরি দান করেছেন। আল্লাহ মানুষের সাথে কথা বলেন তাঁর রাসূলদের কাছে পাঠানো ওহির মাধ্যমে আর মানুষ আল্লাহর সাথে কথা বলে নামাজের মাধ্যমে। এ কারণে, এমনকী আমরা যখন একাকী নামাজ পড়ি, তখনও বলি- 'আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই সাহায্য প্রার্থনা করি।' (সূরা ফাতিহা : ৫)।

সময় আপেক্ষিক। আইনস্টাইন দেখিয়েছেন, কোনো বস্তু যখন আলোর গতির কাছাকাছি পৌঁছে যায়, তখন সেই বস্তুর জন্য সময় ধীর হয়ে যায়। ১৩৫ মহাজগতে ভ্রমণ করে চলা একটি আলোকরশ্মি বাস করছে বর্তমান মুহূর্তে; যার কোনো অতীত নেই, নেই কোনো ভবিষ্যৎ। আমরা যদি কোনোভাবে সেই আলোকরশ্মিতে প্রবেশ করতে পারি, তাহলে সময় থেমে যাবে। এ কারণে যখন আমরা আন্তরিকভাবে সেই আল্লাহর উপস্থিতির সাথে যুক্ত হই- 'যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের আলো' ১৩৬ তখন সময় প্রসারিত হতে শুরু করে।

আজান ও অজু। দৈনিক পাঁচবার আজানের মাধ্যমে দুনিয়ার সবকিছু থেকে মনোযোগ সরিয়ে আমাদের এক আল্লাহর দিকে দৃষ্টি নিবদ্ধ করার আহ্বান জানানো হয়। আজান আমাদের মনে করিয়ে দেয়- আমার হাতের কাজের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহকে স্মরণ করা। আজান আমাদের মনে করিয়ে দেয়, নামাজ হলো সাফল্যের সর্বোচ্চ আধ্যাত্মিক উপলব্ধি (হাইয়া আলাল ফালাহ)। অজুর মাধ্যমে নিজেকে পবিত্র করে নিতে হয়। মুহাম্মাদ (সা) বলেছেন- 'নামাজের চাবি হলো অজু।' ১৪২

কাবার দিকে মুখ ফেরানো। আমাদের একতাবদ্ধ করার লক্ষ্যেই সবাইকে একটি ভৌগোলিক কেন্দ্রের দিকে মুখ ফেরাতে বলা হয়েছে। 'সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে; বরং বড়ো সৎকর্ম হলো এই যে, যারা ঈমান আনবে আল্লাহর ওপর, কিয়ামত দিবসের ওপর, ফেরেশতাগণের ওপর এবং সমস্ত নবি-রাসূলগণের ওপর...' (সূরা বাকারা: ১৭৭)।

আল ফাতিহা : হৃদয়-উন্মোচক। প্রতিটি নামাজ শুরু হয় পবিত্র কুরআনের প্রথম সূরা ফাতিহা দিয়ে। ফাতিহা শব্দের অর্থ ভূমিকা, শুরু, সূচনা, উন্মোচক। এ সূরাটি আমাদের হৃদয়কে আল্লাহর পথনির্দেশের আলোর সামনে উন্মোচন করে দেয়। ১৪৩

নামাজ ও আল্লাহর স্মরণের রহস্য। দিনে পাঁচবার নামাজ পড়া সহজ কাজ নয়, তবে খাঁটি মুমিনের কাছে এটি আল্লাহর আদেশের আনুগত্যের চাইতেও বেশি কিছু। নামাজ হলো আল্লাহর দয়ার সাগরে সাঁতার কাটা এবং আত্মার প্রতিটি অণুকে আল্লাহর কৃতজ্ঞতার সাগরে নিমজ্জিত করা।

'তোমার রবের সপ্রশংস তাসবিহ পাঠ করো এবং তাঁর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।' (সূরা নাসর: ৩)। যখন সমগ্র দুনিয়া তোমাকে ধাক্কা দিয়ে হাঁটুর ওপর ভর দিয়ে বসতে বাধ্য করে, তখন জেনে রেখ- সেটাই তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার সবচেয়ে উপযুক্ত অবস্থান।

টিকাঃ
১০০. সুরা জাসিয়া: ১৫
১০৩. বুখারি, মুসলিম
১০৪. তিরমিজি
১৩৫. Redd. Nola Taylor. 'Einstein's Theory of General Relativity.' Space.com. November 8, 2017
১৩৬. সূরা নুর: ৩৫
১৩৭. Alban, Deane. 'How to Increase Blood Flow to the Brain.' Brain Fit, June 24, 2018
১৩৮. Chevalier, Gaetan, et al. 'Earthing: Health Implications of Reconnecting the Human Body to the Earth's Surface Electrons.' Journal of Environmental and Public Health.
১৩৯. বুখারি
১৪০. ইবনে হিব্বান
১৪১. সূরা আম্বিয়া: ৩০
১৪২. তিরমিজি
১৪৩. মুসলিম

📘 সিক্রেটস অব ডিভাইন লাভ > 📄 জাকাত : আল্লাহর দান বিতরণ

📄 জাকাত : আল্লাহর দান বিতরণ

যারা আল্লাহর সন্তুষ্টি সাধন ও নিজেদের মনে (ঈমানের) দৃঢ়তা সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাদের তুলনা সেই বাগানের ন্যায়-যা উচ্চভূমিতে অবস্থিত, তাতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে দ্বিগুণ ফল ধরে। যদি তাতে বৃষ্টিপাত না-ও হয়, তবে শিশিরবিন্দুই যথেষ্ট। তোমরা যা কিছুই করো, আল্লাহ তার সম্যকদ্রষ্টা। সূরা বাকারা : ২৬৫
তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করো।

যখন আপনার কাছে এমন কিছু আছে-যা অপর কোনো ব্যক্তির প্রয়োজন, তখন সেই ব্যক্তির প্রার্থনার জবাব আল্লাহ আপনার মাধ্যমে দেন। যখন অপরের কোনো প্রয়োজন পূরণের প্রশ্নে আপনি 'হ্যাঁ' বলেন, তখন আপনি আল্লাহর ভালোবাসা, বদান্যতা, উদারতা ও প্রাচুর্যের উপকরণে পরিণত হয়ে যান। আল্লাহ তায়ালা বলেন-
'তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না, যতক্ষণ না তা ব্যয় করবে-যা তোমরা ভালোবাসো।' সূরা আলে ইমরান: ৯২
আল্লাহ আমাদের প্রিয়বস্তুগুলো দান করতে বলেছেন। কারণ, সৃষ্টিকে ভালোবাসা হলো আল্লাহকে ভালোবাসারই বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন-
'সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না।'

কেবল দুআ ও প্রশংসাবাণী উচ্চারণের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না; বরং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য আপনাকে তাঁর সৃষ্টির প্রতি দানশীল ও সহানুভূতিশীল হতে হবে। আল্লাহ কুরআনে দুই ধরনের দানের কথা বলেছেন: সাদাকা ও জাকাত। সাদাকা হলো সেই দান, যা আদায় করতে উৎসাহিত করা হয়েছে। আর জাকাত হলো সেই দান, যা আদায় করা বাধ্যতামূলক।
সাদাকা হলো অপরের কল্যাণার্থে খাঁটি সংকল্পের ভিত্তিতে প্রদান করা উপহার। অন্যদিকে জাকাত হলো একটি বাধ্যতামূলক কাজ, যা শর্তহীনভাবে আল্লাহর বান্দাদের নিকট বিতরণ করতে হয়।
'একজন মুমিন কোনো গাছ রোপণ করলে বা কোনো বীজ বপন করলে সেই গাছ থেকে পাওয়া ফল যখন অন্য মানুষ ও পশুপাখি খায়, তখন সেটি মুমিনের দান হিসেবে গণ্য হয়।'

কেবল অর্থদানই সাদাকা নয়; বরং কল্যাণকর যেকোনো কাজ করা বা সেই কাজটিকে উৎসাহ দেওয়া বা কোনো কল্যাণকর কাজে অংশ নেওয়াও সাদাকা। তাই রাস্তা থেকে ক্ষতিকর কোনো কিছু সরিয়ে দেওয়া, বয়স্ক লোকদের সাথে ধৈর্যপূর্ণ আচরণ করা, অন্ধ লোককে পথ দেখানো-সবই সাদাকার অংশ। এমনকী মহানবি ﷺ বলেছেন-
'তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়াও একটি সাদাকা।'
হতাশ ব্যক্তিকে আশা দেওয়া, বেদনার্ত ব্যক্তির প্রতি মমতা প্রদর্শন করা, দুর্বলের প্রতি সহানুভূতি প্রদর্শন করা, মজলুমের পক্ষে কণ্ঠ উচ্চকিত করা এবং নির্বিশেষে সকলের প্রতি হাসি ও আনন্দ উপহার দেওয়া-এ সবই সাদাকার অন্তর্ভুক্ত।

কথা বলার মাধ্যমে সাদাকা
মুহাম্মাদ ﷺ বলেছেন-'একটি সুন্দর কথা একটি সাদাকা।' আমাদের কথা বলার সক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। কাজেই আমাদের জিহ্বাকে বাজে ও বেহুদা কথা, গিবত ও ক্ষতিকর কথা থেকে সুরক্ষিত রাখতে হবে। সুফিরা বলেন-
'কোনো কথা বলার আগে কথাটিকে তিনটি দরজা দিয়ে অতিক্রম করাও। প্রথম দরজায় নিজেকে প্রশ্ন করো-এটি কি সত্য? দ্বিতীয় দরজায় নিজেকে প্রশ্ন করো-এটি কি প্রয়োজনীয়? এবং তৃতীয় দরজায় প্রশ্ন করো-এটি কি কল্যাণকর?'
আমাদের কথা বলার সক্ষমতাকে অবশ্যই অন্যদের প্রেরণা, উৎসাহ ও পথনির্দেশ প্রদানের কাজে ব্যয় করতে হবে। প্রতিটি কথারই একটি শক্তি রয়েছে। তাই তো আলি বলেন-
'কেবল তখনই কথা বলো, যখন তোমার বলা কথা নীরবতার চেয়ে বেশি সুন্দর হয়।'
সৃষ্টিজগতের সবকিছু অস্তিত্বশীল হয়েছে আল্লাহর কথা 'হও'-এর মাধ্যমে। অতএব খেয়াল রাখুন, আপনার জিহ্বা হলো একটি ছুরির মতো। এ জিহ্বা কাউকে হত্যা করতে পারে, আবার ডাক্তারের হাতে পড়লে তা দিয়ে কারও প্রাণ রক্ষাও পেতে পারে।

জাকাত : আপনার ওপর আল্লাহর অনুগ্রহের করো
প্রয়োজনমাফিক অভাবগ্রস্তদের প্রতি দানের হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সামর্থ্যবান মুসলিমদের বছরে একবার সকল সম্পদের শতকরা ২.৫ ভাগ গরিবদের দান করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তাকে জাকাত বলা হয়। এক্ষেত্রে একটি বিষয় হলো-জাকাত প্রদান করা তার জন্যই অবশ্য কর্তব্য, যার সারা বছরের ব্যয় মেটানোর পর নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে। জাকাত কেবল ৮ ধরনের মানুষকে দেওয়া যায়। আল্লাহ তায়ালা বলেন- 'জাকাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, জাকাত বিতরণের কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারী ও মুসাফিরের জন্য। এ আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।' সূরা তাওবা : ৬০
তবে জাকাত বা সাদাকা যা-ই হোক না কেন, তা অবশ্যই বৈধ পথে উপার্জিত (হালাল) হতে হবে। এখানে উল্লেখ্য যে, নিজ পরিবারের মৌলিক চাহিদা পূর্ণ করার পরই কেবল জাকাত প্রদান করা বাধ্যতামূলক। এটি সাধারণ কোনো দান নয়; বরং আমাদের ওপর আল্লাহর দেওয়া অনুগ্রহের করো, যা সমাজের নিম্ন আয়ের মানুষদের জন্য ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

জাকাতের আরেকটি অর্থ হলো-'যা পরিশুদ্ধ করে'। শরীর থেকে যেমন বর্জ্য পদার্থ বেরিয়ে গেলে শরীর পবিত্র হয়, তেমনি জাকাত পুরো সম্পদকে পবিত্রতা দান করে।
'তোমাদের নিজেদের কল্যাণে ব্যয় করো। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফলকাম।' সূরা আত-তাগাবুন: ১৬
কৃতজ্ঞতা ও ঈমানের শত্রু হলো লোভ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন- 'আমি এ ভয় করি না যে, আমার মৃত্যুর পর তোমরা অন্য কারও উপাসনা শুরু করে দেবে; বরং এ ভয় করি, তোমরা দুনিয়াবি সম্পদের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করবে।'
আমরা যখন অপরকে দান করি, তখন বস্তুগত দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণের বাঁধন ঢিল হতে শুরু করে। জাকাত সমাজে সম্পদ প্রদান ও গ্রহণের মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠা করে। আমরা যদি নিশ্বাস গ্রহণ করি, কিন্তু না ছাড়ি, তাহলে আমাদের শরীরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, জাকাত না প্রদান করলে সমাজে একই রকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে। জাকাত হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি একটি অনুগ্রহ। কেননা, জাকাতের মাধ্যমে আমার আমাদের ধন-সম্পদকে পরিশুদ্ধ করি। আমরা আমাদের প্রবৃত্তিকে যত কম তৃপ্ত করব, আমাদের আত্মা ততই আধ্যাত্মিক পথে যাত্রার জন্য প্রস্তুত হয়ে উঠবে। মনে রাখতে হবে, আমাদের কাছে যা কিছু আছে, তার মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হই না; বরং যা কিছু আমরা দান করি, তার মাধ্যমেই আল্লাহর নিকটবর্তী হই। যেহেতু আমাদের কাছে যা কিছু আছে তার সবই ধ্বংসশীল, সেহেতু যা কিছু আমরা দান করে দিই, কেবল তা-ই আমাদের জন্য থেকে যায়।

মুহাম্মাদ ও তাঁর স্ত্রীর কথোপকথনের মাধ্যমে এ কথাটি অসাধারণভাবে ফুটে উঠেছে। একবার রাসূল -এর স্ত্রী একটি জবাই করা ভেড়ার গোশত বিলিয়ে দিলেন। রাসূল তাঁকে জিজ্ঞেস করলেন-'কিছু কি বাকি আছে?' স্ত্রী জবাবে বললেন-'এটির ঘাড় ছাড়া কোনো কিছু আর অবশিষ্ট নেই।' রাসূল জবাবে বললেন-'এর সবকিছুই আছে (আল্লাহর হিসাবে), এর ঘাড়টি ছাড়া।' রাসূলুল্লাহ বলতে চেয়েছেন-যা কিছু আমরা আল্লাহর পথে দান করি, প্রকৃতপক্ষে সেগুলোই কেবল রয়ে যায়।
আমরা এ জগতে যে সৎকর্মের বীজ বপন করি, তা কখনো নষ্ট হয়ে যায় না; বরং সেগুলো মৃত্যুপরবর্তী জগতে আমাদের জন্য বিশাল সঞ্চয় হয়ে দেখা দেবে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন-
'অতএব, তোমাদের যা দেওয়া হয়েছে, তা পার্থিব জীবনের ভোগ মাত্র। আর যা আল্লাহর কাছে রয়েছে, তা উৎকৃষ্ট ও স্থায়ী। এগুলো তাদের জন্য, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের পালকর্তার ওপর ভরসা করে।' সূরা আশ-শূরা: ৩৬
আমরা যখন কবরে প্রবেশ করব, তখন আমাদের সঞ্চিত ধন-সম্পদ আমাদের সাথে যাবে না; বরং যে দান ও সৎ কাজ দুনিয়াতে করব, তা-ই আমাদের সাথে যাবে।
'দান সম্পদ কমায় না।'
জাকাত শব্দটির যে শব্দ থেকে উৎপত্তি হয়েছে, তার অর্থ-বৃদ্ধি, বহুগুণ ইত্যাদি। আমরা যখন আল্লাহর জন্য দান করি, তখন মূলত আমরা আল্লাহর উদারতা ও দয়ার জন্য নিজের দরজা খুলে দিই এবং আরও সম্পদ প্রাপ্তির জন্য নিজেকে উপযুক্ত করে তুলি। আল্লাহ তায়ালা বলেন-
'বলো, আমার প্রতিপালক তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন, আর যার জন্য ইচ্ছা সীমিত করেন। তোমরা যা কিছু (সৎ কাজে) ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন। তিনিই সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা।' সূরা সাবা : ৩৯
এ আয়াতে আল্লাহ দানের বিনিময় দেবেন বলেছেন। অন্য একটি আয়াতে আল্লাহ বলেন, তিনি বিনিময় হিসেবে বহুগুণ বেশি দান করবেন। আল্লাহ তায়ালা বলেন-
'এমন কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে-ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন? আর আল্লাহ সংকীর্ণ ও প্রসারিত করেন এবং তাঁরই নিকট তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।' সূরা বাকারা: ২৪৫

আপনার জাকাতের মালিক আপনি নন
প্রদানকারীকে নয়; বরং গ্রহণকারীকেই জাকাতের মালিক বলা হয়। কারণ, আল্লাহ অভাবগ্রস্তদের মর্যাদা সমুন্নত রাখতে চান। জাকাত কোনো দান নয়; বরং এটি গরিবের পাওনা। যতক্ষণ এটি পরিশোধ না করছেন, ততক্ষণ আপনি দায়মুক্ত নন। জাকাত আমাদের মনে করিয়ে দেয়—যা কিছু উপার্জন করি, তার মালিক আমরা নই; বরং তা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য ঋণ। যখন আমরা কাউকে কোনো কিছু দান করি, তখন নিজের থেকে দিই না; বরং আল্লাহর দেওয়া সম্পদ থেকে দিই। আমরা আমাদের সম্পদের মালিক নই; বরং আল্লাহর সম্পদের তত্ত্বাবধায়ক মাত্র।

সুফি-সাধকরা বলেন, ‘ইসলামের চারটি মাত্রা রয়েছে। যথা— ১. যা আমার, তা আমার এবং যা তোমার, তা তোমার। ২. যা আমার, তা তোমার এবং যা তোমার, তাও তোমার। ৩. কোনো কিছুই আমার নয়, তোমারও নয়। ৪. আমার ও তোমার বলতে কিছু নেই; শুধু রয়েছে আমাদের।
কাজেই আপনি যদি আমাকে কিছু দান করেন, তবে প্রকৃতপক্ষে আপনি আমাকে দান করছেন না; বরং আল্লাহই আমাদের দান করছেন। দান গ্রহণের সময় আমি আল্লাহর আর রাজ্জাক নামের স্বাদ অনুভব করি, আর দান করার সময় আপনি আল্লাহর আল কারিম নামের স্বাদ অনুভব করেন।
নিজের উদারতার মালিকানা দাবি করবেন না। কেননা, আমাদের উদারতা হলো আল্লাহর উদারতারই বহিঃপ্রকাশ। আল্লাহ তায়ালা বলেন— ‘হে ঈমানদারগণ! দানের কথা মনে করিয়ে দিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা নিজেদের দানকে সে ব্যক্তির ন্যায় ব্যর্থ করে দিয়ো না, যে নিজের ধন ব্যয় করে লোক দেখানোর জন্য।’ সূরা বাকারা : ২৬৪

মনে রাখতে হবে, এ জগতের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দিয়ে আল্লাহ আমাদের ধন্য করেছেন। আমাদের দানের তাঁর কোনো প্রয়োজন নেই; বরং দান করার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা আমাদেরই প্রয়োজন।
আল্লাহ তায়ালা বলেন-
'যদি তোমরা প্রকাশ্যে দান করো, তবে তা উত্তম। আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তদের দান করো, তবে তা তোমাদের জন্য আরও উত্তম; অধিকন্তু তিনি তোমাদের কিছু গুনাহ মোচন করে দেবেন। বস্তুত যা কিছু তোমরা করছ, আল্লাহ তার খবর রাখেন।' সূরা বাকারা : ২৭১
গোপন দান দান-গ্রহীতার মর্যাদা সমুন্নত রাখে এবং দাতাকে অহংকার থেকে সুরক্ষা দেয়। দান করার সুযোগ পাওয়ার জন্য দাতারই উচিত আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা। যদি কেউ অভাবগ্রস্ত না হতো, তাহলে আমরা আল্লাহর উদারতা, মমতা ও ভালোবাসার প্রতিফলন ঘটানোর সুযোগ পেতাম না। তাই অভাবগ্রস্তদের দান করতে পারাই সৌভাগ্যের ব্যাপার।

আল্লাহ আমাদের যে অনুগ্রহ করেছেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে অপরের প্রতি সেবামূলক কাজের মাধ্যমে। যখন আমরা অন্যের সেবা করি, তখন নিজের ভেতরের দয়া ও মমতার বীজে পানি সিঞ্চন করি। মহান আল্লাহ বলেন-
'তোমরা ভালো কাজ করলে নিজেদের কল্যাণের জন্যই তা করবে।' সূরা বনি ইসরাইল : ৭
আমরা যখন অপরকে দান করি, তখন মূলত নিজেকেই দান করি এবং আল্লাহর দৃষ্টিতে নিজের মর্যাদাকে সমুন্নত করি; যেমনটি আল্লাহ তায়ালা বলেন-
'হে আদমসন্তন! তোমরা ব্যয় করো, আমি তোমাদের জন্য ব্যয় করব।'

দানের প্রতিটি কণাই মূল্যবান
দান করতে গিয়ে আমাদের মনে হতে পারে, মানুষের প্রয়োজনের তুলনায় আমার সামর্থ্য তো নেহায়েত তুচ্ছ। সামান্য সামর্থ্য দিয়ে কী করে মানুষের সাহায্যে এগিয়ে আসব! এমন অনুভূতি সৃষ্টি হলে খেয়াল করতে হবে, সবকিছুর সৃষ্টি খুব ক্ষুদ্র অবস্থা থেকেই হয়ে থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র মাটির কণা থেকে পাহাড়ের সৃষ্টি হয়। অতি ক্ষুদ্রাকৃতির ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে মানবশিশু অস্তিত্ব লাভ করে। এমনকী যে বিগব্যাংয়ের মাধ্যমে মহাশূন্যে এ বিশ্বের অস্তিত্ব সৃষ্টি হয়েছে, তার আকৃতি একটি মটর দানার সমান। একটি খাঁটি হৃদয় ও নিষ্কলুষ সংকল্প থেকে আল্লাহ যা সৃষ্টি করতে পারেন-তা যত ক্ষুদ্রই হোক না কেন, তাকে অবমূল্যায়ন করবেন না। যেমনটি আলি বলেছেন-
'আল্লাহর সাথে ব্যাবসা করো, তুমি অবশ্যই লাভবান হবে।'
পবিত্র কুরআনে একই কথা ধ্বনিত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন- 'যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করল সাতটি শিষ; প্রতিটি শিষে রয়েছে একশো দানা। আর আল্লাহ যাকে চান, তার জন্য বাড়িয়ে দেন এবং আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।' সূরা বাকারা: ২৬১
আল্লাহ আমাদের সাধ্য মোতাবেক দান করতে বলেছেন। মহান আল্লাহ বলেন- 'সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুসারে ব্যয় করবে। আর যার রিজিক সীমিত করা হয়েছে, সে ব্যয় করবে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে। আল্লাহ তাকে যতটা দিয়েছেন, তার অতিরিক্ত বোঝা তার ওপর চাপান না। আল্লাহ কষ্টের পর আরাম দেন।' সূরা তালাক: ৭
আজ যে ছোট্ট পদক্ষেপ আমরা ফেলছি, আগামীকাল তা কয়েক মাইল দূরের পথ পাড়ি দেবে। আপনার অর্থ দান করুন, সময় দান করুন। অর্থাৎ আপনার দান করা উচিত-এমন সবকিছু দান করুন। কেননা, আপনি কেবল শূন্য ও রিক্ত অবস্থায়ই আল্লাহর সীমাহীন অনুগ্রহের স্বাদ অনুভব করতে পারবেন। আল্লাহ তায়ালা বলেন- 'তিনি তোমাদের সেসব কিছুই দান করেছেন, যা তোমরা চেয়েছ (তোমাদের প্রয়োজনের সবকিছু পেয়েছ)। আর তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করতে চাইলে কখনো তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই বড়োই জালিম, বড়োই অকৃতজ্ঞ।' সূরা ইবরাহিম : ৩৪
মনে রাখা দরকার-যা কিছু আমরা আল্লাহর পথে দান করছি, তা ক্ষয়িষ্ণু ও ভঙ্গুর। কিন্তু বিনিময়ে আল্লাহ আমাদের যা কিছু দান করবেন, তা চিরস্থায়ী ও অসীম। বৃষ্টির একটি ফোঁটাকেও যেমন সাগর অভিবাদন জানায়, তেমনি আমাদের সামান্য দানেও আল্লাহ খুশি হন। আল্লাহ তায়ালা বলেন- 'অতএব, কেউ অণু পরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে, আবার কেউ অণু পরিমাণ অসৎ কাজ করলেও সে তা দেখবে।' সূরা জিলজাল : ৭-৮
কাজেই কোনো ভালো কাজই তুচ্ছ নয়। আলি বলেন- 'তোমার দান যদি সামান্যও হয়, তুমি লজ্জা পেয়ো না। কারণ, অভাবগ্রস্তকে ফিরিয়ে দেওয়া আরও বেশি লজ্জার।'
আল্লাহর দৃষ্টিতে কোনো সৎকর্মই ছোটো নয়। মহানবি বলেছেন- 'প্রতিটি প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের পুরস্কার রয়েছে।'
আমরা হয়তো সামান্য দয়া প্রদর্শনের মাধ্যমে পৃথিবীকে বদলে দিতে পারব না, তবে আমরা যতই ভালোবাসা রোপণ করব, ততই সুগন্ধি ফুল ফুটতে থাকবে। তাই তো রাসূলুল্লাহ বলেছেন- 'জেনে রেখ, আল্লাহর কাছে তোমাদের সেই সৎকর্ম বেশি পছন্দনীয়- যা ছোটো, কিন্তু তোমরা নিয়মিত করে থাকো।'

দানের সুফলের বৈজ্ঞানিক ব্যাখ্যা
দান কেবল আমাদের চেতনাকেই জাগ্রত করে না; বরং শারীরিক ও মানসিক প্রশান্তিও এনে দেয়। ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ-এর কিছু গবেষক আবিষ্কার করেছেন, দান মানুষের মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারকে উদ্দীপিত করে, যেটি Mesolimbic Pathway নামে পরিচিত। আমরা যখন অপরকে দান করি, তখন আমাদের মস্তিষ্ক থেকে Dopamine I Endorphins হরমোন নির্গত হয়, যা মস্তিষ্কে ব্যথার সিগন্যাল যেতে বাধা দেয় এবং সৎকর্মের সুখানুভূতি সৃষ্টি করে। ফলে আমরা গভীর প্রশান্তি বোধ করি। গবেষণায় আরও দেখা গেছে, দান করলে আমাদের আয়ু বৃদ্ধি পায়, মানসিক অবস্থা দৃঢ় হয়, সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি পায় এবং মানসিক চাপ কমে যায়। উপরন্তু দান করলে এর প্রতি আকর্ষণ আমাদের চারপাশের অন্যান্য লোকের মধ্যেও দেখা যায়। ফলে পুরো সমাজের ওপরই দানের একটি ইতিবাচক প্রভাব পড়ে। এ কারণে যখন আমরা হতাশা বোধ করি, নিরুৎসাহিত হয়ে যাই, জীবনের মানে খুঁজে পেতে ব্যর্থ হই, তখন বেশি বেশি দান করতে বলা হয়েছে—
যারা স্বীয় ধন-সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য সেই দানের পুরস্কার রয়েছে তাদের প্রভুর কাছে। তাদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিতও হবে না। সূরা বাকারা : ২৭৪

আমাদের জীবনের অধিকাংশ দুশ্চিন্তার জন্ম হয় নিজের ওপর অতিরিক্ত গুরুত্বারোপের গর্ভ থেকে। যেমনটি একজন স্কলার বলেছেন—
‘নিজেকে নিয়ে কম চিন্তা করার নাম বিনয় নয়; নিজেকে “কম” চিন্তা করার নামই বিনয়।’
যখন আমরা নিজের দৃষ্টিকে বৃহত্তর ক্যানভাসের ওপর নিবদ্ধ করি, তখন মাথা থেকে বিশাল বোঝাগুলো একে একে নেমে যেতে থাকে। তাই যখনই আমরা দুনিয়ার প্রতি আকর্ষণ বোধ করব, তখনই কিছু না কিছু দান করব। কারণ, আমরা যখন নিজেদের ওপর করা অনুগ্রহগুলোকে অপরের সাথে ভাগ করে নেব, তখন প্রকৃতপক্ষে নিজেরই উপকার করব। এজন্যই প্রবাদ আছে—
'If you want to go fast, go alone; but if you want to go far, go together. অর্থাৎ যদি দ্রুত যেতে চাও, তবে একাকী চলো; কিন্তু যদি অনেক দূর যেতে চাও, তাহলে অপরের সাথে চলো।'

মানুষের প্রশংসার জন্য দান নয়
আলি বলেছেন- 'দুনিয়াতে এমনভাবে বাস করো, যেন দুনিয়া তোমার ভেতর প্রবেশ করতে না পারে। কারণ, একটি নৌকা যখন পানির ওপর থাকে, তখন নৌকাটি ভালোভাবে চলে; কিন্তু নৌকার ভেতর পানি উঠলে সেটি ডুবে যায়।'
জাকাত ও সাদাকা হলো আমাদের হৃদয়ের জাহাজে অনুপ্রবেশ করা লোভ, কৃপণতা ও আত্মকেন্দ্রিকতাকে ফেলে দেওয়ার নামান্তর। যে ব্যক্তি খ্যাতি অর্জনের জন্য নয়; বরং আল্লাহর সামনে নিজেকে পরিশুদ্ধ হিসেবে তুলে ধরার জন্য দান করে, তার ঈমানের জাহাজ চলমান থাকে। যেমনটি আল্লাহ বলেছেন-
'যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে, আর তার প্রতি কারও এমন কোনো অনুগ্রহ নেই-যার প্রতিদান দিতে হবে-কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়; আর অচিরেই সে সন্তোষ লাভ করবে।' সূরা লাইল: ১৮-২১
সুনাম ও খ্যাতি অর্জনের জন্য নয়; বরং আমাদের কেবল আল্লাহর ভালোবাসার প্রতিফলন হিসেবে দান করতে বলা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন-
'তারা বলে-"আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদের খাদ্য দান করি। আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো শোকরও করি না।"' সূরা আদ-দাহর : ৯

সূর্য পৃথিবীকে যেভাবে দান করে
জাকাত আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহই একমাত্র দাতা এবং তিনিই একমাত্র চিরস্থায়ী। কারণ, 'আসমান ও জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর (সূরা আন-নুর: ৬৪)।' যেহেতু সবকিছু আল্লাহরই সৃষ্টি এবং সবকিছু আল্লাহর কাছেই ফিরে যাবে, তাহলে এ জগতের কোন জিনিসটির মালিক আমরা? আমরা এ দুনিয়ার তত্ত্বাবধায়ক মাত্র; এর বেশি কিছু নই। কোনো বৈষম্য না করে নির্বিশেষে সকল মানুষের প্রতি আল্লাহ যে করুণা করেছেন, তার কৃতজ্ঞতা প্রকাশ এবং অপরের সাথে তা ভাগাভাগি করে নেওয়াই আমাদের কাজ।
মহানবি বলেছেন- 'সেই ব্যক্তি মুমিন নয়, যে তার উদরপূর্তি করে খায়, কিন্তু তার প্রতিবেশী অভুক্ত থাকে।'
মুসলিম হিসেবে আমাদের দান করতে হবে তেমনভাবে, যেমনভাবে সূর্য পৃথিবীকে দান করে মুক্ত ও শর্তহীনভাবে। সূর্য কখনো পৃথিবীকে এ কথা বলে না যে, তুমি আমার কাছে ঋণী।
সকল মানুষ ও সৃষ্টজীব একটি শরীরের ভিন্ন ভিন্ন কোষের মতো। মহানবি বলেছেন- 'মুসলিম জাতি একটি শরীরের মতো। এর একটি অংশ বেদনা বোধ করলে সমগ্র শরীর বেদনা বোধ করে।'
এজন্যই পবিত্র কুরআনে বলা হয়েছে- 'যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে, সে যেন সব মানুষকেই হত্যা করে এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে।' সূরা মায়েদা : ৩২
মানুষের সেবা করা মানে আল্লাহরই সেবা করা আর মানুষকে অবহেলা করার মানে আল্লাহর অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। এটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মহানবি-এর একটি হাদিসে- 'আল্লাহ বলবেন-“হে আদমের সন্তান! আমি অসুস্থ ছিলাম, কিন্তু তুমি আমাকে দেখতে আসোনি।” মানুষ বলবে-“হে প্রভু! আমি কেমন করে আপনাকে দেখতে যেতাম, যেখানে আপনি সমগ্র বিশ্বজগতের প্রভু?” আল্লাহ বলবেন-“তুমি কি জানো না, আমার অমুক অমুক বান্দা অসুস্থ ছিল, কিন্তু তুমি তাদের দেখতে যাওনি? তুমি কি জানতে না, যদি তাদের দেখতে যেতে, তাহলে তার সাথে আমাকেও পেয়ে যেতে? হে আদম সন্তান! আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, কিন্তু আমাকে খাদ্য দাওনি।” মানুষ বলবে-
"আমি আপনাকে কীভাবে খাওয়াব, যেখানে আপনি সমগ্র বিশ্বজগতের প্রভু?" আল্লাহ বলবেন-“তুমি কি জানো না, আমার অমুক অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, কিন্তু তুমি তাকে খাদ্য দাওনি? তুমি কি জানো না, যদি তাদের খাদ্য দিতে, তাহলে আমাকে সেখানে পেতে?” আল্লাহ বলবেন-“হে আদম সন্তান! আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি দাওনি।” মানুষ বলবে-“আমি আপনাকে কীভাবে পানি দেবো, যেখানে আপনি সমগ্র বিশ্বজগতের প্রভু?” আল্লাহ বলবেন- “তুমি কি জানো না, আমার অমুক অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, কিন্তু তুমি তাকে পানি দাওনি? তুমি কি জানো না, যদি তাদের পানি দিতে, তাহলে আমাকে সেখানে পেতে?”
এই হাদিসে আল্লাহ আমাদের স্পষ্ট করে বলে দিয়েছেন-যখন আমরা সৃষ্টির সেবা করি, তখন মূলত আল্লাহরই সেবা করি।

জীবন নিস্তরঙ্গ নয়; বরং সমুদ্রের ঢেউয়ের মতো। কখনো আমরা ঢেউয়ের চূড়ায় উঠে যাই, কখনো-বা পড়ে যাই গভীর খাদে। কখনো আনন্দ ও প্রাপ্তি জীবনকে রাঙিয়ে দেয়, কখনো বিপদ ও হতাশা জীবনকে গ্রাস করে ফেলে। জীবনের অন্ধকার রাতগুলোতে যখন আমরা ভেঙে পড়ি, অসহায় বোধ করি, চাকরি হারাই, অর্থসংকটে পড়ি, ঋণগ্রস্ত হই বা চরম বিপদে নিপতিত হই, তখন জাকাত ও সাদাকা আমাদের জন্য নিরাপত্তা হিসেবে কাজ করে। আমাদের ভাইদের প্রদত্ত জাকাত ও সাদাকা আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করে, আমাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখে।
'কোন কাজ সর্বোত্তম? কোনো মানুষের হৃদয়কে খুশি করে দেওয়া, ক্ষুধার্তকে আহার করানো, দুর্দশাগ্রস্তকে সাহায্য করা, দুঃখী মানুষের দুঃখ লাঘব করা, আহতের কষ্ট দূর করা।'

টিকাঃ
১৪৫. আবু দাউদ
১৪৬. মুসলিম
১৪৭. তিরমিজি
১৪৮. বুখারি, মুসলিম
১৪৯. বুখারি
১৫০. তিরমিজি
১৫১. মুসলিম
১৫২. Safi, Omid. Radical Love: Teachings from the Islamic Mystical Tradition, Yale University Press, 2018
১৫৩. বুখারি
১৫৪. মুসলিম
১৫৫. বুখারি, মুসলিম
১৫৬. Bea, Scott. 'Why Giving Is Good for Your Health.' Health Essentials from Cleveland
১৫৭. Suttie, Jill, and Jason Marsh. '5 Ways Giving Is Good for You.' Greater Good, December 13, 2010
১৫৮. Swalin, Rachel. '4 Health Benefits of Being Generous.' Health.com, December 2. 2014
১৫৯. আল কুবরা, ইবনে আব্বাস
১৬০. বুখারি, মুসলিম
১৬১. হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো এমন হাদিস-যার মূল কথাগুলো আল্লাহর, কিন্তু বর্ণিত হয়েছে রাসূল-এর ভাষায়।

📘 সিক্রেটস অব ডিভাইন লাভ > 📄 রমজান : আত্মশুদ্ধির মাস

📄 রমজান : আত্মশুদ্ধির মাস

রমজান মাসই হলো সে মাস, যাতে নাজিল হয়েছে কুরআন-যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথের সুস্পষ্ট পথনির্দেশ। সূরা বাকারা : ১৮৫
রোজা আমাদের শরীরকে বেঁধে রাখে, যেন আমরা আত্মার চক্ষুকে উন্মুক্ত করতে পারি। -জালালুদ্দিন রুমি

পবিত্র কুরআন মুহাম্মাদ -এর ওপর অবতীর্ণ হয়েছিল চন্দ্রবছরের রমজান মাসের রহস্যময় রাত লাইলাতুল কদরে; যে রাত সম্পর্কে বলা হয়েছে-এটি 'হাজার মাসের চেয়ে উত্তম।' সূরা কদর: ৩
কুরআনের অলৌকিকত্বকে উদ্যাপন করার জন্য সমগ্র রমজান মাস ধরে মুসলিমরা দিনের বেলা পানাহার ও যৌনকর্ম থেকে বিরত থেকে আত্মশুদ্ধির চর্চা করে। একে রোজা বলা হয়। রোজার আরবি প্রতিশব্দ সাওম। এ শব্দটি যে মূলশব্দ থেকে এসেছে, তার অর্থ-আত্মসংযম। অর্থাৎ রোজা হলো নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং প্রবৃত্তির তাড়নাকে নিয়ন্ত্রণে রাখার প্রশিক্ষণ। শরীরের ওজন কমানোর নাম রোজা নয়; বরং রোজা হলো পাপের ভার কমানোর নাম।

আমরা যখন রোজা রাখি, তখন শারীরিক নয়; বরং মানসিক শক্তির উৎস থেকে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করি। যেমনটি জালালুদ্দিন রুমি বলেছেন- 'পাকস্থলীর শূন্যতার ভেতর একটি গোপন মিষ্টতা রয়েছে... যদি আমাদের সাউন্ডবক্স পুরোপুরি ভরা থাকে, তাহলে তা আত্মার ভেতর কাঁপন সৃষ্টি করতে পারে না।'
রমজান মাসে আমাদের বেশি বেশি নামাজ পড়তে বলা হয়েছে, সৎকর্ম করতে বলা হয়েছে এবং দান করতে বলা হয়েছে। এমনটি করার মাধ্যমে আমরা সেই পর্দাকে অপসারণ করি, যা আল্লাহ ও আমাদের মাঝে স্থাপিত হয়েছে। রোজার উদ্দেশ্যই হলো সংযম অর্জন।
'হে ঈমানদারগণ! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল-যাতে তোমরা সংযমশীল (মুত্তাকি) হতে পারো।' সূরা বাকারা: ১৮৩

অসীম রহমতের মাস
রমজান হলো রহমত, দয়া, অনুগ্রহ ও ভালোবাসার মাস। মাসব্যাপী রোজা রাখার বিধান কাঠিন্য আরোপের জন্য দেওয়া হয়নি; বরং মুমিনের হৃদয়ে কৃতজ্ঞতা ও শোকরের পরিচর্যার সুযোগ হিসেবে দান করা হয়েছে।
আল্লাহ তায়ালা বলেন- 'আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না; যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদের যে হিদায়াত দান দিয়েছেন, তার জন্য আল্লাহর মহত্ত্ব ঘোষণা করো এবং শোকর করো।' সূরা বাকারা: ১৮৫
এ মাসে রহমতের ফেরেশতাদের দুনিয়াতে পাঠানো হয় এবং আল্লাহর রহমতের বারিধারা আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বুখারি শরিফে বর্ণিত আছে- 'যখন রমজান মাস শুরু হয়, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।'

রমজান কেবল আত্মনিয়ন্ত্রণের নাম নয়; বরং আত্মার প্রশিক্ষণেরও নাম। প্রতিদিন রোজা রাখলে, দান করলে এবং কুরআন পড়লেই কারও রমজান সফল হয়েছে-এটি বলা যাবে না; বরং রমজানের সাফল্য নির্ভর করে রমজান মাস শেষ হওয়ার পরও এর শিক্ষাকে ধরে রাখার ওপর। সাময়িক সময়ের জন্য পাপ থেকে বিরত থাকার জন্য রোজা রাখতে বলা হয়নি; বরং হৃদয়ের ভেতর থেকে পাপের বীজ ও বদভ্যাসগুলোকে চিরতরে উপড়ে ফেলার প্রশিক্ষণ লাভের জন্য রোজা রাখতে বলা হয়েছে।
রোজা কেবল ক্ষুধা-তৃষ্ণা নিবারণ থেকে বিরত থাকার বিষয় নয়; বরং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে সামনে রাখার নাম রোজা। ইমাম গাজালি বলেছেন-
'ওষুধের তিতা স্বাদের ওপর যেমন এর কার্যকারিতা নির্ভর করে না, তেমনি রোজার ক্ষুধার ওপরই এর কার্যকারিতা নির্ভর করে না।'

আমাদের কারাগারে নিক্ষেপের জন্য কিংবা শৃঙ্খলাবদ্ধ করার জন্য রোজার বিধান দেওয়া হয়নি; বরং রোজা হলো আল্লাহর দেওয়া উপহার, যাতে আমরা নিজেদের বদলাতে পারি-কেবল এক মাসের জন্য নয়; বরং সমগ্র জীবনের জন্য। আমরা যখন কেবল আল্লাহর জন্যই রোজা রাখি, তখন মূলত এটিই প্রদর্শন করি-এ দুনিয়ার প্রতি আমাদের যতখানি ভালোবাসা আছে, আল্লাহর প্রতি ভালোবাসা তার চেয়েও অনেক বেশি। রোজা রাখার সময় যদি আমরা কার জন্য রোজা রাখছি-সে ব্যাপারে সচেতন থাকি, তখন আমাদের ক্ষুধা ও তৃষ্ণাগুলো আল্লাহর জিকির ও ইবাদতে পরিণত হয়।
তিরমিজি শরিফে বর্ণিত আছে-
'ইফতারের সময় আল্লাহর কাছে যা প্রার্থনা করা হয়, আল্লাহ তা-ই মঞ্জুর করেন এবং তা কখনো প্রত্যাখ্যাত হয় না।'
এটির কারণ সম্ভবত এই যে, যখন আমরা আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করি, তখন আল্লাহর অসীম করুণা গ্রহণের জন্য উপযুক্ততা অর্জন করি। রমজান আমাদের শিক্ষা দেয়, শৃঙ্খলা ও সীমাবদ্ধতা আমাদের স্বাধীনতাকে খর্ব করে না; বরং সত্যিকারের স্বাধীনতার ভিত্তি গড়ে দেয়।
দুনিয়ার আসক্তি আমাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে। প্রবৃত্তির তাড়না আমাদের গোলাম বানিয়ে দেয়। রোজার মাধ্যমে আমরা এ দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিলাভ করি। রোজার মাধ্যমে আমরা আবিষ্কার করতে সক্ষম হই যে, দুনিয়ার মোহের কারাগার থেকে বেরিয়ে আসার চাবি মূলত আমাদের হাতেই রয়েছে। আমরা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এবং নিজের আকাঙ্ক্ষা চরিতার্থ করা থেকে বিরত থাকি, তখন আমরা আল্লাহর নির্দেশের ভেতর গভীর শান্তিময়তার সন্ধান পাই।

আল্লাহর পথনির্দেশনা প্রাপ্তির উপযুক্ততা অর্জন
মুহাম্মাদ যখন আলোর পাহাড়ে (জাবাল আন-নুর) গিয়ে থাকতেন, তখন তিনি দুনিয়ার আসক্তি থেকে রোজা করতেন। দুনিয়া থেকে রোজা রাখা হলো হৃদয় দিয়ে আল্লাহকে স্মরণ এবং আল্লাহকে বোঝার পর্বশর্ত। একটি গামলা তখনই ব্যবহার করা যায়, যখন এটি শূন্য থাকে। তেমনি আমাদের হৃদয় দুনিয়ার মোহ থেকে মুক্ত হলেই কেবল সেটি আল্লাহর স্মরণ দিয়ে পূর্ণ করা যায়।
রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহর গুণাবলির প্রতিফলন ঘটানোর সুযোগ পাই। কারণ, আমরা যখন পানাহার ও যৌনকর্ম থেকে বিরত থাকি, তখন আমরা আমাদের মানবীয় দুর্বলতাগুলোকে অতিক্রম করার সক্ষমতা লাভ করি। রোজার মর্যাদা সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন- 'রোজা আমার জন্য এবং আমি নিজে এর পুরস্কার দেবো।'
রোজা শারীরিক চাহিদা পূরণ থেকে বিরত থাকার চাইতেও অনেক বেশি কিছু। রোজা বান্দাকে এমনভাবে সাজিয়ে দেয়-যাতে সে আল্লাহর সামনে সঠিকভাবে হাজির হতে পারে। মহানবি রোজা ও আল্লাহর সাথে একাত্ম হওয়ার বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেছেন- 'রোজাদারের দুটি আনন্দ; ইফতারের সময়ের আনন্দ এবং আল্লাহর সাথে সাক্ষাতের আনন্দ।'
আমরা যদি প্রবৃত্তির কামনা চরিতার্থ করেই দিন অতিবাহিত করতে থাকি, তাহলে প্রবৃত্তি বিবেকের শাসকের ভূমিকায় অবতীর্ণ হবে। অন্যদিকে আমরা যদি প্রবৃত্তির বিপরীতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ওপর গুরুত্বারোপ করি, তাহলে আমাদের বিবেক প্রবৃত্তিকে শাসন করতে শুরু করে। আর প্রবৃত্তিকে বশে আনার সবচেয়ে মোক্ষম উপায় হলো রোজা।

রোজার আধ্যাত্মিক স্তরসমূহ
রোজাকে বাহ্যিকভাবে মুসলিমের পরিচয় হিসেবে দেখা হলেও এটির অভ্যন্তরীণ তিনটি স্তর রয়েছে। এগুলো হলো-বাহ্যিক রোজা, অভ্যন্তরীণ রোজা ও হৃদয়কেন্দ্রিক রোজা। রোজা রাখতে হয় শরীর, মন ও আত্মা দিয়ে। কারণ, ইসলামে বস্তুজগৎ ও আধ্যাত্মিক জগৎ একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত।
রোজার স্তরগুলো পরস্পরের থেকে পৃথক নয়; বরং পরিপূরক। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এ তিনটি মাত্রাকে একত্রে চর্চা করতে হয়। যখন আমাদের বাহ্যিক কর্ম, মনের চিন্তা ও হৃদয়ের অবস্থান একত্রে আল্লাহর দিকে রুজু হয়, কেবল তখনই জীবনে শান্তির ঐকতান সৃষ্টি হয়।

অঙ্গপ্রত্যঙ্গের বাহ্যিক রোজা
বাহ্যিক রোজা অভ্যন্তরীণ ও হৃদয়ের রোজার ভিত্তি গড়ে দেয়। এটি প্রবৃত্তির শক্তিকে দুর্বল করার মাধ্যমে অভ্যন্তরীণ ও হৃদয়ের রোজা ধারণের জন্য স্থান তৈরি করে দেয়। বাহ্যিক বা শারীরিক রোজার মাধ্যমে আমরা রোজার ন্যূনতম বিধান মান্য করি-দিনের বেলায় পানাহার ও যৌনতা থেকে বিরত থাকি। যেমনটি সূরা বাকারার ১৮৭ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন-
'আহার ও পান করতে থাকো, যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে উষাকালের সাদা রেখা প্রকাশ না পায়। তৎপর রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো, আর মসজিদে এতেকাফ অবস্থায় তাদের সাথে সহবাস করো না। এসব আল্লাহর আইন, কাজেই এগুলোর নিকটবর্তী হয়ো না। আল্লাহ মানবজাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন-যাতে তারা মুত্তাকি হতে পারে।'
তিরমিজিতে বর্ণিত আছে- 'আদম সন্তান পাকস্থলীর চেয়ে খারাপ কোনো পাত্র ভরতে পারে না।'
পাকস্থলী হলো শরীরের ফুয়েল ট্যাংকের মতো। যখন এটি পূর্ণ থাকে, তখন সে প্রবৃত্তিকে পুষ্টি জোগায়। ফলে হিংসা, ক্রোধ, কাম, লোভ, অহংকার ইত্যাদি শক্তিশালী হয়ে ওঠে; অথচ প্রবৃত্তির চাহিদা পূর্ণ করার মাধ্যমে কখনো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যায় না। আমরা যখন রোজা করি, তখন পুরো শরীরকে খানিকটা ধীর করে দিই, প্রবৃত্তিকে দুর্বল করি এবং প্রবৃত্তির ওপর বিবেকের শাসনকে পুনঃপ্রতিষ্ঠা করি। রোজা আমাদের প্রবৃত্তিকে স্বৈরশাসক থেকে আল্লাহর কাছে আত্মসমর্পিত গোলামে পরিণত করে।
বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে, যখন আমরা নিজেকে তৃপ্ত করাকে পিছিয়ে দেওয়ার অনুশীলন করি, তখন নিজের ইচ্ছা-অনিচ্ছার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ লাভ করতে সক্ষম হই। রোজা আমাদের ইচ্ছাশক্তির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, রোজা আমাদের অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে বিষমুক্ত (ডিটক্সিফাই) করে, প্রদাহ কমায়, মানসিক পরিচ্ছন্নতা আনে, কোষগুলোকে দ্রুত পরিশুদ্ধ করে এবং ক্যানসার, হৃদ্রোগ, ডায়াবেটিস, ডিপ্রেশনসহ আরও বহু রোগের ঝুঁকি কমায়।
আমরা যখন নিজের প্রবৃত্তিকে বশীভূত করি, তখন মূলত বিবেকের শক্তি বৃদ্ধির জন্য জায়গা করে দিই। ষষ্ঠ শতকে চীনা দার্শনিক লাওৎসি বলেছেন- 'যে অন্যান্যদের নিয়ন্ত্রণ করতে পেরেছে, সে হয়তো শক্তিশালী; কিন্তু যে নিজের ওপর নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, সে আরও বেশি শক্তিশালী।'
আমাদের কামনা-বাসনা থেকে দূরে রাখা রমজানের উদ্দেশ্য নয়; বরং রমজানের উদ্দেশ্য হলো-এগুলোর মধ্যে শৃঙ্খলা বিধান করা। এ কারণে আমরা রোজা ভাঙার পরও অতিরিক্ত আহার গ্রহণ থেকে বিরত থাকার চেষ্টা করি।
কম খাদ্য গ্রহণ, উদরপূর্তি করে খাওয়া থেকে বিরত থাকার মাধ্যমে নিজের ওপর যে কর্তৃত্ব সৃষ্টি করা সম্ভব, অন্য কোনো উপায়ে তা সম্ভব নয়। জাপানকে বলা হয় দুনিয়ার সবচেয়ে স্বাস্থ্যবান মানুষের দেশ। জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষের ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, তাদের সুস্বাস্থ্যের পেছনের গোপন রহস্য হলো-তারা পাকস্থলী শতকরা ৮০ ভাগ পূর্ণ হলেই খাওয়া বন্ধ করে দেয়। অর্থাৎ তাদের পাকস্থলী সব সময় কমপক্ষে শতকরা ২০ ভাগ খালি থাকে। এই জাপানি কৌশল মূলত মহানবি -এর প্রদর্শিত কৌশলেরই অনুরূপ। রাসূলুল্লাহ আহার গ্রহণের সময় 'পাকস্থলীর এক-তৃতীয়াংশ খাদ্য, এক-তৃতীয়াংশ পানি এবং এক-তৃতীয়াংশ ফাঁকা' রাখতে বলেছেন।
রমজান আমাদের মনে করিয়ে দেয়-খাদ্যের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। রমজান আমাদের এই শিক্ষা দেয় যে, প্রবৃত্তিকে তুষ্ট করার উদ্দেশ্যে খাদ্য গ্রহণ করা উচিত নয়; বরং আল্লাহর ইবাদত করার জন্য শরীরকে সুস্থ রাখার স্বার্থে যতখানি প্রয়োজন, কেবল ততখানি খাদ্যই আমাদের গ্রহণ করা উচিত।

মনের অভ্যন্তরীণ রোজা
বাহ্যিক রোজা অভ্যন্তরীণ রোজার পথ নির্মাণ করে দেয়। অভ্যন্তরীণ রোজা তখন শুরু হয়, যখন আমরা আল্লাহর গুণাবলির নিজের জীবনে অনুশীলন শুরু করি। 'দারিমি শরিফ' আবু হুরায়রা থেকে বর্ণিত আছে-
'অনেক লোক রোজা রাখে, কিন্তু রোজা থেকে ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া আর কোনো কিছুই অর্জন করে না।'
আমরা যখন পাকস্থলীকে শূণ্য করি, তখন মূলত মন থেকে সেই সব অনুভূতিকে সরিয়ে দিই, যেগুলো আমাদের আল্লাহর নিকটবর্তী হতে বাধা দেয়। আমাদের অনুভূতিগুলো জগতের সাথে আমাদের সংযুক্ততার নির্ণায়ক। আমরা যা দেখি, যা শুনি, যা বলি, যা স্পর্শ করি, তা থেকেই নির্ধারিত হয় আমরা কীভাবে চিন্তা করি, বিশ্বাস করি ও কর্মসম্পাদন করি। হৃদয় হলো শরীরের রাজধানী, যার চারদিকে রয়েছে সাতটি দরজা। এগুলো হলো পাকস্থলী, চোখ, কান, মুখ, পা, হাত ও যৌনাঙ্গ। হৃদয়ের ভেতর যেহেতু আল্লাহর স্মরণ বাস করে, সেহেতু মুমিনের দায়িত্ব হলো এই সাতটি দরজায় ছাঁকুনি স্থাপন করা, যাতে যা কিছু আল্লাহর ইচ্ছাবহির্ভূত-তা হৃদয়ে প্রবেশ করতে না পারে।
যদি আমাদের হৃদয়কে বদলাতে চাই, তাহলে এই সাতটি দরজা দিয়ে হৃদয়ে যা কিছু প্রবেশ করে, সেগুলোকে বদলাতে হবে। আমাদের কান যদি মন্দ কিছু শোনা থেকে বিরত না থাকে, চোখ মন্দ কিছু দেখা থেকে বিরত না থাকে, হাত-পা যদি মন্দ কিছু করা থেকে বিরত না থাকে, মন যদি কুচিন্তা করা থেকে বিরত না থাকে, তাহলে কেবল পানাহার থেকে বিরত থাকলেই রোজা হয় না। মহানবি ﷺ বলেছেন-'যে ব্যক্তি রোজা রেখে মন্দ কাজ ও কথা থেকে বিরত থাকল না, তার পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।'
মূলত রোজা কেবল খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকার নাম নয়; বরং রোজা হলো নিজের সবগুলো অনুভূতিকে মন্দ প্রবণতা থেকে পবিত্র রাখার নাম। এভাবে শরীর ও মন অর্থাৎ আমাদের সমগ্র সত্তা আল্লাহর দিকে রুজু হয়।

হৃদয়ের রোজা
যখন সূর্য অস্ত যায় এবং বাহ্যিক রোজার সময়কাল শেষ হয়, তখনও হৃদয়ের রোজা অব্যাহত থাকে; এটি কখনো শেষ হয় না। রোজার এ অবস্থানের কথা রাসূল ﷺ-এর কথায় সুন্দরভাবে ফুটে উঠেছে- 'আমার চোখ ঘুমায়, কিন্তু আমার হৃদয় জাগ্রত থাকে।'
আমরা যখন সবকিছুর ভেতর আল্লাহর নিদর্শন দেখতে পাই, তখন আমাদের সব কাজই দুআয় পরিণত হয়, সবগুলো মুহূর্তই ইবাদতে পরিণত হয় এবং সব মানুষ, স্থান ও জিনিসই আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।
আমরা যখন আল্লাহর সাথে একাত্ম হওয়ার অবস্থানে চলে যাই, তখন যদিও আমাদের পা এ দুনিয়াতে থাকে, কিন্তু আমাদের হৃদয় চলে যায় সর্বোচ্চ আসমানের ওপরে-যেখানে আল্লাহ রয়েছেন। আল্লাহ ছাড়া সবকিছু থেকে রোজা (বিরত) থাকার মানে হলো-সমগ্র সৃষ্টিজগৎ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আমরা যখন খাদ্য, পানীয়, কুচিন্তা ও প্রবৃত্তির তাড়না থেকে নিজেকে মুক্ত করি, তখন নিজের ভেতর আল্লাহর ফুঁকে দেওয়া নিশ্বাসের স্বাদ অনুভব করতে পারি। এ অবস্থায় আমরা আল্লাহর খাঁটি আয়নায় পরিণত হই।
ইসলাম আল্লাহর সাথে আমাদের সংযুক্ততার সামনের বাধাগুলো অপসারণের পথ দেখায়। রমজান হলো 'মুরাকাবা' বা পর্যবেক্ষণের মাস। এ মাসে আল্লাহ আমাদের আত্মপর্যালোচনার সুযোগ দিয়ে থাকেন। আল্লাহকে অনুভব করার সামনে আমরা কতখানি পর্দা স্থাপন করেছি, তা অনুভব করা যায় এ মাসে।
রোজা আমাদের ভঙ্গুরতা ও অসহায়ত্বের কথা মনে করিয়ে দেয়। স্মরণ করিয়ে দেয়, আমাদের শরীর কত কম সময়ে দুর্বল হয়ে যেতে পারে। আল্লাহ প্রতিনিয়ত যে রহমতগুলো দিয়ে আমাদের জীবন ধন্য করেছেন, সেগুলো আমাদের মানসপটে ভেসে আসে। রোজা দুঃখী মানুষের ক্ষুধাকে অনুভব করার সুযোগ এনে দেয়। তাই রোজার মাসে বেশি বেশি দান করার জন্য রাসূল আমাদের উৎসাহিত করেছেন। আলি বলেছেন-
'খাদ্য হলো শরীরের পরিচর্যা, অপরকে খাওয়ানো হলো আত্মার পরিচর্যা।'
অসুস্থ হলে বা সফরে থাকলে তার জন্য রোজা রাখা ফরজ নয়, তবে তাকে প্রতিটি রোজার জন্য গরিবদের খাওয়ানোর বিধান রয়েছে। এখানে বলা হয়েছে- কেউ যদি প্রদত্ত বিধানের চেয়ে বেশি কিছু করে, তাহলে তা তার জন্য আরও কল্যাণকর হবে। রাসূলুল্লাহ বলেছেন-
'যে অপরকে দয়া দেখায় না, সে নিজে দয়াপ্রাপ্ত হয় না।'
রাসূল মনে করিয়ে দিয়েছেন-আমরা আল্লাহর গুণাবলি যত বেশি অন্যদের প্রতি প্রয়োগ করব, আমাদের আত্মার ভেতর সেসব গুণ তত বেশি বিকশিত হবে।

লাইলাতুল কদর : মহিমান্বিত রজনি
রমজানের আধ্যাত্মিক শিখর হলো লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনি। এটি হলো কুরআন নাজিলের বছরপূর্তির রাত। যদিও কেউ জানে না রমজান মাসের নির্দিষ্ট কোন রাতটি লাইলাতুল কদর, তবুও মহানবি মুহাম্মাদ ﷺ বলেছেন-রমজানের শেষ দশ দিনের বিজোড় রাতগুলোর একটি রাতই হলো লাইলাতুল কদর।
এই রাতে দুনিয়াতে আল্লাহর অসীম করুণাধারা বর্ষিত হয়, ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করা হয় এবং মানুষ যা কিছু চায়, আল্লাহ তাকে তা প্রদান করেন। এ রাতে জিবরাইল আ. সহ আরও অনেক ফেরেশতা সর্বোচ্চ আসমান থেকে দুনিয়ার বুকে নেমে আসে এবং আল্লাহর নির্দেশসমূহ বাস্তবায়ন করে। মহানবি ﷺ বলেছেন- 'সত্যিই এ রাতে ততসংখ্যক ফেরেশতা নেমে আসে, যতসংখ্যক নুড়ি পাথর এ দুনিয়াতে রয়েছে।'
'নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি মহিমান্বিত রজনিতে। তুমি কি জানো, মহিমান্বিত রজনি কী? মহিমান্বিত রজনি হচ্ছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতাগণ ও রুহ (জিবরাইল) তাঁদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।' সূরা কদর: ১-৫
এই রাতে আল্লাহ তাঁর রহমতের দরজাগুলো সকল মানুষের জন্য উন্মুক্ত করে দেন এবং মানুষের সৎকর্মগুলোকে বহুগুণ বর্ধিত করে দেন, যেমনটি আল্লাহ তায়ালা বলেন- 'লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও উত্তম।' সূরা কদর : ৩
অন্যকথায় আল্লাহ এখানে বলেছেন-এ রাতের ইবাদত ৮০ বছরের ইবাদতের চাইতেও উত্তম, যা একজন স্বাভাবিক মানুষের সমগ্র জীবনকাল হিসেবে ধরা যেতে পারে। লাইলাতুল কদর হলো বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। কারণ, এ রাতে আল্লাহ আমাদের আমন্ত্রণ জানান আমরা যেন তাঁর কাছে ক্ষমা চাই, তাঁর কাছে মনের বাসনা ব্যক্ত করি। আল্লাহ এ রাতে তাঁর বান্দাদের ক্ষমা করার জন্য অপেক্ষমাণ থাকেন। সে-ই সৌভাগ্যবান, যে এ রাতে আল্লাহর ক্ষমা লাভ করে ধন্য হয়।

টিকাঃ
১৬৪. মুসলিম
১৬৬. Group, Dr. Edward. '20 Health Benefits of Fasting for Whole Body Wellness.' Dr. Group's Healthy Living Articles, Global Healing Center, Inc, June 13, 2017
১৬৭. Whiteman, Honor. 'Fasting: Health Benefits and Risks.' Medical News Today.
১৬৮. Stibich, Mark. 'Hara Hachi Bu: The Japanese Secret to Longevity.' Verywell Health, October 19, 2017
১৬৯. তিরমিজি
১৭০. বুখারি
১৭৩. বুখারি

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00