📘 সালাতে হাত বাঁধার স্থান বিভ্রান্তি নিরসন 📄 মানবতার সামনে সত্যের সাক্ষ্য হওয়া

📄 মানবতার সামনে সত্যের সাক্ষ্য হওয়া


বিকৃতি সাধনের ষড়যন্ত্র উন্মোচন

এই নিকৃষ্ট খেয়ানত সম্পর্কে আহলে হাদীস আলেমদের দৃষ্টি পড়ার সাথে সাথে তারা প্রতিবাদ করেন এবং পুরো ইসলামী বিশ্বকে তারা এ সম্পর্কে সাবধান করেন। যেমন পাকিস্তানের-ই শায়েখ ইরশাদুল হক আসারী হাফিযাহুল্লাহ এ বিষয়ে 'খেদমতে হাদীস কে পারদে মে তাহরীফে হাদীস' শিরোনামে লিখেছেন। যদ্বারা পুরো দুনিয়ার সামনে তাদের প্রতারণা প্রকাশিত হয়ে যায়। যখন তাদের এই চুরি ধরা পড়ে গেল তখন তারা যত্রতত্র সাহায্য অনুসন্ধান করতে লাগলেন। যদি বাস্তবেই এই সব সাহায্যের কোন দম থাকত তাহলে এ লোকেরা তখুনি এগুলি পেশ করতেন।

টিকাঃ
৬৫০. তারসীউদ দুর্রাহ পৃ. ৮৪-৮৫।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية