📄 সত্যপন্ধীদের সঙ্গ অনুসন্ধান
কাওসারী সম্প্রদায়ের পরিচিতি
হিন্দ-পাক উপমহাদেশে একটি বিশেষ দল হাদীস ও মুহাদ্দিসীনদের বিরুদ্ধে ভর্ৎসনার বাজার খুলে রেখেছেন। হাদীসের খেদমতের নামে হাদীস ও মুহাদ্দিসদের উপর তিরস্কার করা তাদের নিত্যনৈমিত্তিক কর্ম হয়ে দাঁড়িয়েছে। এ সম্প্রদায়ের মধ্যে তিনজনের নাম খুব বেশী প্রসিদ্ধ। তন্মধ্যে একজন হলেন যাহেদ কাওসারী। যাকে কিছু আলেম 'মাজনূনে আবূ হানীফা' উপাধী দিয়েছেন। এই দলটির দ্বিতীয়জনের নাম হিসেবে আব্দুল ফাত্তাহ আবূ গুদ্দাহের নাম আসবে। তিনি যাহেদ কাওসারীর খাস শাগরেদ। অনুরূপভাবে এই দলের তৃতীয় রুকন হলেন মুহাম্মাদ আওয়ামা সাহেব। তাদের মিশন হল, খেদমতে হাদীসের আড়ালে হাদীস এবং মুহাদ্দিসদের উপর তিরস্কার ও ভর্ৎসনা করা এবং ফিকহে হানাফীর সাথে নিমক হালালী করা ও ইমাম আবূ হানীফা রহিমাহুল্লাহ্র প্রতি পাগলসূলভ ভালবাসার প্রদর্শনী করা।
📄 মানবতার সামনে সত্যের সাক্ষ্য হওয়া
বিকৃতি সাধনের ষড়যন্ত্র উন্মোচন
এই নিকৃষ্ট খেয়ানত সম্পর্কে আহলে হাদীস আলেমদের দৃষ্টি পড়ার সাথে সাথে তারা প্রতিবাদ করেন এবং পুরো ইসলামী বিশ্বকে তারা এ সম্পর্কে সাবধান করেন। যেমন পাকিস্তানের-ই শায়েখ ইরশাদুল হক আসারী হাফিযাহুল্লাহ এ বিষয়ে 'খেদমতে হাদীস কে পারদে মে তাহরীফে হাদীস' শিরোনামে লিখেছেন। যদ্বারা পুরো দুনিয়ার সামনে তাদের প্রতারণা প্রকাশিত হয়ে যায়। যখন তাদের এই চুরি ধরা পড়ে গেল তখন তারা যত্রতত্র সাহায্য অনুসন্ধান করতে লাগলেন। যদি বাস্তবেই এই সব সাহায্যের কোন দম থাকত তাহলে এ লোকেরা তখুনি এগুলি পেশ করতেন।
টিকাঃ
৬৫০. তারসীউদ দুর্রাহ পৃ. ৮৪-৮৫।