📄 আল্লাহ তায়ালার ইচ্ছা পূরণ
ইমাম ইবনু হাযম রহিমাহুল্লাহ (মৃ. ৪৫৬ হি.) বলেছেন, 'ওয়াজিব হল, রাবীর পক্ষ থেকে বর্ণনাকৃত উক্তি ও আমলকে যঈফ বলতে হবে। আর তিনি আল্লাহ্ নবী হতে যা কিছু বর্ণনা করেছেন তা প্রাধান্য দিতে হবে। আল্লাহ্ নবী হতে বর্ণনাকৃত বিষয়কে যঈফ বলা এবং তার উপর রাবীর উক্তি ও আমলকে প্রাধান্য দেয়া বাতিল। এমন করা জায়েয নেই'। ইমাম ইবনুল মুলাক্কিন রহিমাহুল্লাহ (মৃ. ৮০৪ হি.) বলেছেন, 'উসূলের মধ্যে অগ্রগণ্য এটাই যে, রাবীর বর্ণনাকৃত বর্ণনা গ্রহণযোগ্য হবে। তার ফতওয়া বা রায়ের কোন গ্রহণ্যযোগ্যতা থাকবে না'। ইমাম ইবনু কাইয়েম রহিমাহুল্লাহ বলেছেন, 'আর এ হাদীসকে এ কারণে আমরা আদৌ ত্যাগ করতে পারি না যে, কেউ তার বিপরীত আমল করেছেন। কেননা সম্ভাবনা আছে যে, রাবী স্বীয় বর্ণনাকৃত হাদীসকে ভুলে গেছেন।'
টিকাঃ
৩১৪. ইবনু হাযম, আল-মুহাল্লা ১/১২৫।
৩১৫. ইবনুল মুলাক্কিন, আল-বাদরুল মুনীর।
৩১৬. ইলামুল মুওয়াক্কিঈন ৪/৪০৮।
📄 ইচ্ছাশক্তি
নাভীর নিচে হাত বাঁধার ব্যাপারে হানাফীদের যুক্তি ও বুদ্ধিবৃত্তিক দলীল। যুক্তি-১: 'নাভীর নিচে হাত বাঁধা লজ্জাস্থান আবৃত করার ও লুঙ্গিকে হেফাযত রাখার অধিক উত্তম উপায়। এভাবে হাত বাঁধার সাথে সাথে সতরের সংরক্ষণও হয়ে যায়'। আরয রইল, পোষাকের মূল উদ্দেশ্যই হল লজ্জাস্থান ঢেকে রাখা। নামাযের মত অত্যন্ত শান্ত ইবাদতের মধ্যে লুঙ্গি খুলে যাবার আশঙ্কা কোন বিবেক ও যুক্তির আলোকে হচ্ছে তা প্রতীয়মান নয়।
যুক্তি-৩: হানাফীরা আকলী দলীল হিসেবে এটাও দিয়ে থাকেন যে, নাভীর নিচে হাত বাঁধা নম্রতা ও সম্মানের আলামত। আরয রইল, পুরো দুনিয়াতে কোথাও এই অবস্থানকে সম্মানের আলামত বলা হয় নি। বরং একে বেআদবী মনে করা হয়। এর বিপরীতে বুকে হাত বাঁধাকে অবশ্যই সম্মানের একটি পদ্ধতি গণ্য করা হয়। যেমন আল-মুজামুল ওয়াসীত গ্রন্থে রয়েছে যে, (كفر) 'সে তার মনীবকে সম্মান করল। অর্থাৎ তার সম্মানে স্বীয় হাত বুকে রেখে মাথা অবনত করল'।
টিকাঃ
৭২৮. দিরহামুস সুর্বাহ পৃ. ৪৮।
৭২৯. দিরহামুস সুরা পৃ. ৪৫।
৭৩০. আল-মুজামুল ওয়াসীত ২/৭৯১, ৭৯২।
📄 শয়তান থেকে আত্মরক্ষা
কিছু মানুষ অভিযোগ করেছেন যে, মুসনাদে আহমাদের নসুখায় ‘বুকের উপর’ বাক্যটি কপিকারকের ভুল এবং তাসহীফ হয়েছে। আল্লামা মুবারকপুরী রহিমাহুল্লাহ এই অভিযোগের জবাবে বলেছিলেন, 'এই স্পষ্ট প্রমাণ থাকার পরও নীমাবী সাহেবের মনে তাসহীফ ও তাসহীহ-এর যে কথাটি উদয় হয়েছে তা শয়তানী ওয়াসওয়াসা ব্যতীত কিছুই নয়। এজন্য নীমাবী সাহেবের উচিৎ প্রত্যাখ্যাত শয়তান থেকে আল্লাহ্র কাছে পানাহ তলব করা'।
টিকাঃ
১৭৩. আবকারুল মিনান ফী তানকীদি আসারিস সুনান পৃ. ৩৭২।
📄 আপনার জিকিরকে সংগঠিত করুন
আমাদের প্রকাশিত বইসমূহ
১. জান্নাতের নি'আমত ও তা লাভের উপায়
২. পাপ মার্জনার যত পথ
৩. বিনা ফাতিহায় জানাযা!
৪. বিদআতী ইমামের পেছনে সলাত
৫. বয়স বৃদ্ধির উপায়
৬. তাওহীদুল আসমা ওয়াস সিফাত
৭. সলাতুন নাবী (সা.)
৮. সলাত পরিত্যাগকারীর হুকুম
৯. বিদআতের ভয়াবহতা
১০. সুল্লামুল কুরআন (তাজবীদ শিক্ষা)
১১. ইমাম মাহদীর আগমন
১২. ফেরেশতার দোআয় ধন্য যারা
১৩. বিনম্র সালাতের মূলমন্ত্র (খুশু-খুযূর ৩৩ উপায়)
১৪. পাঠক শিশু গড়তে হলে
১৫. হতে চাই আল্লাহর প্রিয় বান্দা
১৬. যে দু'আ কবুল হবেই
১৭. ইতিহাসের কাঠগড়ায় আহলে হাদীস
১৮. সালফে সালেহীনের মানহাজ ও মুসলিম উম্মাহর জন্য এর প্রয়োজনীয়তা
১৯. ফিতরা: টাকা, নাকি খাদ্যদ্রব্য? বিভ্রান্তি নিরসন
২০. মহিলাদের মসজিদ গমন: বিভ্রান্তি নিরসন
২১. সলাতে হাত বাঁধার স্থান: বিভ্রান্তি নিরসন