📄 সারসংক্ষেপ
মুসান্নাফ ইবনু আবী শায়বাহ গ্রন্থে তাহরীফ করে লেখা হয়েছে, 'ওয়ায়েল বিন হুজর রাযিআল্লাহু আনহু বলেছেন, আমি আল্লাহর নবীকে দেখেছি। তিনি নামাযে ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভীর নিচে স্থাপন করেছিলেন'।
তাহকীক : এ বর্ণনায় 'নাভীর নিচে' শব্দগুলি নেই। বরং হানাফীরা নিজের মাসলাক প্রমাণ করার জন্য এ হাদীসে তাহরীফ করেছেন। আর নিজেদের পক্ষ থেকে তারা এতে 'নাভীর নিচে' শব্দগুলি সংযুক্ত করেছেন। এ কাজটি সর্বপ্রথম পাকিস্তানের হানাফী প্রতিষ্ঠান 'ইদারাতুল কুরআন ওয়াল-উলূম আল-ইসলামিয়া করাচী' করেছে। অতঃপর তাদেরকে অনুকরণ করে পাকিস্তানের মুলতানের অপর একটি প্রকাশনী 'তাইয়েব একাডেমী' মুসান্নাফ ইবনু আবী শায়বার অন্য একটি নুসখায় এই তাহরীফ করেছে।
সারকথা : মুসান্নাফ ইবনু আবী শায়বাহ গ্রন্থে আহনাফ তাহরীফ করে এর একটি হাদীসের মধ্যে 'নাভীর নিচে' অংশটি বৃদ্ধি করেছেন। যখন তাদের এই চুরি ধরা পড়ে গেল তখন তারা যত্রতত্র সাহায্য অনুসন্ধান করতে লাগলেন। যদি বাস্তবেই এই সব সাহায্যের কোন দম থাকত তাহলে এ লোকেরা তখুনি এগুলি পেশ করতেন। যখন তারা এ হাদীসে পরিবর্তন সাধন করেছিলেন তখন তারা চুপ ছিলেন। কিন্তু যখন তাদেরকে ধরা হল তখন তারা 'ভিত্তিহীন সমর্থন' অনুসন্ধান করতে লাগলেন।
টিকাঃ
৬১০. মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ১/৩৯০।
৬১১. আত-তামহীদ ২০/৭৫।
৬১২. আল-জাওহারুন নাকী ২/৩১।
৬১৩. ফাতহুল গফুর পৃ. ৫২।
৬১৪. ফায়যুল বারী ২/২৬৭।