📘 সালাত সম্পাদনের পদ্ধতি > 📄 উমার বিন খাত্তাব (রাঃ) এর তাশাহহুদ

📄 উমার বিন খাত্তাব (রাঃ) এর তাশাহহুদ


তিনি মিম্বরে চড়ে লোকদেরকে তাশাহ্হুদ শিক্ষা দিতেন এই ভাষায়- তোমরা বল:
আততাহিয়্যা-তু লিল্লা-হি , আযযা-কিয়া-তু লিল্লা-হি, অত্বত্বাইয়্যিবা-তু লিল্লা-হি আসসালা-মু 'আলাইকা .......
তাহিয়্যাত আল্লাহর জন্য নির্ধারিত, যাকিয়াত (পবিত্রতা জ্ঞাপক শব্দাবলী) আল্লাহর জন্য নির্ধারিত এবং তাইয়িবাত আল্লাহর জন্য নির্ধারিত। শান্তি বর্ষিত হোক আপনার উপর হে নবিজী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)...... শেষ পর্যন্ত ইবনু মাসউদ (রাযিয়াল্লাহু আনহু)-এর তাশাহহুদ। (১)

টিকাঃ
(১) ছহীহ সনদে, মালিক ও বাইহাকী, হাদীছটি যদিও মাওকুফ (ছাহাবী পর্যন্ত সনদের ধারা ক্ষান্ত) কিন্তু বিধানের ক্ষেত্রে মারফু' [নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পর্যন্ত সনদের ধারা বিদ্যমান]। হাদীছের পর্যায়ভুক্ত। কেননা এটা জানা কথা যে এরূপ কথা রায় থেকে বলা সম্ভব নয়। যদি রায় থেকে বলা হতো তাহলে এই যিক্রটি অন্যান্য যিক্রের চেয়ে উত্তম হত না। যেমনটি বলেছেন ইবনু আব্দিল বার্।
জ্ঞাতব্য: পূর্বোক্ত সমস্ত তাশাহহুদেই অমাগফিরাতুহু শব্দটি অবিদ্যমান, অতএব তা অগ্রাহ্য। এ কারণে সালাফদের কেউ কেউ তাকে অস্বীকার করেছেন। ত্বাবারানী (৩/৫৬/১) ছহীহ সনদে জ্বলহা বিন মুছাররিফ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, র'বী বিন খাইছাম তাশাহ্হু্‌দের ভিতর অ বারা-কা-তুহু এর পর অ মাগফিরাতুহু যোগ করেছিল। আলক্বামাহ (তার প্রতিবাদ করে) বলেছিলেন যা আমাদেরকে (নবী কর্তৃক) শিখানো হয়েছে তাতেই আমরা ক্ষান্ত হবো।
আসসালামু 'আলাইকা আইয়ুহান্নাবী অ রাহমাতুল্লা-হি অ বারা-কা-তুহু *
আলক্বামাহ এই (সচেতনতামূলক) অনুসরণের শিক্ষা গ্রহণ করেছেন তার উস্তায আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ) থেকে। ইবনু মাসউদ থেকে বর্ণিত- তিনি এক ব্যক্তিকে তাশাহ্হুদ শিক্ষা দিতেছিলেন- যখন সে একথা পর্যন্ত পৌঁছল: "আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লাহু" সে (এর পর( ওয়াহদাহু লা- শারীকা লাহু )অহ্দাহু লা শারীকালাহু( বলল। আব্দুল্লাহ বললেন: বাস্তবে তিনি তাই অর্থাৎ তিনি একক ও শরীক বিহীন। কিন্তু আমরা ওখানেই ক্ষান্ত হবো যে পর্যন্ত আমাদেরকে শিখানো হয়েছে।
ত্বাবারানী একে তার আওসাত্ব গ্রন্থে (হাদীছ নং ২৮৪৮ আমার ফটোকপি) ছহীহ সনদে বর্ণনা করেছেন, যদি মুসাইয়িব কাহিলী ইবনু মাসউদ থেকে শুনে থাকে।

📘 সালাত সম্পাদনের পদ্ধতি > 📄 ‘আইশায় (রাঃ) এর তাশাহহুদ

📄 ‘আইশায় (রাঃ) এর তাশাহহুদ


কাসিম বিন মুহাম্মাদ বলেন: তিনি আমাদেরকে তাশাহহুদ শিক্ষা দিতেন এবং আঙ্গুল দ্বারা ইঙ্গিত করে বলতেন: আততাহিয়্যা-তুত্ব ত্বাইয়্যিবা-তুছ ছলা-ওয়া-তুয যা-কিয়া-তু লিল্লা-হি আসসালা-মু 'আলান্নাবীয়্যি ...... আল্খ, তাশাহ্হুদু ইবনি মাস'ঊদ )
তাহিয়্যাত, তাইয়িবাত, ছালাওয়াত, যাকিয়াত (পবিত্রতা জ্ঞাপক শব্দাবলী) আল্লাহর জন্য নির্ধারিত। শান্তি বর্ষিত হোক আপনার উপর......। শেষ পর্যন্ত।
ইবনু মাসউদ (রাযিয়াল্লাহু আনহু)-এর তাশাহহুদ। (১)

টিকাঃ
(১) এটাকে উদ্ধৃত করেছেন ইবনু আবী শাইবাহ (১/২৯৩), সাররাজ, মুখাল্লিছ (যেমনটি অতিবাহিত হয়েছে) এবং বাইহাকী (২/১৪৪), আর ভাষাভঙ্গি তারই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00