📘 সালাত সম্পাদনের পদ্ধতি > 📄 জুমু‘আহ’র ছালাত

📄 জুমু‘আহ’র ছালাত


কান্না রাসূ-লুল্লাহি ছাল্লাল্লাহু 'আলাইহি অসাল্লামা ইয়াক্বরাউ - আহ্ইয়া-নান - ফীল ঊলা- বিসূরাতি (আলজুমু'আতি) (৬২:১১), অফিল উখরা- : ইযা- জা-আকাল মুনা-ফিকূনা (৬৩:১১), অতা-রাতান ইয়াক্বরাউ - বাদালুহা- : হাল আতা-কা হাদীছুল গা-শিয়াহ (৮৮:২৬)
রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কখনো প্রথম রাক'আতে সূরা 'জুমু'আহ্' (৬২:১১) পড়তেন এবং পরের রাক'আতে 'ইযা-জা-আকাল মুনাফিকুন' (৬৩:১১) পড়তেন। (২) কখনো এর পরিবর্তে 'হাল আতা-কা হাদীছুল গাশিয়াহ' (৮৮:২৬) পড়তেন। (৩) কখনো প্রথম রাক'আতে 'সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা' (৮৭:১৯) ও দ্বিতীয় রাক'আতে 'হাল আতাকা' পড়তেন। (৪)

টিকাঃ
(২) মুসলিম ও আবু দাউদ, এটি الإرواء গ্রন্থে উদ্ধৃত হয়েছে। (৩৪৫)
(৩) মুসলিম ও আবূ দাউদ।
(৪) মুসলিম ও আবূ দাউদ।

📘 সালাত সম্পাদনের পদ্ধতি > 📄 দুই ঈদের ছালাত

📄 দুই ঈদের ছালাত


কান্নাল্লা-হু ইয়াক্বরাউ আহ্ইয়া-নান ফীল ঊলা- সাব্বিহিছমা রাব্বিকাল আ'লা- ) অফিল উখরা- : হাল আতা-কা )
অ আহ্ইয়া-নান ইয়াক্বরাউ ফীহিমা- ক্বা-ফ অল কুরআ-নুল মাজীদ (৫০:৪৫) অ ইক্বতারাবাতিছ ছা-'আহ (৫৫:৫৪)
নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কখনো ঈদের ছালাতের প্রথম রাক'আতে "সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা” পড়তেন এবং দ্বিতীয় রাক'আতে "হাল আতাকা" পড়তেন। (১)
আবার কখনো দুই রাক'আতে "কা-ফ ওয়াল কুরআনিল মাজীদ" (৫০:৪৫) ও "ইক্বতারাবাতিস্ সা'আহ” (৫৪ঃ ৫৫) পড়তেন। (২)

টিকাঃ
(১) মুসলিম ও আবূ দাউদ।
(২) মুসলিম ও আবূ দাউদ।

📘 সালাত সম্পাদনের পদ্ধতি > 📄 জানাযার ছালাত

📄 জানাযার ছালাত


সুন্নত হচ্ছে ঐ ছালাতে "সূরা ফাতিহা" পাঠ করা(৩) এবং সেই সাথে অপর একটি সূরা পাঠ করা। (৪) আর তা নিম্নস্বরে প্রথম তাকবীরের পরে পাঠ করতেন। (৫)

টিকাঃ
(৩) এটি হচ্ছে ইমাম শাফি'ঈ, আহমাদ, ইসহাক প্রমুখগণের মত। আর পরবর্তী হানাফী মুহাক্কিক (তথ্যান্নেষী) কিছু আলিমও এই সিদ্ধান্ত গ্রহণ করেন। ফাতিহার পর অপর আরেকটি সূরা মিলানো শাফি'ঈদের একটি দৃষ্টিভঙ্গি আর এটিই সঠিক দৃষ্টিভঙ্গি।
(৪) বুখারী, আবু দাউদ, নাসাঈ ও ইবনুল জারুদ। অতিরিক্ত অংশটি শাজ (নগণ্য) নয় যেমনটি তুওয়াইজিরী ধারণা করেছেন। (দেখুন মূল কিতাবের ভূমিকা ৩০-৩২ পৃষ্ঠা)
(৫) নাসাঈ ও ত্বাহাবী ছহীহ সনদে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00