📄 প্রত্যেক রাক্‘আতে সূরা ফাতিহা পাঠ ফরয
নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছালাতে ত্রুটিকারীকে প্রথম রাক্'আতে সূরাহ ফাতিহাহ্ পাঠের নির্দেশ দেয়ার পর প্রত্যেক রাক্'আতে তা পাঠ করার আদেশ দেন। (৩) তিনি (তাকে প্রথম রাক্'আতে এটা পাঠ করার আদেশ দিয়ে) বলেন:
ثم افعل ذلك في صلاتك كلها ، وفي رواية : ( في كل ركعة )
অতঃপর তোমার...... পুরো ছালাতে এ রকম করবে। (১) অপর এক বর্ণনায় আছে- প্রত্যেক রাক্'আতে এ রকম করবে। (২) তিনি মাঝে মধ্যে মুক্তাদীদেরকে আয়াত বিশেষ শুনাতেন। (৩) ছাহাবাগণ কখনো রাসূলের কণ্ঠে 'সাব্বিহিসমা রাব্বিকাল আলা' (৮৭:১৯) ও 'হাল আতা-কা হাদীছুল গাশিয়াহ' (৮৮:২৬) পাঠ এর গুন-গুনানি শব্দ শুনতে পেতেন। (৪)
কখনো তিনি 'ওয়াস্সামা-ই যাতিল বুরুজ' (৮৫:২২) বা 'ওয়াস্ সামা-ই ওয়াত্ত্বারিক' (৮৬:১৭) কিংবা এ ধরনের অন্য সূরা পাঠ করতেন। (৫) কখনো 'ওয়াল্লাইলি ইযা ইয়াগশা' (৯২:২১) বা অনুরূপ সূরা পাঠ করতেন। (৬)
টিকাঃ
(৩) শক্তিশালী সনদে আবু দাউদ ও আহমাদ।
(১) বুখারী ও মুসলিম।
(২) উত্তম সনদে আহমাদ।
(৩) বুখারী ও মুসলিম।
(৪) ইবনু খুযাইমা স্বীয় صحیح গ্রন্থে (১/৬৭/২) এবং যিয়া আলমাকদিসী المختارة গ্রন্থে ছহীহ সনদে।
(৫) বুখারী জুউল ক্বিরা'আত গ্রন্থে ও তিরমিযী এবং তিনি একে ছহীহ বলেছেন।
(৬) মুসলিম ও ত্বায়ালিসী।
📄 আছরের ছালাত
আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রথম দুই রাক'আতে 'সূরা ফাতিহা' এবং অপর দু'টি সূরা পাঠ করতেন। এবং প্রথম রাক'আতকে দ্বিতীয় রাক'আত অপেক্ষা দীর্ঘায়িত করতেন। (৭) ছাহাবাগণ ধারণা করতেন যে, তাঁর এরূপ করার পিছনে উদ্দেশ্য এটাই ছিল যে, লোকজন যেন রাক'আতটি পেয়ে যায়। (৮) তিনি উভয় রাক'আতে আনুমানিক পনের আয়াত তথা যহরে প্রথম দু'রাক্'আতের অর্ধেকের মত পাঠ করতেন। শেষ দু'রাক্'আতকে প্রথম দু'রাক্'আতের অর্ধেকের মত সংক্ষিপ্ত করতেন। (১) আবার তিনি এই উভয় রাক'আতে শুধু সূরা ফাতিহা পাঠ করতেন। (১) তিনি মাঝে মধ্যে ছাহাবাদেরকে আয়াত বিশেষ শুনাতেন। (২) যহরের ছালাতে উল্লেখিত সূরাগুলো তিনি এই ছালাতেও পাঠ করতেন।
টিকাঃ
(৭) বুখারী ও মুসলিম।
(৮) ছহীহ সনদে আবু দাউদ ও ইবনু খুযাইমাহ্।
(১) আহমাদ ও মুসলিম।
(১) বুখারী ও মুসলিম।
(২) বুখারী ও মুসলিম।
📄 মাগরিবের ছালাত
নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ ছালাতে কখনো কখনো মুফাছছাল অংশের সংক্ষিপ্ত সূরাগুলো «قصار المفصل» পাঠ করতেন। (৩) তাঁর সাথে ছালাত শেষ করে ফিরার পথে যে কোন লোক স্বীয় তীর নিক্ষেপের স্থান দেখতে পেত। (৪)
তিনি কোন এক সফরে মাগরিবের দ্বিতীয় রাক্'আতে 'ওয়াত্তীনি ওয়ায্যাইতুন' (৯৫:৮) পাঠ করেন। (৫) কখনো তিনি দীর্ঘ বিস্তীর্ণ (طوال المفصل) এবং নাতি দীর্ঘ (أوساط) সূরা পাঠ করতেন। কখনো তিনি الَّذِيْنَ كَفَرُوا ﴾ وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ সূরা মুহাম্মদ (৪৭ঃ৩৮) পাঠ করতেন। (৬) আবার কখনো 'আঙুর (৫২:৪৯) (৭) এবং কখনো 'আল মুরসালাত' (৭৭:৫০) পড়তেন। এই (শেষোক্ত) সূরাটি তাঁর জীবনের সর্বশেষ ছালাতে পাঠ করেন। (৮) তিনি কখনো উভয় রাক্'আতে সর্বাপেক্ষা দুটি দীর্ঘ সূরার মধ্যে অপেক্ষাকৃত দীর্ঘ সূরা (১) 'আল-আরাফ' (৭ঃ২০৬) উভয় রাক্'আতে পাঠ করতেন। (১০) আর কখনো কখনো উভয় রাক্'আতের 'আল-আনফাল' (৮:৭৫) পাঠ করতেন। (১)
টিকাঃ
(৩) বুখারী ও মুসলিম।
(৪) ছহীহ সনদে নাসাঈ ও আহমাদ।
(৫) ছহীহ সনদে ত্বায়ালিসী ও আহমাদ।
(৬) ইবনু খুযাইমা (১/১৬৬/২) ও ত্বাবারানী এবং মাকুদিসী ছহীহ সনদে।
(৭) বুখারী, মুসলিম।
(৮) বুখারী, মুসলিম।
(৯) এখানে «ত্বুলা» শব্দটি «আত্বওয়াল» এর স্ত্রী লিঙ্গ, আর «আত্বত্বুলাইয়াইন» শব্দটি হচ্ছে «ত্বুলা» শব্দের দ্বিবচন। দীর্ঘ দু'টি সূরা হচ্ছে 'আল-আ'রাফ' ঐকমত্যে ও 'আল-আনয়াম' সমধিক প্রাধান্য যোগ্য মতে। (ফতহুল বারী)
(১০) বুখারী, আবূ দাউদ, ইবনু খুযাইমা (১/৬৮/১) আহমাদ, সাররাজ ও মুখাল্লিছ।
📄 মাগরিবের সুন্নাতে ছালাতে ক্বিরা‘আত
তিনি মাগরিবের ফরয পরবর্তী সুন্নত ছালাতে 'কুল ইয়া আইয়ুহাল কা-ফিরুন' (১০৯:৬) ও 'কুল হুওয়াল্লাহু আহাদ' (১১২:৪) পাঠ করতেন। (২)
টিকাঃ
(১) ত্বাবারানী ছহীহ সনদে »আল কাবীর« গ্রন্থে।
(২) আহমাদ, মাকুদিসী, নাসাঈ, ইবনু নছর ও ত্বাবারানী।