📘 সালাসাতুল উসুল > 📄 তাওহীদ আর-রুবূবিয়্যাহ

📄 তাওহীদ আর-রুবূবিয়্যাহ


তাওহীদ আর-রুবুবিয়্যাহ: আর তা হলো, আল্লাহকে রব্ব হিসেবে তথা সব কিছুর স্রষ্টা, মালিক, পরিচালক ও নিয়ন্ত্রণকারী হিসেবে (অন্তরে, কথায় ও কাজে) একক সাব্যস্ত করা। মহান আল্লাহ্ ইরশাদ করেন:
اللهُ خَالِقُ كُلِّ شَيْءٍ
“আল্লাহ সব কিছুর স্রষ্টা।”[১৪২]
তিনি আরো বলেন:
هَلْ مِنَ خَالِقٍ غَيْرُ اللَّهِ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضُ لَا إِلَهَ إِلَّا هُوَ
“আল্লাহ ছাড়া কি কোন স্রষ্টা আছে, যে তোমাদেরকে আসমানসমূহ ও যমীন থেকে রিক দান করে? তিনি ব্যতীত কোন সত্য ইলাহ নেই।”[১৪৩]
অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে:
تَبْرَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُهُ
“বরকতময় তিনি, সর্বময় কর্তৃত্ব যার হাতে। আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।”[১৪৪]
মহান আল্লাহ্ আরো ইরশাদ করেছেন:
أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبْرَكَ اللَّهُ رَبُّ الْعَلَمِينَ
“জেনে রাখ, সৃষ্টি করা এবং নির্দেশ দান করা তাঁরই কাজ। সৃষ্টিকুলের রব্ব আল্লাহ কত বরকতময়'?”[১৪৫]

টিকাঃ
[১৪২] সূরা আয-যুমার ৩৯: ৬২
[১৪৩] সূরা আল-ফাতির ৩৫: ৩
[১৪৪] সূরা আল-মুল্ক ৬৭: ১
[১৪৫] সূরা আল্-আ'রাফ ৭:৫৪

📘 সালাসাতুল উসুল > 📄 তাওহীদ আল-উলূহিয়্যাহ

📄 তাওহীদ আল-উলূহিয়্যাহ


তাওহীদ আল-উলুহিয়্যাহ: আর তা হলো, ইবাদাতের ক্ষেত্রে মহান আল্লাহকে (অন্তরে, কথায় ও কাজে) এক ও অদ্বিতীয় সাব্যস্ত করা। অর্থাৎ মানুষ আল্লাহ্ ইবাদাতে অন্য কাউকে বা কোন কিছুকে শরীক করবে না। যেমনভাবে সে আল্লাহর ইবাদাত করে থাকে এবং ইবাদাতের মাধ্যমে তাঁর নৈকট্য লাভের চেষ্টা করে থাকে, সেভাবে অন্য কারো ইবাদাত ও নৈকট্য লাভের বিন্দুমাত্র চেষ্টা সে করবে না।

📘 সালাসাতুল উসুল > 📄 তাওহীদ আল-আস্‌মা’ ওয়াস সিফাত

📄 তাওহীদ আল-আস্‌মা’ ওয়াস সিফাত


তাওহীদ আল-আসমা' ওয়াস সিফাত: আর তা হলো, মহান আল্লাহ্ তাঁর নিজের জন্য যে সকল নাম ও গুণাবলি তাঁর কিতাব এবং রাসূল (ﷺ) এর যবান দ্বারা সাব্যস্ত করেছেন, সেগুলোকে একক ও অদ্বিতীয় বলে দৃঢ়ভাবে বিশ্বাস করা। এসব নাম ও গুণাবলি যা তিনি নিজের জন্য সাব্যস্ত করেছেন তা সাব্যস্ত করা, আর যা তিনি নিজের জন্য সাব্যস্ত করেন নি তা তাঁর জন্য সাব্যস্ত না করা এবং এগুলোর কোন রকম তাহরীফ (পরিবর্তন, সংযোজন, বিয়োজন), তা'তীল (অস্বীকার ও বাতিলকরণ), তাক'ঈফ (কৈফিয়ত দেওয়া), তামসীল (সাদৃশ্য স্থাপন) না করা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00