📘 সালাসাতুল উসুল > 📄 ‘আর-রহীম’ এর ব্যাখ্যা

📄 ‘আর-রহীম’ এর ব্যাখ্যা


'আর-রহীম' এর ব্যাখ্যা: 'আর-রহীম' (পরম দয়ালু) হলো মহিমান্বিত ও সর্বশক্তিমান আল্লাহ্র এমন একটি নাম যা অন্য কারো ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এর অর্থ হলো, যিনি অন্যের প্রতি দয়ালু।
আর-রহমান হলো এমন সত্ত্বা যার দয়া ও করুণা অনেক ব্যাপক ও বিস্তৃত এবং আর-রহীম হলো এমন সত্ত্বা যার দয়া ও করুণা রয়েছে অন্যের উপর। তাই যদি এ দুটো নামকে একত্র করা হয়, সে ক্ষেত্রে আর-রহীম নামটির উদ্দেশ্য হয় যে তিনি তাঁর রহমত পোষণ করেন তাঁর ইচ্ছানুযায়ী যে কোন বান্দার উপর। যেমন মহান আল্লাহ্ ইরশাদ করেছেন:
يُعَذِّبُ مَن يَشَاءُ وَيَرْحَمُ مَن يَشَاءُ ۚ وَإِلَيْهِ تُقْلَبُونَ
"তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন। আর তোমরা তাঁরই কাছে প্রত্যাবর্তিত হবে।"[৫৮]

টিকাঃ
[৫৮] সূরা আল-আনকাবৃত ২৯: ২১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00