📄 বুন-ই জকরি হাদিস
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
مَا ذِثْبَانِ جَائِعَانِ ضَارِيَانِ فِي غَنْمٍ تَفَرَّقَتْ، أَحَدُهُمَا فِي أَوَّلِهَا، وَالْآخَرُ فِيهَا بِأَسْرَعَ فَسَادًا مِنْ امْرِي فِي دِينِهِ يَبْتَغِي شَرَفَ الدُّنْيَا وَمَا لَهَا .
'একটি বকরির ওপর দুটি ক্ষুধার্ত নেকড়ে হামলে পড়া এবং তার সামনের ও পেছনের পা-জোড়া ছিঁড়ে ফেলা যতটা না ক্ষতিকর, সম্পদ ও খ্যাতির আশায় দ্বীন অর্জন করা মানুষের জন্য তার চেয়েও বেশি ক্ষতিকর。
হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন- 'যে ব্যক্তি দুনিয়া পেয়ে খুশি হয়, তার হৃদয় থেকে আখিরাতের চিন্তা দূর হয়ে যায়.’
টিকাঃ
[২৪৪] মুসনাদু আবু ইয়ালা: ১১/৩৩১। সনদ সহিহ।
📄 কিয়ামতের দিন দুনিয়াদারের অবস্থা যেমন হবে
সুলাইমান রাদিয়াল্লাহু আনহু তাঁর ভাই আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে একটি পত্রে বলেন-
'প্রিয় ভাই, দুনিয়ায় এত বেশি সম্পদ উপার্জন করবেন না, যার শোকর আদায় করা আপনার পক্ষে সম্ভব নয়। কেননা আমি নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি-
يُجَاءُ بِصَاحِبِ الدُّنْيَا الَّذِي قَدْ أَطَاعَ اللَّهَ فِيهَا وَمَالُهُ بَيْنَ يَدَيْهِ، كُلَّمَا تَكَفَّاً بِهِ الصِّرَاطُ قَالَ لَهُ مَالُهُ: امْضِ، فَقَدْ أَدَّيْتَ فِي حَقَّ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي، ثُمَّ يُجَاءُ بِصَاحِبِ الدُّنْيَا الَّذِي لَمْ يُطِعِ اللَّهَ فِيهَا، وَمَالُهُ بَيْنَ كَتِفَيْهِ، كُلَّمَا تَكَفَّاً بِهِ الصِّرَاطُ قَالَ لَهُ مَالُهُ: وَيْلَكَ أَلَا أَدَّيْتَ حَقَّ اللَّهِ فِي، فَمَا يَزَالُ كَذَلِكَ حَتَّى يَدْعُوَ بِالْوَيْلِ وَالنُّبُورِ.
'দুনিয়ায় যারা সম্পদ পেয়ে সম্পদের হক আদায় করে এবং যথাযথভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আখিরাতে তাদেরকে সম্পদ সমেত উপস্থিত করা হবে। পুলসিরাত পার হওয়ার সময় যখন ভয়ে তাদের পা ফসকে যাবার উপক্রম হবে, তখন সম্পদ তাদেরকে ডেকে বলবে, ভয় পেয়ো না। নিরাপদে পার হয়ে যাও। কারণ, তোমরা দুনিয়ায় আমার যথাযথ হক আদায় করেছ।’
অপর দিকে দুনিয়ায় যারা সম্পদ পেয়ে সম্পদের হক আদায় করেনি এবং আল্লাহর রাস্তায় যথাযথভাবে ব্যয় করেনি, তাদেরকেও আখিরাতে সম্পদসহ উপস্থিত করা হবে। পুলসিরাত পার হওয়ার সময় যখন ভয়ে তাদের টলে যাবে, তখন সম্পদ তাদেরকে ধিক্কার দিয়ে বলবে, আজ তোমাদের ধ্বংস অনিবার্য। কারণ, তোমরা আমার হক আদায় করোনি। আমাকে আল্লাহর রাস্তায় ব্যয় করোনি। দুনিয়াদার ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সম্পদ এই দোয়া করতেই থাকবে。
টিকাঃ
[২৪৫] মুসান্নাফ: ১১/৯৬।
📄 দুনিয়া সমুদ্রের ঢেউয়ের মতো
সাঈদ ইবনু আবদুল আজিজ রহিমাহুল্লাহু বলেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন-
مَنْ ذَا الَّذِي يَبْنِي عَلَى مَوْجِ الْبَحْرِ دَارًا، تِلْكُمُ الدُّنْيَا فَلَا تَتَّخِذُوهَا قرارًا .
'সমুদ্রের বিক্ষুব্ধ তরঙ্গমালার ওপর যেমন গৃহ নির্মাণ সম্ভব নয়; তেমনি দুনিয়ায় চিরকাল বেঁচে থাকাও সম্ভব নয়। কাজেই দুনিয়াকে সর্বোচ্চ জ্ঞান করা কিংবা দুনিয়ার জন্য জীবন-যৌবন উৎসর্গ করা বিজ্ঞোচিত নয়。
সমাপ্ত
টিকাঃ
[২৪৬] যুহুদ: ইমাম আহমাদ রহিমাহুল্লাহু: ১১৮।
📄 দুনিয়া বেশি দিন টিকবে না
মুআবিয়া আনাস নাখঈ রহিমাহুল্লাহু বলেন- দুনিয়া এমনিতেই সামান্য। ওপরন্তু সৃষ্টির পর থেকে এ পর্যন্ত ওই সামান্য পরিমাণ থেকেও বিরাট একটি অংশ কমে গেছে। এখন যৎসামান্যই বাকি আছে।