📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া চাইলে, দুশ্চিন্তা দেওয়া হয়

📄 দুনিয়া চাইলে, দুশ্চিন্তা দেওয়া হয়


ফুদাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লাহু বলেন—
'যাকে দুনিয়ার যেটুকু সুখ ও সম্পদ দেওয়া হয়, তার আখিরাতের ততটুকু সুখ ও সম্পদ কেটে রাখা হয়। সেই সাথে দুনিয়ার সুখ ও সম্পদ পরিমাণ দুশ্চিন্তাও ঢেলে দেওয়া হয়। এখন তোমার ইচ্ছে, তুমি চাইলে দুনিয়া বেশিও কামাতে পারো, আবার কমও কামাতে পারো। আল্লাহর শপথ! দুনিয়ায় তুমি যা অর্জন করছ, সেটা তোমার আখিরাতেরই একটি অংশ।’

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া আল্লাহর থেকে দূরে সরার কারণ

📄 দুনিয়া আল্লাহর থেকে দূরে সরার কারণ


ফুদাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লাহু বর্ণনা করেন, মহান আল্লাহ মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন-
أَيَحْزُنُ عَبْدِي الْمُؤْمِنُ أَنْ أَزْوِيَ عَنْهُ الدُّنْيَا وَهُوَ أَقْرَبُ لَهُ مِنِّي؟ وَيَفْرَحُ أَنْ أَبْسُطَ لَهُ الدُّنْيَا وَهُوَ أَبْعَدُ لَهُ مِنِّي؟
'আমি কোনো মুমিন বান্দাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বঞ্চিত করলে, সে কি দুঃখবোধ করে? আরে এটা তো আমার নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম! কিংবা আমি কোনো মুমিন বান্দাকে দুনিয়ার প্রাচুর্য দান করলে, সে কি আনন্দিত হয়? আরে এটা তো আমার থেকে দূরে সরে যাওয়ার সবচেয়ে বড় কারণ!'
ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন-
'কারও পার্থিব সম্পদ ও সম্মান বৃদ্ধি পেলে, মহান আল্লাহর কাছে তার মর্যাদা ও গুরুত্ব হ্রাস পায়।’

টিকাঃ
[২৩১] হিলইয়াতুল আওলিয়া: ৮/১০১。
[২৩২] হিলইয়াতুল আওলিয়া: ৮/৮৮。

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়াকে তুচ্ছ মনে করো

📄 দুনিয়াকে তুচ্ছ মনে করো


ফুদাইল রহিমাহুল্লাহু বলেন-
'যারা দুনিয়ার কদর্যতা যত বেশি বর্ণনা করে, তারাই তত বেশি ভোগ করে। যারা দুনিয়াকে যত বেশি তুচ্ছতাচ্ছিল্য করে, তারাই ততবেশি দুনিয়ার প্রতি লালায়িত থাকে।’
ফাজল রহিমাহুল্লাহু বলেন-
'যুহুদ অর্থ হলো, মানুষের প্রসংশায় প্রবঞ্চিত এবং অবজ্ঞায় বিচলিত না-হওয়া।’
হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন- 'তোমরা দুনিয়াকে তুচ্ছ মনে করো। কারণ, আমি শপথ করে বলতে পারি, দুনিয়া কেবল তার কাছেই ধরা দেয়, যে দুনিয়াকে তুচ্ছে মনে করে。

টিকাঃ
[২৩৩] এই কথাগুলো তিনি আফসোসের সাথে বলছিলেন। বেশি মানুষ দুনিয়ার প্রতি ঝুঁকেই পড়ে। তবে সব যুগেই আল্লাহ তাআলার কোনো না কোনো যাহিদ বান্দা ছিল。
[২৩৪] নিহায়াতুল আরব: ৫/২৪৮。

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 আল্লাহ কল্যাণ চাইলে দুনিয়া কম করে দেন

📄 আল্লাহ কল্যাণ চাইলে দুনিয়া কম করে দেন


হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন- 'আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ চাইলে, তাকে প্রথমে সামান্য পরিমাণ রিজিক দান করেন। সেটা শেষ হয়ে গেলে, আরেকটু দান করেন। এভাবে একটু একটু করে দান করতে থাকেন। একপর্যায়ে যখন সে অল্প রিজিকে অভ্যস্থ হয়ে যায়, তখন আল্লাহ তাকে প্রাচুর্য দান করেন। ফলে সে দুনিয়ায়ও সুখী হয়; আখিরাতেও সুখী হয়。

টিকাঃ
[২৩৫] হিলয়িয়া: ৩/২৩৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00