📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া ও আখিরাতের উদাহরণ

📄 দুনিয়া ও আখিরাতের উদাহরণ


উমারি রহিমাহুল্লাহু বলেন, 'দুনিয়া ও আখিরাত মূলত পাশাপাশি রাখা দুটি পাত্রের ন্যায়। যেটা কাত করবে, সেটা থেকেই পানি পড়তে শুরু করবে.’
সালেহ ইবনু আবদুল কারিম রহিমাহুল্লাহু বলেন—
'মানুষের হৃদয় শূন্য পাত্রের মতো। পাত্র পূর্ণ হয়ে গেলে যেমন তাতে কিছু রাখা যায় না; তেমনি দুনিয়ার ভালোবাসায় হৃদয় পূর্ণ হয়ে গেলে, আখিরাতের ভয় ও উপদেশও তাতে প্রবেশ করতে পারে না.’

টিকাঃ
[২৩০] হিলয়িয়াহ: ৮/২৮৩।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়ার চিন্তা আখিরাতকে ভুলিয়ে দেয়

📄 দুনিয়ার চিন্তা আখিরাতকে ভুলিয়ে দেয়


আবু হাযেম রহিমাহুল্লাহু বলেন— 'দুনিয়ার সামান্য চিন্তাও অনেক সময় আখিরাতের কথা ভুলিয়ে দেয়.’

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া চাইলে, দুশ্চিন্তা দেওয়া হয়

📄 দুনিয়া চাইলে, দুশ্চিন্তা দেওয়া হয়


ফুদাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লাহু বলেন—
'যাকে দুনিয়ার যেটুকু সুখ ও সম্পদ দেওয়া হয়, তার আখিরাতের ততটুকু সুখ ও সম্পদ কেটে রাখা হয়। সেই সাথে দুনিয়ার সুখ ও সম্পদ পরিমাণ দুশ্চিন্তাও ঢেলে দেওয়া হয়। এখন তোমার ইচ্ছে, তুমি চাইলে দুনিয়া বেশিও কামাতে পারো, আবার কমও কামাতে পারো। আল্লাহর শপথ! দুনিয়ায় তুমি যা অর্জন করছ, সেটা তোমার আখিরাতেরই একটি অংশ।’

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া আল্লাহর থেকে দূরে সরার কারণ

📄 দুনিয়া আল্লাহর থেকে দূরে সরার কারণ


ফুদাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লাহু বর্ণনা করেন, মহান আল্লাহ মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন-
أَيَحْزُنُ عَبْدِي الْمُؤْمِنُ أَنْ أَزْوِيَ عَنْهُ الدُّنْيَا وَهُوَ أَقْرَبُ لَهُ مِنِّي؟ وَيَفْرَحُ أَنْ أَبْسُطَ لَهُ الدُّنْيَا وَهُوَ أَبْعَدُ لَهُ مِنِّي؟
'আমি কোনো মুমিন বান্দাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বঞ্চিত করলে, সে কি দুঃখবোধ করে? আরে এটা তো আমার নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম! কিংবা আমি কোনো মুমিন বান্দাকে দুনিয়ার প্রাচুর্য দান করলে, সে কি আনন্দিত হয়? আরে এটা তো আমার থেকে দূরে সরে যাওয়ার সবচেয়ে বড় কারণ!'
ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন-
'কারও পার্থিব সম্পদ ও সম্মান বৃদ্ধি পেলে, মহান আল্লাহর কাছে তার মর্যাদা ও গুরুত্ব হ্রাস পায়।’

টিকাঃ
[২৩১] হিলইয়াতুল আওলিয়া: ৮/১০১。
[২৩২] হিলইয়াতুল আওলিয়া: ৮/৮৮。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00