📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দুনিয়াদার ওপারে চিন্তিত থাকবে

📄 দুনিয়াদার ওপারে চিন্তিত থাকবে


আবু মুআবিয়া রহিমাহুল্লাহু বলেন— 'যে ব্যক্তি দুনিয়াকে তার সর্বোচ্চ লক্ষ্য বানাবে, আখিরাতে দুশ্চিন্তা তাকে ঘিরে ধরবে।’

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দুনিয়ার ভালোবাসায় সবাই আবদ্ধ

📄 দুনিয়ার ভালোবাসায় সবাই আবদ্ধ


মালেক ইবনু দিনার রহিমাহুল্লাহু দুনিয়ার ব্যাপারে আফসোস করে বলেন— 'অঘোষিতভাবে আমরা সবাই দুনিয়ার প্রেমে মজে আছি। তাই কেউ কাউকে ভালো কাজের আদেশ করছি না এবং মন্দকাজ থেকে নিষেধ করছি না। আল্লাহ আমাদের এই অপরাধ ক্ষমা করবেন না。

টিকাঃ
[২২৮] তারিখে দিমাশক: ২৪/৩৭।

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দুনিয়াবিমুখতা থাকলে মানুষ নিশ্চিত হতে পারে না

📄 দুনিয়াবিমুখতা থাকলে মানুষ নিশ্চিত হতে পারে না


উসমান ইবনু উমারা রহিমাহুল্লাহু বলেন—
'দুনিয়াবিমুখতা কখনো মানুষকে স্থির ও নিশ্চিন্ত হতে দেয় না.’

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দুনিয়ার ব্যাপারে সালাফদের অভিব্যক্তি

📄 দুনিয়ার ব্যাপারে সালাফদের অভিব্যক্তি


আবদুল্লাহ ইবনু আবদুল আজিজ রহিমাহুল্লাহু মৃত্যুর সময় বলেন— 'নিয়ামতের শুকরিয়াস্বরূপ বলছি, আমি এখন মাত্র সাত দিরহামের মালিক। নিজ হাতে কাঠ কেটে আমি এই দিরহামগুলো অর্জন করেছি। মন থেকেই আমি বলছি, দুনিয়ার সমস্ত সম্পদ আমার পায়ে এসে আছড়ে পড়লেও আমি সেদিকে ভ্রূক্ষেপ করব না। বরং সম্পূর্ণ নির্লিপ্তভাবে বা সরিয়ে নেব.’

টিকাঃ
[২২৯] সাফওয়াতুস সাফওয়াহ: ২/১৮৩।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية