📄 মুমিনের অন্তর দাড়িপাল্লার মতো
আওন ইবনু আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন— 'মুমিনের অন্তর দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে দাড়িপাল্লার মতো। এক পাল্লা যত উপরে ওঠে; অপর পাল্লা তত নিচে নামে。
টিকাঃ
[২২৭] সাফওয়াতুস সাফওয়াহ: ৩/১০১।
📄 দুনিয়াদার ওপারে চিন্তিত থাকবে
আবু মুআবিয়া রহিমাহুল্লাহু বলেন— 'যে ব্যক্তি দুনিয়াকে তার সর্বোচ্চ লক্ষ্য বানাবে, আখিরাতে দুশ্চিন্তা তাকে ঘিরে ধরবে।’
📄 দুনিয়ার ভালোবাসায় সবাই আবদ্ধ
মালেক ইবনু দিনার রহিমাহুল্লাহু দুনিয়ার ব্যাপারে আফসোস করে বলেন— 'অঘোষিতভাবে আমরা সবাই দুনিয়ার প্রেমে মজে আছি। তাই কেউ কাউকে ভালো কাজের আদেশ করছি না এবং মন্দকাজ থেকে নিষেধ করছি না। আল্লাহ আমাদের এই অপরাধ ক্ষমা করবেন না。
টিকাঃ
[২২৮] তারিখে দিমাশক: ২৪/৩৭।
📄 দুনিয়াবিমুখতা থাকলে মানুষ নিশ্চিত হতে পারে না
উসমান ইবনু উমারা রহিমাহুল্লাহু বলেন—
'দুনিয়াবিমুখতা কখনো মানুষকে স্থির ও নিশ্চিন্ত হতে দেয় না.’