📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 যুহদ দেহ-মনে আনন্দ বয়ে আনে

📄 যুহদ দেহ-মনে আনন্দ বয়ে আনে


ফুদাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লাহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
الزُّهْدُ في الدُّنْيَا يُرِيحُ الْقَلْبَ وَالْبَدَنَ، وَالرَّغْبَةُ فِي الدُّنْيَا تُكْثِرُ الْهَمَّ وَالْحَزَنَ .
'দুনিয়াবিমুখতা দেহ-মনে প্রশান্তি বয়ে আনে। আর দুনিয়াবিমুখতা দুঃখ ও দুশ্চিন্তা বৃদ্ধি করে。

টিকাঃ
[২২৬] কানযুল উম্মাল: ৬০৬০। হাদিস, মুরসাল।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়াবিমুখতা কল্যাণের চাবি

📄 দুনিয়াবিমুখতা কল্যাণের চাবি


ফুদাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লাহু বলেন— 'সমস্ত অকল্যাণের উৎস হলো দুনিয়ার প্রতি ভালোবাসা। আর সমস্ত কল্যাণের চাবি হলো দুনিয়াবিমুখতা।’

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 মুমিনের অন্তর দাড়িপাল্লার মতো

📄 মুমিনের অন্তর দাড়িপাল্লার মতো


আওন ইবনু আবদুল্লাহ রহিমাহুল্লাহু বলেন— 'মুমিনের অন্তর দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে দাড়িপাল্লার মতো। এক পাল্লা যত উপরে ওঠে; অপর পাল্লা তত নিচে নামে。

টিকাঃ
[২২৭] সাফওয়াতুস সাফওয়াহ: ৩/১০১।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়াদার ওপারে চিন্তিত থাকবে

📄 দুনিয়াদার ওপারে চিন্তিত থাকবে


আবু মুআবিয়া রহিমাহুল্লাহু বলেন— 'যে ব্যক্তি দুনিয়াকে তার সর্বোচ্চ লক্ষ্য বানাবে, আখিরাতে দুশ্চিন্তা তাকে ঘিরে ধরবে।’

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00