📄 আল্লাহ তাআলা মুমিনদেরকে হিফাজত করেন
সাহাবি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
إِنَّ اللهَ تَعَالَى يَحْمِي عَبْدَهُ الْمُؤْمِنَ مِنَ الدُّنْيَا، كَمَا يَحْمِي الرَّاعِي الشَّفِيقُ غَنَمَهُ عَنْ مَرَاتِعِ الْهَلَكَةِ .
'মহান আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দুনিয়া থেকে এমনভাবে রক্ষা করেন, যেভাবে দয়ালু রাখাল তার মেষপালকে ক্ষতিকর ঘাস খাওয়া থেকে রক্ষা করে。
টিকাঃ
[২২৩] হিলইয়াতুল আওলিয়া: ১/২৭৬। হাদিস মাকতু।
📄 মানুষের অবস্থা যেমন
হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন, দুনিয়ায় বনি আদম হচ্ছে মিসকিনের মতো। যদি সে দুনিয়ার বৈধ জিনিসও গ্রহণ করে, তবু তাকে আখিরাতে রবের কাছে হিসাব দিতে হবে। আর যদি অবৈধ কিছু গ্রহণ করে, তাহলে এর জন্য তাকে পরকালে আজাব ভোগ করতে হবে। বনি আদম সুখ এবং জান্নাতের আশা করে। কিন্তু সে আশা অনুযায়ী আমল করে না। সে দ্বীনের ক্ষতি হলে দুঃখিত হয় না; কিন্তু দুনিয়ার ক্ষতি হলে তার দুঃখের শেষ থাকে না।
📄 যুহদ ছাড়া বুজুর্গ হওয়া যায় না
আবদুল্লাহ ইবনু আবিন নুহ রহিমাহুল্লাহু বলেন- আমি একজন বুজুর্গকে বলতে শুনেছি, তিনি বলেন, মনুষ্যত্বের পরিপূর্ণতা সুধীজনদের মাঝেই চূড়ান্ত রূপ পায় এবং তাদের চোখে দুনিয়া অতি তুচ্ছ হয়ে যায়。
টিকাঃ
[২২৪] একজন জ্ঞানী বলেছিলেন— কোনো ব্যক্তি পরিপূর্ণ বুজুর্গ হতে পারবে না যতক্ষণ না দুনিয়া তাদের কাছে তুচ্ছ মনে না হবে।
📄 দুনিয়া অপবিত্র বস্তুর মতো
সালেম ইবনু আবিল জা'দ রহিমাহুল্লাহু বলেন, নবি ঈসা আলাইহিস সালাম বলেছেন-
اتَّقُوا فُضُولَ الدُّنْيَا، فَإِنَّهَا رِجْسٌ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ .
'তোমরা দুনিয়ার চাকচিক্য থেকে দূরে থাকো। কেননা দুনিয়া আল্লাহর নিকটে নাপাক বস্তুর মতো।’