📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া নিয়ে লোকেরা ব্যস্ত

📄 দুনিয়া নিয়ে লোকেরা ব্যস্ত


আহমাদ ইবনু সাহল রহিমাহুল্লাহু বলেন, একদিন যামরাতা ইবনু রাবিয়া রহিমাহুল্লাহু বর্ণনা করেন, একবার 'আসকালানে' একজন শাইখের সঙ্গে আমার দেখা হয়। তখন তিনি বলেন, 'মানুষের চরিত্র দেখে আমার খুব অবাক লাগে। তারা জানে, দিবস-রজনীর পালাবদলের মাধ্যমে তারা প্রতিনিয়ত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। কিন্তু এরপরও সতর্ক হচ্ছে না। তারা দুনিয়ার খেল-তামাশায় ব্যস্ত থাকে। অথচ এই দুনিয়ায় ও খেলতামাশাই তাদের বিপদের কারণ হবে।' এতটুকু বলে শাইখ বেহুঁশ হয়ে পড়ে যান।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 মৃত্যুকে স্মরণ করো

📄 মৃত্যুকে স্মরণ করো


রাবি ইবনু আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
كَفَى بِذِكْرِ الْمَوْتِ مُزَهّدًا فِي الدُّنْيَا، وَمُرَغَبًا فِي الْآخِرَةِ .
'দুনিয়া ত্যাগ করে আখিরাতমুখী হওয়ার জন্য মৃত্যুর স্মরণই যথেষ্ট。

টিকাঃ
[২২২] মুসান্নাফ ইবনু আবি শাইবা: ১৩/২২৬।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 আল্লাহ তাআলা মুমিনদেরকে হিফাজত করেন

📄 আল্লাহ তাআলা মুমিনদেরকে হিফাজত করেন


সাহাবি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
إِنَّ اللهَ تَعَالَى يَحْمِي عَبْدَهُ الْمُؤْمِنَ مِنَ الدُّنْيَا، كَمَا يَحْمِي الرَّاعِي الشَّفِيقُ غَنَمَهُ عَنْ مَرَاتِعِ الْهَلَكَةِ .
'মহান আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দুনিয়া থেকে এমনভাবে রক্ষা করেন, যেভাবে দয়ালু রাখাল তার মেষপালকে ক্ষতিকর ঘাস খাওয়া থেকে রক্ষা করে。

টিকাঃ
[২২৩] হিলইয়াতুল আওলিয়া: ১/২৭৬। হাদিস মাকতু।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 মানুষের অবস্থা যেমন

📄 মানুষের অবস্থা যেমন


হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন, দুনিয়ায় বনি আদম হচ্ছে মিসকিনের মতো। যদি সে দুনিয়ার বৈধ জিনিসও গ্রহণ করে, তবু তাকে আখিরাতে রবের কাছে হিসাব দিতে হবে। আর যদি অবৈধ কিছু গ্রহণ করে, তাহলে এর জন্য তাকে পরকালে আজাব ভোগ করতে হবে। বনি আদম সুখ এবং জান্নাতের আশা করে। কিন্তু সে আশা অনুযায়ী আমল করে না। সে দ্বীনের ক্ষতি হলে দুঃখিত হয় না; কিন্তু দুনিয়ার ক্ষতি হলে তার দুঃখের শেষ থাকে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00