📘 সালাফদের চোখে দুনিয়া 📄 আঁধার রাতের স্বপ্ন

📄 আঁধার রাতের স্বপ্ন


আবদুল্লাহ ইবনু সা'দি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন একটি স্বপ্ন দেখি। স্বপ্নটির সারকথা এই যে-আমি এক পাহাড়ে বসে আছি। হঠাৎ সেখানে একটি কাফেলার আত্মপ্রকাশ ঘটে। তারা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে তাদের সামনে একটি ঘাঁটি পড়ে। ঘাঁটিটি ছিল খুব-ই সুন্দর। সবুজ-শ্যামল। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে, ঘাঁটিটি অতিক্রম করার সময় কাফেলার একজনও সেদিকে তাকায়নি। আরও আশ্চর্যের ব্যাপার এই যে, তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর ঘাঁটিটিও অদৃশ্য হয়ে যায়। আমি অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকি。
এরপরে আরেকটি কাফেলা আসে। এই কাফেলার সামনেও সুজলা-সুফলা একটি মাঠ আত্মপ্রকাশ করে। তবে এই কাফেলার কিছু লোক চলার সময় সেখান থেকে মূল্যবান কিছু জিনিস সঞ্চয় করে নেয়。
এরপরে তৃতীয় আরেকটি কাফেলা আসে। তারা এই রহস্যঘেরা ঘাঁটিটির সামনে এসে থমকে দাঁড়ায়। তাদের পথপ্রদর্শন বাহন থামিয়ে সেখানে নেমে পড়ে। তাকে অনুসরণ করে সবাই বাহন থেকে নেমে পড়ে। এরপর তারা একযোগে সেখানকার মূল্যবান বস্তুসামগ্রীর ওপর হামলে পড়ে এবং দু-হাতে যে যত পারে, সংগ্রহ করে。
আমি তৃতীয় কাফেলারই একজন। আমি এই ঘাঁটি লুট করে নিচ্ছি এবং পদে পদে বিপদে পড়ছি। আর যারা ঘাঁটিটি উপেক্ষা করে যাচ্ছে, তারাই নিরাপদ。

টিকাঃ
[২২০] ইবনুল মবারক রহিমাহুল্লাহু, যুহুদ: ৫০৬।

ফন্ট সাইজ
15px
17px