📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দুনিয়ায় আসা সহজ

📄 দুনিয়ায় আসা সহজ


ফুদাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লাহু বলেন-
'দুনিয়া আসা সহজ। কিন্তু দুনিয়ার মায়া-মোহ থেকে বেঁচে থাকা কঠিন।’

📘 সালাফদের চোখে দুনিয়া 📄 দুনিয়া এখানেই পড়ে থাকবে

📄 দুনিয়া এখানেই পড়ে থাকবে


হিশাম ইবনু ইসমাইল রহিমাহুল্লাহু বলেন-
প্রাচীনকালে এক দাম্ভিক বাদশাহ ছিল। সে মুমিনদেরকে ধরে ধরে শূলে চড়িয়ে হত্যা করত। একবার একজন মুমিনকে শূলে চড়ানোর আগে বলা হলো, 'মৃত্যুর আগে আমাদেরকে কিছু অসিয়ত করো।' সে বলল, 'আমি আর তোমাদেরকে কী অসিয়ত করব? অজ্ঞ অবস্থায় দুনিয়ায় এসেছি। অজ্ঞতার মধ্যেই জীবন পার করেছি। এখন বাধ্য হয়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। তোমরাও এর ব্যতিক্রম নও। সুতরাং এখনই সাবধান হও।’

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية