📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়ার আলোচনা কম করাই ভালো

📄 দুনিয়ার আলোচনা কম করাই ভালো


সাইদ ইবনু আবুল হাসান রহিমাহুল্লাহু বলেন, একবার হাসান বসরি রহিমাহুল্লাহু আমাকে বললেন- 'হে সাইদ, দুনিয়ার আলোচনা যত কম করা যায়, তত ভালো। কেননা, এতে দুনিয়ার প্রতি আগ্রহ ও আখিরাতের প্রতি অনাগ্রহ বৃদ্ধি পায়।’

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়াবিমুখের হিসাব হবে সহজ

📄 দুনিয়াবিমুখের হিসাব হবে সহজ


সালিহ ইবনু আবদুল কারিম রহিমাহুল্লাহু বলেন, একজন বিজ্ঞ আলিম বলেছেন- 'ওই ব্যক্তিই কেবল দুনিয়ার হাত থেকে রক্ষা পেতে পারে, যে প্রয়োজন পরিমাণ দুনিয়া গ্রহণ করে এবং নির্মোহভাবে জীবন কাটিয়ে দেয়। এমন লোকের হিসাব সহজ ও দ্রুততর হয়। আর যে প্রয়োজনের চেয়ে বেশি দুনিয়া তালাশ করে, তার হিসাব কঠিন ও জটিল হয়।’

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়াবিমুখের কাছে দুনিয়া নত হয়ে আসে

📄 দুনিয়াবিমুখের কাছে দুনিয়া নত হয়ে আসে


আনাস ইবনু মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
مَنْ كَانَتْ نِيَّتُهُ الْآخِرَةَ جَمَعَ اللَّهُ لَهُ شَمْلَهُ، وَجَعَلَ غِنَاهُ فِي قَلْبِهِ، وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ، وَمَنْ كَانَتْ نِيَّتُهُ الدُّنْيَا فَرَّقَ اللَّهُ عَلَيْهِ أَمْرَهُ، وَجَعَلَ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلَّا مَا كُتِبَ لَهُ .
'যে ব্যক্তি আখিরাতকে লক্ষ্য বানায়, মহান আল্লাহ তাকে সবকিছুতে স্থিতি দান করেন। হৃদয়ে প্রাণ-প্রাচুর্য ঢেলে দেন। ফলে দুনিয়া তার পদতলে আছড়ে পড়ে। আর যে ব্যক্তি পার্থিব দুনিয়াকে লক্ষ্য বানায়, আল্লাহ তাকে সবকিছুতেই অস্থির চিত্ত করে দেন। তার কপালে দারিদ্রতার তিলক এঁকে দেন এবং তার জন্য দুনিয়ার যেটুকু প্রাপ্তি লিখে রেখেছেন, সেটুকুই কেবল তাকে দান করেন。

টিকাঃ
[২১১] আস সুনান ইবনু মাজাহ: ৪২০৫। হাদিস, সনদ সহিহ।

📘 সালাফদের চোখে দুনিয়া > 📄 দুনিয়া কম অর্জন হওয়াই ভালো

📄 দুনিয়া কম অর্জন হওয়াই ভালো


ইবনু সাম্মাক রহিমাহুল্লাহু বলেন-
'দুনিয়ার কোনো বস্তু হাতছাড়া হয়ে গেলে, সেটাকে গনিমত মনে করবে। কেননা দুনিয়া কম অর্জন হলে, তোমার জন্য আখিরাতমুখী হওয়া সহজ হবে।’
জ্ঞানীরা বলেন-
'মানুষ যখন দুনিয়ার ব্যাপারে বড় বড় স্বপ্ন দেখে, তখন তার আমলে ভাটা পড়ে। কারণ, দুনিয়ার স্বপ্ন মানুষকে আখিরাত ও আল্লাহর পরিচয় ভুলিয়ে দেয়।’
হাসান বসরি রহিমাহুল্লাহু বলেন-
'আল্লাহর কসম! মানুষের হৃদয়কে প্রবঞ্চিত করার শক্তি দুনিয়ার নেই। এরপরও দেখা যাচ্ছে, তোমরা প্রবঞ্চিত হচ্ছ। অতএব বোঝা যাচ্ছে, তোমার হৃদয়গুলো জীবিত নেই。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00